0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া . ১৮৫ যারা যুদ্ধ করে নাই তবে যারা যুদ্ধ করেছিল তাদের মধ্য হতে যারা কয়েদী হয়েছিল তাদেরকে তিনি ফেরত দিলেন না। কেউ কেউ বলেন, তিনি নির্দেশ দিয়েছিলেন যাতে তার সামনে আনীত কয়েদীদেরকে ইসলাম গ্রহণ কিতবা তাদের পরিবারবর্গের কাছে ফেরত চলে যাবার. ইখতিয়ার দেওয়া হয়। যারা ইসলাম গ্রহণ করবে তাদেরকে যেন ফেরত দেওয়া না.হয়। আর যারা তাদের পরিবারের সাথে মিলিত হতে চায় তাদেরকে.যেন ফেরত দেওয়া হুয় এবং তাদের থেকে 'জিযিয়া বা কর আদায় করা হয়। আর যেসব কয়েদী দেশে বিক্ষিপ্ত হয়ে পড়েছে এবং পবিত্র মক্কা, মদীনা কিংবা অন্য জায়গায় চলে গিয়েছে তাদেরকে ফেরত দেওয়া সম্ভব নয় কিংবা. তাদের সাথে নিরাপত্তা সন্ধি করাও উচিত নয়। কেননা, এরূপ সন্ধি মেনে চলাও অসম্ভব। খলীফা যেরূপ নির্দেশ প্রদান করলেন হযরত আমর (রা) অনুরূপ করলেন। তিনি কয়েদীদেরকে একত্র করলেন, সামনে আনলেন এবং তাদেরকে ইখতিয়ার দিলেন। তাদের মধ্য হতে কেউ কেউ ইসলাম গ্রহণ করলেন। আবার কেউ কেউ স্বীয় ধর্মে ফিরে গেলেন এবং তাদের সাথে হযরত আমর.(রো) নিরাপত্তা চুক্তি করলেন। তারপর হযরত আমর (রো) ইসকান্দারীয়য় সৈন্য প্রেরণ করেন। ইসকান্দারীয়ার শাসক মুকাওকাস এর পূর্বে রোম সম্রাটের কাছে তার শহরে এবং মিসরের নিরাপত্তার জন্যে কর আদায় করতেন। যখন তাকে হযরত আমর (রো) অবরোধ করেন তখন সে তার পাদরীদের ও রাষ্ট্রের মহান ব্যক্তিদেরকে একত্রিত করলেন এবং তাদেরকে বললেন, ঃ “এ আরবরা নিঃসন্দেহে পারস্যের কিসরা ও রোমের কায়সারের উপর বিজয় লাত করেছে এবং তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে। তাদের সাথে মোকাবিলা .করার শক্তি আমাদের নেই; আমার অভিমত হলো, তাদেরকে কর প্রদান করা। তারপর উক্ত শাসক হযরত. আমর ইব্নুল “আস (রা)-এর কাছে লোক প্রেরণ করলেন এবং তার মাধ্যমে বললেন, * তোমাদের থেকে আমাদের বড় দুশমনের (রোম ও পারস্য) কাছেও আমি পূর্বে কর আদায় করতাম । তারপর তিনি কর আদায় করার শর্তে সন্ধি স্থাপন করলেন । এদিকে হযরত আমর (রা) বিজয়ের সংবাদসহ গনীমতের মালের এক-পঞ্চমাংশ হযরত উমর (রা)-এর কাছে প্রেরণ করেন। সাইফ (র) উল্লেখ করেন ঃ “যখন হযরত আমর ইবনুল “আস (রো) মুকাওকাসের বিরুদ্ধে মুকাবিলা করার জন্যে অগ্রসর হলেন তখন বহু মুসলমান যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করতে লাগল। কিন্তু আমর (রা) তাদেরকে ডাকতে লাগলেন এবং দৃঢ়তা অবলম্বনের জন্যে উৎসাহ দিতে লাগলেন । ইয়ামানের এক ব্যক্তি হযরত আমর (রা)-কে বলল ঃ “আমরা পাথরেরও তৈরি নই কিংবা লোহার তৈরিও নই” আমর (রা) তাকে বললেন; “তুমি চুপ কর, তুমি একটি কুকুর ।” লোকটি তাকে বলল, “তাহলে আপনি কুকুরের আমীর |” হযরত আমর (রো) তার প্রতি আর কোন গুরুত্ব আরোপ করলেন না এবং আসহাবে রাসূলুল্লাহ্ঞ্র্ং -কে আহ্বান করতে লাগলেন। যখন সাহাবায়ে কিরাম এদিক সেদিক থেকে এসে একত্রিত. হলেন, আমর (রা) তাদেরকে বললেন ঃ “আপনারা অগ্রসর হোন। আপনাদের দ্বারায় আল্লাহ্ তা“আলা মুসলমানদের বিজয় দান করবেন। মুসলমানগণ জীবন বাজী রেখে অগ্রসর হলেন ও শক্রর প্রতি. হামলা চালালেন। তারপর আল্লাহ্ তাআলা মুসলমানদেরকে খৃষ্টান ও কাফিরদের উপর বিজয় দান করলেন ও পরিপূর্ণ বিজয় দান করলেন। আল-বিদায়া, - ২৪ .. ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।