0011191115 ২০ হিজরী সাল মুহাম্মদ ইব্ন ইসহাক বলেন, এ বছর মিসর বিজয় হয় । আল্লামা ওয়াকিদী (রে)ও বলেন £ এ বছরেই মিসর ও ইসকান্দারীয়াহ বিজয় হয়েছিল । আবু মাশার বলেন ৪ ২০ হিজরীতে মিসর বিজয় হয় এবং ২৫ হিজরীতে ইসকান্দারীয়াহ বিজয় হয়। সাইফ (র) বলেন, ১৬ হিজরীর . ' রবিউল আউয়াল মাসে মিসর ও ইসকান্দারীয়াহ বিজয় হয়। আবুল হাসান ইবনুল আসীর আল কামিল নামক কিতাবে এই অভিমতটিকে অগ্রাধিকার দিয়েছেন, কেননা দুর্ভিক্ষের বছর (১৮ হিজরী) মিসর থেকে আমর (রা)-এর রেশন প্রেরণের ঘটনাটি সুপরিচিতি । এজন্যই তিনি এ অভিমতটিকে অগ্রাধিকার দিত বাধ্য হয়েছেন। মহান আল্লাহই অধিক পরিজ্ঞাত ! সিরাতবিদ ওলামায়ে কিরামের একদলের অভিমত অনুযায়ী দুবছর কিংবা দেড় বছর অবরোধের পর এ বছরই তাসতুর বিজয় হয়। ইব্ন ইসহাক ও সাইফ হতে বর্ণিত মিসর বিজয়ের রূপরেখা তারা বলেন £ হযরত উমর রো) ও মুসলমানগণ যখন সিরিয়ার বিজয় পরিপূর্ণ করলেন তখন হযরত উমর (রা) হযরত আমর ইবৃন আস (রা)-কে মিসরের দিকে প্রেরণ করেন। আর সাইফ (র) বলেন £ বাইতুল মুকাদ্দাস বিজয়ের পর তিনি তাকে প্রেরণ করেন এবং তার পিছনে হযরত যুবাইর ইবনুল আওয়াম (রা)-কে প্রেরণ করেন ও তার সাথে বশর ইবন আরতাহ (রা)-কে পাঠান । আর খারিজাহ ইবৃন হুযাফাহ (রা) ও উমাইর ইব্ন ওহাব আল-জামাহী (রো)- কেউ পাঠান । তারা দুজন মিসরের দরজায় মিলিত হন । মিসরের খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত ক্যাথলিক নেতা আবু মারইয়াম ও তার সাথে পাদরী আবূ মিরইয়াম মুসলমানদের সাথে মোলাকাত করলেন। ইসকান্দারীয়ার ধর্মীয় শাসক মকুকাছ তাদেরকে দেশ রক্ষার জন্যে প্রেরণ করেন। যখন তারা একে অন্যের মোকাবিলা করেন আমর ইব্ন আল-'আস (রা) বলেন ৫ তোমরা তড়িঘড়ি করে কোন পদক্ষেপ গ্রহণ করবে না, যতক্ষণ না আমরা কিছু কথা পেশ করব । সে লক্ষ্যে এ এলাকার দুজন পাদরী আবূ মারইয়াম ও আবূ মিরইয়ামকে বলেন, আমার দিকে আপনারা এগিয়ে আসুন। তারা তার দিকে এগিয়ে আসলেন তখন তাদেরকে আমর ইব্ন আল-“আস (রা) বললেন £ আপনারা দুজন এ এলাকার সম্মানিত পাদরী, আপনারা শুনে রাখুন, নিশ্চয়ই আল্লাহ্ তা'আলা হযরত মুহাম্মদ গুহ -কে সত্য সহকারে প্রেরণ করেছেন । এ সত্যকে মান্য করার জন্যে তাকে নির্দেশ দিয়েছেন । আবার মুহাম্মদ গর্ত এ সত্য মান্য করার জন্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন । হযরত মুহাম্মদ 2শ্রং আমাদের কাছে সমস্ত নির্দেশ পৌছিয়ে দেন। তারপর এগুলোকে আমাদের কাছে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। তিনি আমাদেরকে যেসব নির্দেশ দিয়েছেন তার মধ্যে একটি হলো জনগণকে সাবধান করা । কাজেই ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।