0011191115 ১৭৪ আল-বিদায়া ওয়ান নিহায়া ওয়াকিদী বলেন, এই বছরেই “তাণ্উন-ই-আমওয়াস”-এর প্রাদুর্ভাব করে । তাতে ২৫ হাজার লোকের মৃত্যু হয়। আমি বলি, “আমওয়াস” একটি ছোত্ট শহর। এটি আল-কুদস ও রামাল্লার মাঝামাঝি স্থানে অবস্থিত । ওই মহামারী প্রলেগ রোগ প্রথমে এখানেই শুরু হয় । তাই এটিকে তাউন-ই-আমওয়াস বা আমওয়াসের প্রেগ মহামারীরূপে নাম দেয়া হয়। পরবতীতে এই রোগ সিরিয়াতে ছড়িয়ে পড়ে । সেই সূত্রে সিরিয়ার মহামারীও বলা যায়। ইন িল্লাহি ওযা ইন্না ইলাইহে রাজিউন । ওয়াকিদী বলেন, তাউন-ই- আমওয়াসের ফলে সিরিয়ায় প্রায় ২৫ হাজার মুসলমানের মৃত্যু হয়। কেউ কেউ বলেছেন ৩০ হাজার, তাঁদের মধ্যে কিছু গণ্যমান্য ব্যক্তির বিবরণ এখানে দেয়া হলো ঃ হারিছ ইব্ন হিশাম (রো) £ তিনি আবূ জাহ্লের ভাই। মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেন। জাহেলী যুগে তিনি ব্যক্তিতৃসম্পন্ন ও নেতৃস্থানীয় লোক ছিলেন। ইসলাম গ্রহণের পরও তিনি অভিজাত ও শীর্ষস্থানীয় ব্যক্তিদের অন্যতম ছিলেন । কারো কারো মতে, এই বছরে অর্থাৎ হিজরী ১৮ সালে সিরিয়ায় তিনি ইনতিকাল ফরেন। তাঁর ইনতিকালের পর হযরত উমর (রো) তার স্ত্রী ফাতিমাকে বিয়ে করেন। র শুরাহ্বীল ইব্ন হাসানা রো) ঃ ইনি ইতিহাস খ্যাত ৪ সেনাপতির একজন । .তিনি ফিলিস্তীনের শাসনকর্তা ছিলেন। তার বংশ পরিচয় হলো শুরাহবীল ইবৃন আবদুল্লাহ ইব্ন মুতা ইব্ন কাতান কিন্দী। বানু যুহরা গোত্রের মিত্র গোত্র । | হাসানা তার মায়ের নাম । তিনি মায়ের,নামেই অধিক পরিচিত । ইসলামের প্রথম যুগেই তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি আবিসিনিয়ায় হিজরত করেন। খলীফা আবূ. বকর সিদ্দীক (রা) তাকে সেনাপতি হিসেবে সিরিয়া প্রেরণ করেছিলেন। তিনি 4 অংশ সৈন্যের নেতৃতু দিয়েছিলেন । হযরত উমর (রা)-এর শাসনামলেও তিনি ওই দায়িত্বে ছিলেন। ১৮ হিজরী সালের একদিনে তিনি, আবূ উবায়দা (রা) এবং আবূ মালিক আশ'আরী প্রেগে আক্রান্ত হন। তীর দুটো হাদীস আছে। তার একটি ইবৃন মাজাহ্ ও অন্যরা ওযূ অধ্যায়ে উদ্ধৃত করেছেন। আমির ইব্ন আবদুল্লাহ্ ইব্ন জাররাহ্ £ তার বংশ তালিকা হলো আমির ইব্ন আবদুল্লাহ্ ইব্ন জাররাহ্ ইব্ন হিলাল ইবৃন উহায়র ইব্ন দাববাহ্ ইব্ন হারিছ ইব্ন ফিহ্র কুরায়শী, ওরফে আবু উবায়দা ইব্ন জাররাহ ফিহ্রী। তিনি এই উন্মতের “আমানতদার” উপাধিতে ভূষিত হয়েছিলেন । তিনি “আশারা-ই-মুবাশৃশারা” অর্থাৎ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজনের অন্যতম । একই দিনে যে পাচজন বিশিষ্ট ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি তাদের অন্যতম । অবশিষ্ট চারজন হলেন উসমান ইব্ন মাঘউন (রো), উবায়দা ইবৃন হারিছ রো), আবদুর রহমান ইব্ন আওফ রো), আবূ সালামা ইব্ন আবদুল আসাদ (রো)। তারা সকলে একই দিন হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর হাতে ইসলাম গ্রহণ করেছিলেন। মদীনায় হিজরত করার পর রাসূলুল্পাহ্ প্রঃ আবূ উবায়দা (রা)-কে সা'দ ইব্ন মুআ'য (রা)-এর সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন। কেউ কেউ বলেন, ভ্রাতৃত্ বন্ধন স্থাপন করেছিলেন মুহাম্মদ ইব্ন মাসলামা-এর সাথে । তিনি বদরের যুদ্ধ এবং পরবর্তী যুদ্ধগুলোতে অংশ নিয়েছেন। ড/৬/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।