0011191115 ১৯০ আল-বিদায়া ওয়ান নিহায়া দলের নাম উল্লেখ করেন । হযরত উমর (রা)-এর সাথে তিনি সিরিয়ায় আগমন করেন । হযরত আয়িশা সিদ্দীকা (রা) তীর প্রশংসা করেন। হযরত আলী (রা), সাদ ইব্ন মুয়ায (রা) ও উব্বাদ ইব্ন বিশর (রো) তীর প্রশংসা করেন। ইব্ন বুকাইর (র) উল্লেখ করেন যে, তিনি ২০ হিজরীতে মদীনায় ইনতিকাল করেন । উমর (রা) তার লাশের খাটের দু'পায়ার মধ্যখানে তাকে বহন করেন। তিনি তীর সালাতে জানাযা আদায় করেন এবং জান্নাতুল বাকীতে তাঁকে দাফন করা হয়। আল্লামা ওয়াকিদী, আবূ ওবাইদ ও অন্যান্য এক দল ওলামা ২১ হিজরীকে তার মৃত্যুর বছর বলে উল্লেখ করেন। উনাইস ইব্ন মিরসাদ ইব্ন আবু মিরসাদ আলগানৃভী তিনি, তার পিতা ও তার দাদা সকলেই রাসূলুল্লাহ্প্র3এর সাহাবী ছিলেন। হুনাইনের যুদ্ধে হযরত উনাইস (রা) রাসূলুল্লাহ্ এহ-এর গুপ্তচর ছিলেন। কথিত আছে যে, রাসূলুল্লাহ এশ্রহইউনাইস (রা)-কে বলেছিলেন, হে উনাউস! আগামীকাল তূমি এমন একটি স্ত্রীলোকের সাথে সাক্ষাত করবে যদি সে স্বীকার করে তাহলে তুমি তাকে প্রস্তর নিক্ষেপ করে শাস্তি প্রদান করবে। বিশুদ্ধমত হলো, তিনি ছিলেন অন্য এক ব্যক্তি। কেননা হাদীসের মধ্যে রয়েছে ০৮৪৪ ১ ৩০ ৭৯১|। অর্থাৎ আসলাম গোত্রের এক ব্যক্তিকে বললেন, কেউ কেউ বলেন ঃ “তিনি ছিলেন উনাইস ইব্ন আদদুহাক আল-আসলামী ।” ইবনুল আসীর এ অভিমতটিকে প্রাধান্য দিয়েছেন। ফিতনা সম্পর্কে তার বর্ণিত একটি হাদীস রয়েছে। ইব্রাহীম ইবৃন আল সুনযার বলেছেন ঃ ২০ হিজরীর বরিউল আউয়াল মাসে তিনি ইনতিকাল করেন । আবূ বকার (রা)-এর আযাদকৃত দাস মুয়া্যিন বিলাল ইব্ন আর-রাবাহ আল-হাবশী (রা) তাকে বলা হয় বিলাল ইবৃন হামাসাহ। তিনি তার আন্মা। ইসলামের প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেন । মহান আল্লাহ্র পথে তীকে শাস্তি দেওয়া হয়েছে । তিনি তা সহ্য করেন! তারপর আবু বকর সিদ্দীক (রা) তীকে খরিদ করেন ও আযাদ করে দেন। তিনি বদর ও অন্যান্য যুদ্ধে অংশগ্রহণ করেন্। হযরত উমর (রা) বলতেন, “আবূ বকর (রো) আমাদের সর্দার এবং তিনি আমাদের সর্দারকে আযাদ করে দিয়েছেন ।” ইমাম বুখারী রে) হাদীসটি বর্ণনা করেন। মদীনায় যখন আযান আবিষ্কার হলো তখন থেকে তিনি মুয়াফযিন ছিলেন। তিনি এবং আবদুল্লাহ ইব্ন উদ্মে মাকতুম (রা) রাসূলুল্লাহ্ শত -এর সামনে আযান দিতেন । বিলালের কণ্ঠ ছিল খুবই শুদ্ধ ও মধুর । বিলালের শীন মহান আল্লাহ্র কাছে শীন বলে গণ্য এরূপ কথার কোন ভিত্তি নেই। পবিত্র মক্কা বিজয়ের দিন তিনি কাবা শরীফের ছাদে আযান দেন। রাসূলুল্লাহ্ সরু .এর ইনতিকালের পর তিনি আযান দেওয়া বন্ধ করে দেন। কথিত আছে, “আবূ বকর সিদ্দীক (রা)-এর যুগে তিনি আযান প্রদান করেন ।" কিন্তু তা শুদ্ধ নয়। তারপর তিনি জিহাদের অংশ নেওয়ার জন্যে সিরিয়ায় গমন করেন। হযরত উমর (রা) যখন আল জাবীয়ায় আগমন করেন তার বক্তৃতার পর যুহর সালাতের জন্যে তিনি আযান দেন। জনগণ চিৎকার দিয়ে ক্রন্দন করতে ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।