Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ٦٢٠
📝 نص 📖 PDF

0011191115 ১৮ আল-বিদায়া ওয়ান নিহায়া নাও যে, সিরিয়ার মোট করের ১ অংশ তোমরা ওদেরকে দিয়ে দিবে । আর রোমান পর্বত এককভাবে .তোমাদের থাকবে । তোমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে ওরা তোমাদের নিকট থেকে সিরিয়া ছিনিয়ে নিবে এবং রোমান পর্বতে তোমাদের যাতায়াত সংকটময় করে তুলবে । এ কথা শুনে তারা জংলী গাধার ন্যায় চিৎকার দিয়ে উঠে । ইহকালীন ও পরকালীন কল্যাণ সম্পর্কে অজ্ঞতা এবং যুদ্ধ সম্পর্কে অনভিজ্ঞতার কারণে তারা এরূপ চিৎকার দিয়েই থাকে। এটা হলো তাদের অভ্যাস। এ সময় হিরাক্রিয়াস অবস্থান করছিলেন হিম্স-এ। তিনি রোমান সৈন্য নিয়ে অভিযানে বের সেনাপতিদের তত্ত্বাবধানে বিশাল বিশাল রোমান বাহিনী প্রস্তুত থাকতে হবে । বস্তুত মুসলিম সেনাপতি আমর ইব্ন আসকে মুকাবিলা করার জন্যে তিনি তার সহোদর ভাই “তাযারূক'-কে ৯০ হাজার সৈন্যের বিশাল বাহনীসহ পাঠান। জুরজাহ্‌ ইব্‌ন বুযীহাকে প্রেরণ করেন ইয়ামীদ ইব্ন আবু সুফয়ানের মুকাবিলা করার জন্যে । তার সাথে ছিল ৫০ থেকে ৬০ হাজার সৈন্য। তার সেনাপতি দারাকিসকে পাঠালেন মুসলিম সেনাপতি শুরাহবীল ইব্‌ন হাসানাহ্‌-এর বিরুদ্ধে । লাকীকার মতান্তরে তার নাম লাকী কালানকে পাঠালেন আবূ উবায়দা (রা)-কে মুকাবিলা করার জন্যে। তার সাথে ছিল ৬০ হাজার সৈন্যের বিশাল বাহিনী । রোমনরা বলেছিল-__ আল্লাহ্‌র কসম, আমরা আবূ বকর (রা)-কে এত ব্যস্ত ও অস্থির করে রাখব যে, তিনি আমাপে বিরুদ্ধ অশ্ববাহিনী প্রেরণের সুযোগই পাবেন না। ্‌ এই অভিযানে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল সর্বমোট ২১ হাজার । অবশ্য এই সংখ্যা ছিল ইকরিমা ইবৃন আবু জাহলের সাথে থাকা সৈন্য ব্যতীত । ইকরিমা অবস্থান করছিলেন সিরিয়ার এক প্রান্তরে ৷ তার সাথে ছিল ছয় হাজার মুসলিম সৈন্য । তিনি অবস্থান করছিলেন যুদ্ধরত বাহিনীর সহযোগী-বাহিনী নিয়ে। মুসলিম সেনাপতিগণ রোমানদের ব্যাপক যুদ্ধ প্রস্তুতি ও বিশাল সেনাবাহিনী সম্পর্কে খলীফা আবু বকর (রা)-কে জানালেন । তিনি নির্দেশ দিয়ে লিখলেন, আপনারা সবাই একত্রিত হয়ে একটি মাত্র বাহিনী হন। তারপর মুশরিকদের মুকাবিলা করুন আপনারা আল্লাহ্‌র সাহায্যকারী । যারা আল্লাহ্‌কে সাহায্য করে তিনি তাদের সাহায্য করেন। আর যারা তাকে অস্বীকার করে তিনি তাদেরকে অপমানিত ও লাঞ্ছিত করেন। আপনাদের সৈন্য সংখ্যাকে কম বলা যায় না। তবে কথা হলো পাপাচারিতা ও অন্যায় থেকে সকলকে মুক্ত থাকতে হবে। আর সবাই নিজ নিজ সঙ্গীদের সাথে মিলিত হবে। সিদ্দীক-ই-আকবর (রা) বললেন, আল্লাহ্র কসম সেনাপতি খালিদ ইব্‌ন ওয়ালীদকে নিয়োজিত করে খিস্টানদেরকে আমি শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে সরিয়ে রাখব । তিনি খালিদ রো)-কে ইরাক ছেড়ে সৈন্য-সামন্তসহ সিরিয়া চলে যেতে এবং সেখানে যারা আছে তাদের নেতৃতু গ্রহণ করতে পত্র লিখলেন। তিনি এও লিখলেন যে, দ্ধ শেষে তিনি পুনরায় ইয়াক ফিরে এসে নির্ধারিত দায়িত্ব পালন করবেন। মুসলিম সেনাপতিদের এক বাহিনীতে সমবেত হওয়ার বিষয়ে খলীফার নির্দেশের কথা হিরাক্লিয়াস অবগত হলো । তিনিও তার বাহিনীসমূহকে এক বাহিনীতে সমবেত হবার নির্দেশ দেন। তিনি এ নির্দেশও দেন যে, তারা যেন এমন একস্থানে অবস্থান নেয় যেখানে ময়দান ড/ড/৬/.911001109.001)

— صفحة ١٨ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.