0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৮৯ ভ€সনা করতে থাকে । তার সম্পর্কে সাধারণ জনগণের মন্তব্য হলো, “এ লোকটি অত্যন্ত বৃদ্ধে পরিণত হয় এবং হযরত সাদ (রা)-এর অভিশাপ তার উপর পতিত হয়। হযরত উমর (রা) তার ছয়টি অসিয়তের একটিতে বলেন £ হযরত সাদ রো)-কে শাসনকর্তা নিযুক্ত করা হয়েছে তার পরে তোমাদের মধ্যে যে শাসনকর্তা নিযুক্ত হবে সে যেন তার প্রতি সদয় থাকে কেননা : তাকে তার অক্ষমতা কিংবা দুর্নীতির জন্যে আমি বরখাস্ত করিনি । বর্ণনাকারী বলেন £ এ' , বছরেই হযরত উমর (রা) খায়বারের ইয়াহুদীদেরকে খায়বার থেকে বিভিন্ন শস্যক্ষেত্রে বিতাড়িত করেন। এ বছরেই হযরত উমব (রা) নাজরানের ইয়াহ্দীদেরকে কুফায় বিতাড়িত করেন। তিনি খায়বার, ওয়াদিউল কুরা ও নাজরানের সম্পদ গলীমতের-মাজ) ফুসলমানদেক মধ্যে বন্টন করে দেন। এ বছরেই হযরত উমর (রা) দাপ্তরিক কার্যক্রম প্রণয়ন করেন। আবার কেউ কেউ মনে করেন £ এ বছরের পূর্বেই তিনি তা প্রণয়ন করেছিলেন। এ বছরেই উমর (রো) আলকামাহ ইব্ন মুজমার আল-সাদলিজীকে একটি ক্ষুদ্র সৈন্যদলের প্রধান হিসেবে সমুদ্রপথে হাবশায় প্রেরণ করেন। কিন্তু তারা সকলে শাহাদত লাভ করেন। তারপর উমর (রা) নিজে নিজে শপথ নেন যে, তিনি আর কখনও -সমুদ্র পথে কোন সৈন্যদল প্রেরণ করবেন না। | এ সম্পর্কে আবূ মা'শার, আল্লামা ওয়াকিদীর বিরোধিতা করে বলেন, হাবশার যুদ্ধ ৩১ হিজরীতে অর্থাৎ উসমান ইব্ন আফ্ফান (রা)-এর আমলে সংঘটিত হয়েছিল। আল্লামা ওয়াকিদী (র) বলেন, এ বছরেই হযরত উমর (রো) ফাতিমা বিনত আল ওয়ালীদ ইব্ন উতবাহকে বিয়ে করেন। তার স্বামী হারিস ইব্ন হিশাম প্রেগ রোগে আক্রান্ত হয়ে ইনতিকাল করেন। তিনি ছিলেন হযরত খালিদ ইব্ন ওয়ালীদের ভগ্নি। এ বছরেই দামেশকে হিলাল (রা), শাবান মাসে উসাইদ ইব্ন আল-হুদাইর (রা) এবং উন্মুল মু'মিনীন হযরত যয়নব বিনত জাহাশ রো) ইনতিকাল করেন। মুসলমানদের মাতাদের মধ্যে হযরত খাদীজাতুল কুবরা (রা)-এর পর তিনিই প্রথম ইনতিকাল করেন। এ বছরেই হিরাক্লিয়াস পরলোক গমন করেন এবং তার. পরে তার ছেলে. কুসতানতীন তার উত্তরাধিকারী সাব্যস্ত হন। আর এ বছরেই হযরত উমর (রা), তার প্রতিনিধি কিংবা আমীর ও বিচারকগণ নিয়ে হজব্রত পালন করেন। শুধু একজন আমীরকে তিনি বরখাস্ত করেন ও তার প্রতিনিধি নিযুক্ত করেন। এ সনে যেসব মনীষী ইনতিকাল করেন, তাদের বর্ণনা উসাইদ ইব্ন আল-হুদাইর তার দাদার নাম সাম্মাক আল-আনসারী আল-আশহালী। তিনি আউস গোত্রের । তার কুনিয়াত ছিল আবূ ইয়াহইয়া । তিন আকাবাহর রজনীতে একজন -নকীব ছিলেন । তার পিতা" .. বুয়াস যুদ্ধের সময় আউস গোত্রের প্রধান ছিলেন। হিজরতের পূর্বে তার বয়স ছিল ছয়ু বছর। তাকে হুদাইরুল কুতায়িব বলা হতো । কথিত আছে যে, তিনি মাসয়াব ইব্ন উমাইর (রা)-এর হাতে ইসলাম গ্রহণ কন্রন। মুসলমানগণ যখন মদীনায় হিজরত করেন রাসূলুল্লাহ্গু তার মধ্যে ও যায়িদ ইব্ন হারিসা (রা)-এর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দেন। তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন নি। হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণিত ও ইমাম তিরমিযী র) দ্বারা বিশুদ্ধকৃত হাদীসে জানা যায় যে, রাসূলুল্লাহ্ 3 বলেন, “আবূ বকর (রা) উত্তম ব্যক্তি, উমর (রো) উত্তম ব্যক্তি ও উসাইদ ইব্ন হুদাইর (রা) উত্তম ব্যক্তি । এভাবে একটি ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।