0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৮১ হয়েছিল। এ বছরেই রোমানরা আবদুল্লাহ ইবৃন হুযাযৃফাকে বন্দী করেছিল। এ বছরের যুলহাজ্জ হয়েছিল। এঁ সময়ে মুসলমানদের আমীর ছিলেন হাকাম ইব্ন আবুল “আস (রো)। ইব্ন জারীর বলেন £ এ বছরেই লোকজনকে নিয়ে হযরত উমর (রা) হজ্বুত পালন.করেছিলেন। বিভিন্ন .শহরে অবস্থিত প্রতিনিধিগণ ও পূর্বে উল্লিখিত কাজীগণও হজ্ব্ুত পালন করেছিলেন। মহান আল্লাহই অধিক পরিজ্ঞাত । এ বছরে পরলোকগত মহান ব্যক্তিবর্গের বিবরণ এ বছরে যে মহান ব্যক্তিবর্গ পরলোক গমন করেছেন তাদের মধ্যে প্রসিদ্ধ হলেন, কারীদের নেতা, উবাই ইব্ন কা'ব (রা)। তার পূর্ণ নাম £ উবাই ইব্ন কা“ব ইব্ন কাইস ইব্ন উবাইদ ইব্ন যায়িদ ইব্ন মুয়াবীয়া ইব্ন আমর ইব্ন মালিক ইব্ন আন-নাজ্জার | তার উপনাম ছিল ঃ আবুল মানযার ও আবৃত তুফাইল। তিনি ছিলেন আনসারী ও আন-নাজ্জারী। তিনি আকাবায়, বদর এবং অন্যান্য জিহাদে অংশগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন সর্দার ও মর্যাদাসম্পনন ব্যক্তি । তিনি এ চারজন খায্রাজী কারীর মধ্যে অন্যতম যারা রাসূলুল্লাহ্ র্ধ্ঃএর হায়াতেই কুরআন সংকলন করেছিলেন । একদিন তিনি উমর (রা)-কে বলেন, “আমি এমন ব্যক্তি থেকে কুরআন শিখেছি যার থেকে জিবরাঈল (আ) শিখেছেন । আর তিনি ছিলেন পরিপকৃ । আবূ কিলাবাহ (রা) ও আনাস (রা)-এর মারফত মারফূ হিসেবে আল-মাসনাদ, নাসাঈ ও ইব্ন মাজাহ -এ বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ প্রঃ বলেন £ আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় কারী হলেন উবাই ইবৃন কা“ব। সহীহ হাদীসে বর্ণিত রয়েছে যে, রাসূলুল্লাহ্প্র্ঃ তাকে একদিন বলেন ঃ নিশ্চয়ই আল্লাহ্ তা'আলা আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমার কাছে কুরআন পাঠ করি। তিনি জিজ্ঞেস করলেন, তিনি কি আপনার কাছে আমার নাম উল্লেখ করেছেন? রাসূলুল্লাহ্ প্রঃ বললেন, 'হ্যা' তারপর তার চোখ হতে অশ্রু ঝরতে লাগল। . আল্লামা ইব্ন কাসীর (র) বলেন, “এ ব্যাপারে সূরায়ে বাইয়্যেনার তাফসীরে আমি বিস্তারিত বর্ণনা রেখেছি।” হাইসাম ইব্ন ভাদী (র) বলেন £ ১৯ হিজরী সনে উবাই রো) ইনতিকাল করেন । ইয়াহইয়া ইবৃন মুয়ীন (র) বলেন, ১৭ কিংবা ২০ হিজরীতে তিনি ইনতিকাল করেন। আল্লামা ওয়াকিদী (র) একাধিক সূত্র হতে বলেন £তিনি ২২ হিজরীতে ইনতিকাল করেন। অনুরূপ বলেছেন আবূ উবাইদ রে), ইবৃন.নুমাইর (র) ও একদল বিশেষজ্ঞ। ফাল্লাস ও খালীফা রে) বলেন £ তিনি উসমান ইব্ন আফ্ফান (রা)-এর খিলাফতের সময় ইনতিকাল করেন। আর এ বছরে ইনতিকাল করেছেন মুহাজিরদের মধ্য হতে উত্বাহ ইব্ন গাযওয়ান (রা)-এর আযাদকৃত গোলাম খাব্বাব (রো) ইনতিকাল করেন। তিনি বদর ও পরবর্তী যুদ্ধসমূহে অংশগ্রহণ করেছিলেন । তিনি প্রবীণ সাহাবীদের অন্যতম । তার সালাতে জানাযা পড়ান হযরত, উমর (রো)। এ বছর ইনতিকাল করেছেন সাফওয়ান ইব্ন মুয়াতাল (রা)। মহান আল্লাহই অধিক পরিজ্ঞাত। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।