Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৮৭ প্রসিদ্ধি লাভ করে । মিসর বিজয়ের পরও মুসলমানগণ অন্যান্য সুযোগ-সুবিধা আদায়ের জন্যে অনেক যুদ্ধ করেন। আহত ও নিহত হন অনেক। যারা এসব যুদ্ধে জানমাল দিয়ে অংশগ্রহণ করেছিলেন। তাদেরকে :১114;52 বলা হয়৷ তারপর আল্লাহ্‌ তা'আলা তাদেরকে বিজয় দান করেন। মিসর দেশটির বিজয়ের প্রকারভেদ নিয়ে মতবিরোধ দেখা যায়। কেউ কেউ বলেন, ইসকান্দারীয়া ব্যতীত সমগ্র মিসর সন্ধির মাধ্যমে বিজয়. হয়। আর এটা হচ্ছে ইয়াধীদ ইব্‌ন হাবীরের অভিমত । আবার কেউ কেউ বলেন, সমগ্র মিসর যুদ্ধের মাধ্যমে বিজয় হয়। আর এ অভিমত হচ্ছে ইবৃন উমর (রো) ও একদল উলামায়ে কিরামের । হযরত আমর ইবনুল 'আস (রা) থেকে বর্ণিত। তিনি একদিন জনগণকে উদ্দেশ্য করে বক্তৃতা দেন এবং বলেন, “কোন কিবতীর সাথে আমার সম্পাদিত কোন চুক্তি বা অঙ্গীকার নেই। আমি যদি চাই তাহলে কোন অন্যায়ের জন্যে তাকে আমি হত্যা করতে পারি । আর যদি চাই তাহলে তাকে বিক্রি করতে পারি। আর যদি চাই তাহলে তার থেকে এক-পঞ্চমাংশ আদায় নাট রা রানি গালি নখ এরর নানী। আমাকে পূর্ণ করতে হবে। মিসরের নীলনদের কাহিনী কাইস ইবনুল হাজ্জাজ (র) হতে ইব্ন লাহীয়াহ "এর মাধ্যমে বর্ণিত রন্েছে। তিনি বলেনঃ যখন মিসর বিজয় হয় তখন মিসরবাসীরা হযরত আমর ইবনুল “আস রো)-এর কাছে আগমন করল । তখন ছিল তাদের স্থানীয়ভাবে প্রচলিত বোনাহ মাস। তারা আরয করল, হে আমীর! আমাদের এ নীলনদ, এটা ব্যতীত প্রবাহতি হয় না। শুষ্ক থাকে । আমীর বললেন, এটা কি? তারা বলল ঃ চলিত মাসের ১২ তারিখে আমরা একটি যুবতী কন্যাকে তার পিতামাতা থেকে রাযী করিয়ে নিয়ে আসি এবং তাকে সর্বোত্তম পোশাক ও অলংকার পরিধান করিয়ে এ নীলনদে নিক্ষিপ্ত করি। তারপর নীলনদ স্বাভাবিকভাবে প্রবাহিত হয় । আমর (রা) তাদেরকে বললেন, “ইসলামে এ ধরনের কোন নিয়ম নেই। পূর্বের এসব কুসংস্কার ইসলাম বাতিল বলে ঘোষণা করেছে। বর্ণনাকারী বলেন £ তারা বোনাহ, উবাইব ও মুসরী এ তিন মাস অপেক্ষা করে । কিন্তু নীলনদ কম কিংবা বেশি কোন প্রকার প্রবাহিত হলো না। এমনকি তারা সকলে দুর্ভিক্ষের হুমকির সম্মুখীন হয়ে পড়ে । আমর (রা) এ ঘটনা অবহিত করার জন্যে উমর ইবনুল খাত্তাব (রো)-কে পত্র লিখেন। পত্রের প্রতি উত্তরে হযরত উমর (রা) বলেন £ “তুমি যা করেছ তা ঠিক করেছ। পত্রের ভিতর আমি তোমার কাছে একটি পত্র প্রেরণ করছি। এ পত্রটি তুমি নীল নদে নিক্ষেপ করবে 1 যখন পত্র আসল তখন আমর (রা) পত্রটি হাতে নিলেন তাতে লিখা ছিলঃ প্রতি । মহান আল্লাহ্‌র প্রশংসা ও রাসূলুল্লাহ্‌ ৪শ্: -এর প্রতি দরূদ প্রেরণের পর সমাচার এই যে, হে নীলনদ! যদি তুমি তোমার পক্ষ হতে এবং নিজের ইচ্ছে মতে প্রবাহিত হয়ে থাক, তাহলে তোমার প্রতি আমাদের কোন প্রয়োজন নেই। আর যদি তুমি এক পরাক্রমশালী আল্লাহ্‌ তা"আলার নির্দেশে প্রবাহিত হও এবং তিনিই তোমাকে প্রবাহিত হবার ক্ষমতা দান করে থাকেন তাহলে আমরা তার কাছে প্রার্থনা জানাই তিনি যেন তোমাকে প্রবাহিত হবার তাওফীক দান ড/ড৬৮.9117001179..001)

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।