0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৯ বিস্তৃত, অবতরণ স্থল প্রশস্ত কিন্তু পালানোর পথ সংকীর্ণ। রোমান বাহিনীর সেনাপতি ছিল তার ভাই “তাযারুক'। অগ্রবাহিনীর অধিনায়ক 'জুরজাহ্*। দুপার্্ব বাহিনীর অধিনায়ক মাহান ও দারাকিম । মধ্য বাহিনীর অধিনায়ক কায়কালান। মুহাম্মদ ইব্ন আইয বলেছেন, আবদুল আ'লা সুত্রে সাঈদ ইবৃন আবদুল আযীয থেকে যে, ইয়ারমুক যুদ্ধে মুসলমানদের সৈন্য ছিল চব্বিশ হাজার । সেনাপতি ছিলেন আবূ উবায়দাহ্। রোমানদের সৈন্য ছিল এক লক্ষ বিশ হাজার । ওদের সেনাপতি মাহান ও সাকলাব। ইব্ন ইসহাকও অনুরূপ উল্লেখ করেছেন যে, সেদিন রোমানদের সেনাপতি ছিল সাকলাব খাসী । তার অধীনে ছিল এক লাখ সৈন্য । সম্মুখ বাহিনীর অধিনায়ক ছিল জুরজায্। তার অধীনে ছিল ১২ হাজার আর্মেনীয় সৈন্য । আরব খ্রিস্টানদের নেতৃত্বে ছিল জাবালাহ্ ইব্ন আয়হাম । তারা ছিল সংখ্যায় ১২ হাজার । মুসলিমদের মোট সৈন্য সংখ্যা ছিল ২৪ হাজার মাত্র । মুসলমানগণ তা সত্ত্বেও প্রচণ্ড যুদ্ধ করে রোমানদের বিরুদ্ধে । পুরুষ যোদ্ধাদের সমর্থনে মুসলিম মহিলারাও যুদ্ধে অংশ নেন এবং প্রচণ্ড যুদ্ধ চালিয়ে যান। ওয়ালীদ ..... আবদুর রহমান ইব্ন জুবায়র থেকে বর্ণিত যে, মাহান আরমানীর নেতৃতে রোমান সম্রাট হিরাক্লিয়াস দুই লাখ সৈন্য প্রেরণ করেন। সায়ক বলেন, রোমানগণ অগ্রসর হলো । ইয়ারমুকের নিকটবর্তী “ওয়াকওয়াসা' নামক স্থানে এসে তারা শিবির স্থাপন করে। ওই ময়দানে তারা পরিখা খনন করে । অতিরিক্ত সৈন্য সাহায্য চেয়ে এবং ইয়ারমুকে খিস্টান সৈন্য সমাবেশের সংবাদ জানিয়ে সাহাবিগণ খলীফার নিকট দূত পাঠান। খলীফা এই মর্মে খালিদ ইব্ন ওয়ালীদকে চিঠি লিখলেন যে, তিনি যেন ইরাকে অন্য কাউকে দায়িতৃ্ বুঝিয়ে দিয়ে নিজে সেনাবাহিনীসহ দ্রুত সিরিয়া গিয়ে পৌঁছেন। ওখানে গিয়ে তিনিই হবেন যুদ্ধের সর্বাধিনায়ক । তিনি মুছান্না ইব্ন হারিছাকে ইরাকের শাসনকর্তা নিযুক্ত করে দ্রুত সিরিয়ার পথে যাত্রা করেন। তার সাথে ছিল নয় হাজার পাচশ মুসলিম সৈন্য । রাফি ইবৃন উমায়রা তাঈ হলো পৎপ্রদর্শক। সে অগ্রসর হতে লাগল পাহাড়ী পথে। তারা এসে পৌঁছলেন 'কারাকির' অঞ্চলে । পথপ্রদর্শক রাফি' এমন পথে চলছিল যে পথে ইতোপূর্বে কেউ আসেনি । তারা পাহাড়-পর্বত, মরুভূমি, ধু-ধু ময়দান, গাছ-গাছড়া বিহীন বিরান ভূমি অতিক্রম করে যাচ্ছিলেন । কখনো পাহাড়ের চূড়ায়, কখনো সমতল ভূমি পার হচ্ছিলেন তারা । রাফি তাদেরকে এমন পথে নিয়ে এসেছে যেখানে শুধু পানিবিহীন মরু প্রান্তর ৷ উটগুলো হয়ে পড়ে তৃষ্তার্ত। তারা উটকে বার বার পানি পান করিয়ে নেন। তারপর সেগুলোর নিচের ঠোট কেটে মুখ বেঁধে ফেলা হয় যাতে সে মুখ নাড়াচাড়া ও পেটের কিছু মুখে আনতে না পারে । এগুলোকে সাথে নিয়েই তারা পথ চলতে লাগলেন। যেতে যেতে যখন এমন স্থানে পৌঁছলেন যে, সেখানে কোন পানি নেই । তখন তারা এই উট জবাই করে সেগুলোর পেটে রক্ষিত পানি পান করলেন ।- .. | কথিত আছে যে, কোন জায়গায় পানি পাওয়া গেলে ওই পানি তারা তাদের ঘোড়াগুলোকেও ভালভাবে পান করিয়েছেন। আর পানিবিহীন স্থানে আসার পর ওই ঘোড়া জবাই করে পেটে রক্ষিত পানি বের করে, পান করেছেন এবং ওগুলোর গোশত খেয়েছেন । অবশেষে তারা সিরিয়া এসে পৌঁছলেন । আলহামদুলিল্লাহ্! পাচদিনের একটানা সফরের পর তারা এখানে এলেন। “তাদমুর' অঞ্চল দিয়ে তারা রোমানদের উপর চড়াও হলেন । তাদমুরের ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।