Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ১৭৮ আল-বিদায়া ওয়ান নিহায়া বকর সিদ্দীক (রা)-ও তাকে এ পদে বহাল রাখেন । তিনি ইয়ামানের জনগণকে কল্যাণমুখী শিক্ষা প্রদান করতেন । তারপর তিনি সিরিয়ায় হিজরত করেন এবং মৃত্যু পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। আবু উবাইদা রো) প্লেগ রোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করার পর তিনি সিরিয়ার আমীর নিযুক্ত হন কিন্তু এ বছরই আবূ উবাইদাহ্‌ রো)-এর ইনতিকালের পর তিনিও প্লেগ রোগে আক্রান্ত হয়ে তথায় মৃত্যু মুখে পতিত হন। হযরত উমর ইব্‌ন আল-খাত্তাব রো) বলেছেন, নিশ্চয়ই মুয়ায (রা)-কে রাবওয়াহ নামক স্থানে আলিমদের ইমাম হিসেবে প্রেরণ করা হবে। এ বর্ণনাটি মুহাম্মদ ইব্‌ন কাব মুরসাল পদ্ধতিতে বর্ণনা করেন । ইবৃন মাসুদ (রা) বলেন, “আমরা তাকে হযরত ইব্রাহীম খালীলুল্নাহ (আ)-এর সাথে তুলনা করতাম ।” ইব্‌ন মাসুদ (রা) আরো বলেছেন, “নিশ্চয়ই মুয়ায (রা) আল্লাহ্‌র অনুগত ও সঠিক মতাবলম্বী এবং তিনি মুশরিক ছিলেন না। তার মৃত্যু হয়েছিল পূর্ব ঘুরবিসানে ১৮ হিজরী সালে । কেউ কেউ বলেন ঃ ১৯ হিজরী সনে । আবার কেউ কেউ বলেন প্রসিদ্ধ মতে ১৭ হিজরী সনে ৩৮ বছর বয়সে তিনি ইনতিকাল করেন । কেউ কেউ আবার অন্যরূপও বলেছেন । আল্লাহ্‌ অধিক পরিজ্ঞাত । ইয়ামীদ ইব্ন আবূ সুফিয়ান তার পূর্ণ নাম ইয়াধীদ ইব্ন আবূ সুফিয়ান, আবূ খালিদ সখর ইব্ন হারব ইব্‌ন উসাইয়া ইব্ন আবদে শামস ইব্‌ন আবদে মুনাফ আল-কারাশী আল-উমাবী (রা)। ইয়াহীদ রো) আমীরে সুয়াবীয়া (রা)-এর বড় ভাই এবং তার থেকে অধিক মর্যাদাসম্পন্ন। তাকে ১১১। ১১১ বা কল্যাণীয় ইয়াধীদ বলা হতো । তিনি পবিত্র মক্কা বিজয়ের বছর ইসলাম গ্রহণ করেন। তিনি হুনাইন যুদ্ধে অংশ নেন এবং রাসূলুল্লাহ্‌ এহঃতাকে ১০০টি উট ও ৪০ আউল স্বর্ণ দান করেন। হযরত আবু বকর সিদ্দীক (রা) তাকে এক-চতুর্থাংশ সৈন্যের আমীর নিযুক্ত করে সিরিয়ায় প্রেরণ করেন। তিনিই প্রথম আমীর হিসেবে তথায় গমন করেন। হযরত আবু বকর সিদ্দীক (রা) তার সাওয়ারীর সাথে কিছু পথ চলেন ও তাকে নসীহত করেন এবং তার সাথে আবু উবাইদাহ (রা), আমর ইবনুল আ+'স (রা) ও শুরাহবীল ইব্‌ন হাসানাহ (রা)-কে প্রেরণ করেন। আর তারাই হলেন প্রসিদ্ধ চার আমীর । যখন তিনি দামেশক জয় করেন, তখন তিনি যুদ্ধের মাধ্যমে ছোট জাবীয়ার দরজা দিয়ে শহরে প্রবেশ করেন। অন্যদিকে খালিদ (রো) যুদ্ধের মাধ্যমে পূর্ব দরজা দিয়ে শহরে প্রবেশ করেন। হযরত আবু বকর সিদ্দীক (রা) তাকে দামেশকের আমীর নিযুক্ত করার অঙ্গীকার করেছিলেন। কাজেই হযরত উমর (রা)-এর পরামর্শে তিনি আমীর নিযুক্ত হন এবং আবূ বকর সিদ্দীক (রা) কর্তৃক ওয়াদাকৃত সুযোগ-সুবিধা প্রাপ্ত হন। আর তিনিই ছিলেন মুসলমানদের মধ্যে দামেশকের প্রথম আমীর । তিনি আমওয়াসের প্রেগ রোগে আক্রান্ত হয়ে ইনতিকাল করেছেন বলে প্রসিদ্ধি রয়েছে। আল-ওয়ালীদ ইব্‌ন মুসলিম বলেন ঃ তিনি কাইসারীয়াহ বিজয়ের পর ১৯ হিজরীতে ইনতিকাল করেন। যখন তিনি ইনতিকাল করেন তখন তার ভাই আমীর মুয়াধীয়া (রা)-কে দামেশকে আমীর নিযুক্ত করে যান। অতঃপর উমর ইব্‌ন খাত্তাব (রা) তা বহাল রাখেন। কিতাবপত্রে তার অন্য কোন গুণাবলীর বর্ণনা পাওয়া যায় না। আবূ আবদুল্লাহ আল-আশয়ারী (র) তার থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ভ্রএঃ বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করে কিন্তু ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।