001119115 ১৯ হিজরীর প্রারন্ত আল্লামা ওয়াকিদী (র) ও অন্যরা বলেন ঃ এ সনেই মাদায়েন ও জালুলার বিজয় সংঘটিত হয়। কিন্তু প্রসিদ্ধ এ অভিমতের বিপরীত । মুহাম্মদ ইবৃন ইসহাক বলেন £ এ সনেই সংঘটিত হয়েছিল ইরাক, .ব্ূহা, হুরান, রা+সুল আইন এবং নাসীবাইনের বিজয় । অন্যরা অবশ্য এর বিপরীতও বলেছেন। আবু মাশার, খালীফা এবং ইবনুল কালবী বলেন ঃ এ বছরেই কাইসারীয়ার বিজয় সংঘটিত হয় এবং তার আমীর ছিলেন আমীরে মুয়াবীয়া (রা)। আবার কেউ কেউ বলেন £ তার আমীর ছিলেন ইয়াধীদ ইব্ন আবু সুফিয়ান (রা)। পূর্বে বর্ণনা করা হয়েছে যে, মুয়াবীয়া রো) দু'বছর পূর্বে এটা জয় করেছিলেন। মুহাম্মদ ইব্ন ইসহাক বলেন ঃ ফিলিস্তীনের কাইসারীয়ার বিজয়, হিরাক্লিয়াসের পলায়ন ও যিসরের বিজয় ২০ হিজরীতে সংঘটিত হয়। সাইফ ইব্ন উমর (র) বলেন ঃ কাইসারীয়া ও মিসর বিজয় ১৬ হিজরীতে সংঘটিত হয়। ইব্ন জারীর বলেন ঃ কাইসারীয়ার বিজয়ের কথা পূর্বে বলা হয়েছে তবে মিসরের বিজয় সম্পর্কে বিশ হিজরী সালের ঘটনাসমূহের সাথে ইনশাআল্লাহ্ বর্ণনা করব। আল্লামা ওয়াকিদী বলেন ঃ এ বছরেই রাতের বেলায় হার্বাহ থেকে অগ্নিশিখা প্রজ্বলিত হয় । হযরত উমর (রা) লোকজন নিয়ে তথায় গমন করার ইচ্ছা পোষণ করেন। তারপর তিনি মুসলমানদেরকে সাদকা করার নির্দেশ দেন। তাতে অগ্নি নির্বাপিত হয়ে যায় । মহান আল্লাহ্র জন্যেই সমস্ত প্রশংসা । কথিত আছে যে, এ বছরেই আর্মিনিয়ার ঘটনা সংঘটিত হয়। আর তার আমীর ছিলেন উসমান ইব্ন আবৃল আস (রা)। এ যুদ্ধে শহীদ হয়েছিলেন ঃ সাফওয়ান ইবৃন মুয়াত্তাল ইব্ন রুখশাহ আস্-সামী, আয-যাকওয়ালী । তিনি ছিলেন তখনকার দিনের একজন অন্যতম আমীর। তার সম্বন্ধে রাসূলুল্লাহ্ ্শ্ং বলেছেন ঃ “তার সম্বন্ধে ভাল ব্যতীত অন্য কিছু আমার জানা নেই।' মুনাফিকরা তাকে ইফকির ঘটনায় জড়িয়ে ছিল। আল্লাহ্ তাআলা তার পবিত্রতা বর্ণনা করেন এবং উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা (রা)-এর পবিত্রতা বর্ণনার্থে কুরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করেন। এতিহাসিকগণ বলেন, এ ঘটনার দিন পর্যন্ত তিনি বিবাহ করেননি । এজন্যেই তিনি বলেছিলেন ঃ আল্লাহ্র শপথ আমি কখনও কোন নারীর বুক খুলি নাই । এরপর অবশ্য তিনি বিয়ে করেন। তিনি প্রায় সময় নিদ্রায় বিভোর থাকতেন । কোন কোন সময় ঘুমের জন্যে সালাতে ফজর সময়মত পড়তে পারতেন না। আবূ দাউদ ও অন্যান্য কিতাবে এর বর্ণনা রয়েছে। তিনি ছিলেন একজন কবি । তারপর মহান আল্লাহ্র পথে তার শাহাদত অর্জিত হয়। কেউ কেউ বলেন $ এ শহরেই শাহাদত বরণ করেন । আবার কেউ কেউ বলেন £ ইরাকে। কেউ কেউ বলেন £ শামশাতে। পূর্বে এরূপ বর্ণনার কিছু অংশ পেশ করা হয়েছে। একটি অভিমত অনুযায়ী এ বছরেই তিকরীত বিজিত হয়েছিল । যুদ্ধ হলো ঃ তিকরীত এর পূর্বে বিজিত ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।