Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ১৮৬ আল-বিদায়া ওয়ান নিহায়া সাইফ রে) বলেন $ ১৬ হিজরীর রবিউল আউয়াল মাসে মিসর ।বজয় হয় এবং সেখানে ইসলামী হুকুমাত কায়েম হয় । আবার কেউ কেউ বলেন £ ২০ হিজরীতে মিসর বিজয় হয়। আর ইসকান্দারীয়া তিন মাস অবরোধের পর যুদ্ধের মাধ্যমে ২৫ হিজরীতে বিজয় হয়। আবার কেউ কৈউ বলেন ৪ ১২ হাজার দীনার বা স্বর্ণমুদ্রা আদায়ের শর্তে সন্ধি সংঘটিত হয়। ইতোপূর্বে উল্লেখ করা হয়েছে যে, মুকাওকাস প্রথমত হযরত আমর (রা)-এর কাছে সন্ধির প্রস্তাব দিয়েছিলেন কিন্তু আমর (রো) গ্রহণ করেননি এবং তাকে বলেছিলেন ঃ তোমরা জান যে, তোমাদের সবচেয়ে বড় সম্রাট হিরাক্রিয়াসের সাথে আমরা সন্ধি করি নাই.। মুকাওকাস তার সাথীদের বললেন 8 তিনি সত্যি বলেছেন । আমরাই তীর কথা বিশ্বাস করার অধিক যোগ্য । তারপর কেমন করে সন্ধি স্থাপিত হলো উপরে তা বর্ণনা করা হয়েছে । আবার কেউ কেউ উল্লেখ করেন $ আমর (রা) এবং যুবাইর (রা) দুজন মিলে আইন শামস কুপে আগমন করেন এবং এটাকে অবরোধ করেন । অন্যদিকে হযরত আমর (রা) আল-ফারমার দিকে আবরাহা ইব্‌ন আস সাবাহ (রা)-কে প্রেরণ করেন এবং ইসকান্দারীয়ার দিকে আউফ ইব্‌ন মালিক (রা)-কে প্রেরণ করেন। তারা দুজনে উক্ত স্থানদয়ের বাসিন্দাদেরকে বললেন, যদি তোমরা আত্মসমর্পণ কর তাহলে তোমাদের জন্যে রয়েছে নিরাপত্তা । কাজেই, তোমরা এখন অপেক্ষা করে থাক এবং দেখ আইন শামস বাসিন্দাদের সাথে কিরূপ আচরণ করা হয় । যখন তারা সন্ধি করল তখন বাকি অন্যরাও সন্ধি করতে রাযী হলো । আউফ ইব্‌ন মালিক (রা) ইসকান্দারীয়ার বাসিন্দাদেরকে বলেছিলেন ঃ তোমাদের শহরটি কতইনা সুন্দর! তখন তারা বলল, “ইসকান্দার যখন এ শহরটি নির্মাণ করেন তখন বলেছিলেন £ আমি এমন একটি শহর তৈরি করলাম যা মহান আল্লাহ্‌র মুখাপেক্ষী হবে এরং জনগণের মুখাপেক্ষী হবে না। তাই তার সৌন্দর্য চির অল্লান হয়ে রয়েছে। আবরাহা (রা) আল-ফারমার বাসিন্দাদের বলেছিলেন £ তোমাদের শহরটি কতইনা বিশ্রি ! তখন তারা বলল ঃ ইসকান্দারের ভাই আল-ফারসা যখন শহরটি নির্মাণ করেছিল তখন বলেছিল আমি এমন একটি শহর নির্মাণ করলাম যা মহান আল্লাহ্‌র মুখাপেক্ষী হবে না বরং জনগণের মুখাপেক্ষী হবে । তাই এটা সব সময় ধ্বংসের কবলে পতিত হয়ে রয়েছে। সাইফ (র) বর্ণনা করেন যে, আবদুল্লাহ্‌ ইব্‌ন সাঁদ ইব্ন আবূ সারহ যখন মিসরের শাসক নিযুক্ত হন তখন জিযিয়া বা করের হার বৃদ্ধি করেন। প্রতি বছর মুসলমানদের কাছে যতগুলো গোলাম হাদীয়া হিসেবে প্রেরণ করতেন তার সংখ্যা বৃদ্ধি করে দেন। আর এসব গোলামের পরিবর্তে মুসলমানগণ নির্দিষ্ট পরিমাণ খাবার ও কাপড় লাভ করতেন উসমান ইব্‌ন আফফান (রো) তার পূর্বের নির্ধারিত হার বহাল রাখেন। তার পরে যত শাসক এসেছেন সকলেই এ হার বহাল রাখেন। হযরত উমর ইবূন আবদুল আজীজ বে)-ও তাদের দিকে নযর করে অঙ্গীকার পূরণার্ে পূর্ববৎ হার বহাল রাখেন। . আল্লামা ইব্‌ন কাসীর রে) বলেন ঃ মিসর শহরকে ফুসতাত বলে নাম রাখার কারণ হচ্ছে ঃ হযরত আমর ইবনুল আস (রা) সেখানে. একটি তাবু প্রতিষ্ঠা করেন। সে তীবুর জায়গায় আজকাল মিসর শহরটি অবস্থিত । আর আরবীতে তীবুকে ফুসতাতও বলা হয়। পরে এ তাঁবুটি উঠিয়ে নেওয়া হয় এবং সেখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় । আর এটা জামে মিসর নামে ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।