0011191115 ১৮৪ আল-বিদায়া ওয়ান নিহায়া দিয়ে হযরত আমর (রা)-এর' কাছে গমন করলেন ও সন্ধি করলেন। যুবাইর (রো) শহরটি জ্বালিয়ে দিলেন এবং এঁ দরজা দিয়ে বের হয়ে পড়লেন। যে দরজায় হযরত আমর (রা) অবস্থান করছিলেন । তারা সকলে সন্ধিনামায় স্বাক্ষর করলেন, হযরত আমর (রো) তাদেরকে একটি নিরাপত্তানামা লিখে দিলেন। নিরাপত্তানামা ছিল নিম্নরূপ ঃ পরম দাতা ও দয়ালু আল্লাহ্র নামে শুরু করছি। এটা হচ্ছে মিসরবাসীদের প্রতি দেয় হযরত আমর (রা)-এর একটি নিরাপত্তা নামা, তাদের জানের জন্যে, তাদের জনতার জন্যে, তাদের ধন-দৌলতের জন্যে, গির্জা, ক্রুশ, জল ও স্থলের জন্যে, কোন কিছুর ব্যাপারে হস্তক্ষেপ করা হবে না। কোন প্রকার সুযোগ-সুবিধা-হাস করা হবে না বা পরিহার করা হবে না। মিসরের বাসিন্দাগণ কর আদায় করবে যদি তারা এ সন্ধিনামায় একাততা প্রকাশ করে । মিসরীয়দের জনসংখ্যা পৌঁছেছিল ৫ কোটিতে । তাদের হেফাজতের জন্যে তাদের উপর কর ধার্য ছিল। তাদের মধ্য হতে যদি কেউ কিছু পরিমাণ কর দিতে অস্বীকার করে তাহলে তার থেকে এ তাহলে তার প্রতি আমাদের কোন দায়িতৃই থাকবে না। যদি তাদের সংখ্যা কমে যায় তাহলে নিরাপত্তার দায়িত্ব তদনুযায়ী,হাস পাবে । আর যদি কেউ নতুন সন্ধিনামায় প্রবেশ করে, রোমের বাসিন্দা হোক কিংবা মিসরের বাসিন্দা হোক, তাহলে অন্যদের ক্ষেত্রে যেরূপ কর প্রদান করতে হবে তার বেলায়ও অনুরূপ কর প্রদান করতে হবে এবং অন্যরা যেরূপ সুযোগ-সুবিধা পায় সেও সেরূপ সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে । যে অস্বীকার করবে এবং চলে যাবে সেও নিরাপত্তা ভোগ করবে তবে তাকে নিরাপত্তাপূর্ণ জায়গায় পৌছিয়ে দেয়া হবে কিংবা খোদ সে আমাদের কর্তৃত্ব থেকে বের হয়ে যাবে। এ ধরনের সকলকে এক-তৃতীয়াংশ বার প্রদান করতে হয়। অন্যদের উপর যে পরিমাণ কর ধার্য আছে তার এক-তৃতীয়াংশ তার থেকে আদায় করতে হবে । এ সন্ধিনামায় অংগীকার রয়েছে আল্লাহ্ তাআলার, তার রাসূলুল্লাহ্ গু -এর দায়িত্ব, আমীরুল: মু'মিনীন খলীফার দায়িত্ব এবং সকল মুমিনের নিরাপত্তার দায়িত্ব । এতে রয়েছে সুযোগ-সুবিধা যার প্রেক্ষিতে এরা সন্ধিতে প্রতিউত্তর করেছে এ শর্তে যে, মাথা পিছু নির্ধারিত পরিমাণ সম্পদ কর হিসেবে আদায় করবে ও তারা যুদ্ধ করবে না এবং আমদানী-রপ্তানী, বাণিজ্যে তারা কোন প্রকার বাধার সৃষ্টি করবে না। এ নিরাপত্তানামায় যুবাইর রো) ও তার দুই ছেলে আবদুল্লাহ (রো) এবং মুহাম্মদ (রা) সাক্ষী ছিলেন । ওরদান (রো) এ নিরাপত্তানামা লিপিবদ্ধ করেন ও সেখানে উপস্থিত ছিলেন । কাজেই সমগ্র মিসরবাসী এ নিরাপত্তানামায় প্রবেশ করেন ও সন্ধিপত্র গ্রহণ করেন। তাদের সৈন্য-সামস্ত মিসরে একত্রিত'হলো ও তারা ফুসতাত আবাদ করল । সম্মানিত দু'জন পাদরী আবু মারইয়াম ও আবূ মিরইয়াম উপস্থিত হয়ে যুদ্ধে বন্দীকৃত কয়েদীদের সম্পর্কে হযরত আমর (রো)-এর সাথে আলোচনা করেন ও তাদের মুক্তি দাবি করেন। কিন্তু আমর (রা) তাদেরকে ফেরত দিতে অন্বীকার করলেন এবং তাদেরকে তীর সম্মুখ থেকে বহিষ্কারের নির্দেশ দিলেন। যখন খলীফা উমর ইব্ন আল-খাত্তাব রো)-এর কাছে এ সংবাদ পৌঁছল তখন তিনি এসব কয়েদীকে ফেরত দিতে নির্দেশ দিলেন যাদেরকে নিরাপত্তা আবেদন ও মঞ্ত্ুরের সিদ্ধান্তে পৌঁছার পাচ দিনের মধ্যে কয়েদী করা হয়েছিল । আর এমন কয়েদীদের ফেরত দেবার নির্দেশ দিলেন ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।