Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৮৩ আমরা তোমাদেরকে ইসলামের প্রতি আহবান জানাচ্ছি। যে ব্যক্তি এ আহ্বানের প্রতি উত্তর দেবে সে আমাদেরই ন্যায় গণ্য হবে । আর যে ব্যক্তি প্রতি উত্তর দেবে না তার প্রতি আমরা কর প্রদানের প্রস্তাব পেশ করব এবং তার প্রতিরক্ষার জন্যে আমরা সচেষ্ট থাকব। আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে, আমরা তোমাদের কুশলাদি দেখবো, আমরা তোমাদের প্রতিরক্ষার দায়িতৃু নেব এবং তোমাদের সাথে সদয় ব্যবহার করবু। আর তোমরা যদি আহ্বানে ইতিবাচক সাড়া দাও তাহলে আমাদের উপর সমস্ত দায়িত্‌ বর্তাবে। আমাদের আমীর আমাদের প্রতি যে দায়িত দিয়েছেন তা হচ্ছে ঃ তোমরা কিবতীদের সাথে কল্যাণকর আচরণ করবে । কেননা রাসূলুল্লাহ্প্র্*ঃও কিবতীদের প্রতি কল্যাণময় ব্যবহার করার জন্যে নির্দেশ প্রদান করেছেন । তাদের প্রতি দয়া প্রদর্শন ও তাদের দায়িতৃ গ্রহণ কর্তব্য হিসেবে গণ্য । তারা বললেন £ আমাদের মধ্যে অত্যন্ত দূরবর্তী সম্পর্ক, শুধু নবীরাই এরূপ সম্মানিত কল্যাণময় সম্পর্ক রক্ষা করে থাকেন । আমাদের রাজা ও রাজকন্যা কোন এক কারণে নির্বাসনে বসবাস করছিলেন । কিন্তু আইনে শামস নামী এক কুয়ার বাসিন্দারা তাদেরকে প্রতারণা করল. তাদেরকে হত্যা করল, তাদের রাজত্ব ছিন্নিয়ে নিল এবং তাদেরকে ভাসমান জনগোষ্ঠিতে পরিণত করল । তখনি রাজকন্যা হযরত ইব্রাহীম (আ)-এর আশ্রয় গ্রহণ করলেন। হযরত ইব্রাহীম (আ) তাকে সাদর সম্ভাষণ জানালেন এবং যুগ যুগ ধরে উক্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করলেন। তারপর আমর (রা) বললেন $ “আমার মত লোক কখনও নিজেদের ব্যাপারে আলাপ-আলোচনা করতে পার এবং তোমরা তোমাদের সম্প্রদায়ের ক্ষেত্রেও সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ করতে পার । অন্যথায় আমি তোমাদের সাথে যুদ্ধ করব।” তারা দুজন পাদরী বললেন 8 “আমাদেরকে সময় দিন” তখন তিনি তাদেরকে একদিনের সময় দিলেন তারপর তারা আবার বললেন, “আমাদেরকে আরো সময় দিন।” তখন তিনি তাদেরকে আরো একদিনের সময় দিলেন । তারপর দুজন পাদরী মুকাওকাসের নিকট ফিরে গেলেন কিন্তু মুকাওকাসের অনুসারীরা তাদের দুজনকে প্রতি উত্তর দিতে বারণ করলেন এবং মুকাওকাস তাদেরকে বিরোধিতা করার জন্য হুকুম দিলেন । তখন দু'জন পাদরী মিসরের অধিবাসীদেরকে বললেন £ “অ।মরা তোমাদেরকে রক্ষা করার জন্যে প্রাণপণ চেষ্টা করব এবং আমরা শত্রুদের কাছে ফেরত যাব না । আর মাত্র চারদিন বাকি রয়েছে । তাই তোমরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ কর । আসলে মুসলমানদের উপর চোরাগোপ্তা হামলা করার জন্যে তিনি ইংগিত করলেন। তাদের মধ্য হতে একদল বুদ্ধিমান লোক বললেন, “তোমরা কেমন করে এমন এক তাদেরকে পরাজিত করেছে এবং তাদের শহর দখল করে নিয়েছে। মুকাওকাসের অনুসারীরা আবারও মুসলমানদের উপর চোরাগোপ্তা হামলা করার জন্যে বার বার ইচ্ছা প্রকাশ করতে লাগল । তারা হামলা করল কিন্তু কৃতকার্য হতে পারেনি । বরং মুকাওকাসের একদল অনুসারী শোচনীয়ভাবে নিহত হলো । মুসলমানগণ চতুর্থ দিনে মিসরের আইন শামস কৃুয়াটি ঘেরাও করে ফেললেন এবং হযরত যুবাইর (রা) তাদের চতুষ্পার্থে অবস্থিত দেয়ালের উপর চড়ে গেলেন। যখন তারা মুসলমানদের এরূপ আক্রমণের কথা অনুধাবন করলেন তারা অন্য একটি দরজা ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।