Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ১৭২ . আল-বিদায়া ওয়ান নিহায়া তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা কর ও তার দিকে প্রত্যাবর্তন কর। তিনি তোমাদেরকে এক নির্দিষ্টকালের জন্যে উত্তম জীবন উপভোগ করতে দিবেন এবং তিনি ধর্মাচরণে অধিক নিষ্ঠাবান প্রত্যেককে অধিক দান করবেন; যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে আমি তোমাদের জন্যে আশংকা করি মহা দিবসের শাস্তি । (সূরা-১১, হৃদ £ ৩) ইবৃন জারীর সায়ফ থেকে তিনি আবূ মুজালিদ প্রমুখ থেকে বর্ণনা করেছেন যে, তারা সকলে বলেছেন যে, এই বছর অর্থাৎ ১৮ হিজরী সালে আবূ উবায়দা (রা) লিখলেন, হযরত উমর ইব্‌ন খাত্তাব (রা)-এর নিকট যে কতক মুসলমান মদ্যপানে লিপ্ত হয়েছে, তাদের মধ্যে আছে দিরার আবু জানদাল ইব্‌ন সাহ্ল। আমি তাদেরকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার পর তারা বলে যে, কুরআনে আমাদেরকে ইখতিয়ার দেয়া হয়েছে । আমরা মদ পানই বেছে নিয়েছি। আল্লাহ্‌ তা“আলা বলেছেন- (১2 5551 1$ তোমরা কি বিরত থাকবে?) চূড়ান্তভাবে তো আমাদেরকে নিষেধ করা হয়নি । খলীফা উমর (রা) লোকজনকে একত্রিত করলেন এবং এ বিষয়ে আলোচনা করলেন। সবাই ওদের ব্যাখ্যার বিরুদ্ধে এক্যবদ্ধ অভিমত পেশ করে এবং তারা বলে যে, আয়াতে /$৪ ১৮৮০২ ১51 তোমরা কি বিরত থাকবে ? অর্থ (1১$3১1) তোমরা বিরত থাক। সবাই এক্যবদ্ধ অভিমত পেশ করল যে, ওই মদপানকারী প্রত্যেককে ৮০টি করে বেত্রাঘাত করতে হবে । পুনরায় যদি কেউ ওদের ন্যায় ব্যাখ্যা প্রদান করে এবং ওইরূপ ব্যাখ্যা নিয়ে বাড়াবাড়ি করে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। খলীফা উমর (রা) আবূ উবায়দা (রা)-কে লিখলেন যে, ওদেরকে ডেকে মদ পান সম্পর্কে জিজ্ঞেস করুন। যদি তারা বলে যে, মদ পান হালাল বৈধ তবে তাদেরকে মৃত্যুদণ্ড দিন। আর যদি বলে যে, তা হারাম তাহলে ইতিপূর্বে মদ পানের অপরাধে ওদের প্রত্যেককে ৮০টি করে বেত্রাঘাত করুন। আবু উবায়দা (রা) ওদেরকে ডাকলেন। তারা মদ পান হারাম বলে স্বীকার করল। ফলে তাদের উপর বেত্রদণ্ড কার্যকর করা হলো। নিজেদের ভুল ব্যাখ্যার জন্যে তারা লঙ্জিত হলো । এমনকি আবূ জানদাল তার মনে চরম সন্দেহ পোষণ করতে লাগলেন যে, তার ঈমান আছে কি নেইঃ আবু উবায়দা বিষয়টি খলীফাকে জানালেন এবং আবূ জানদালের নিকট একটি চিঠি লিখে তাকে উপদেশ দিতে খলীফাকে অনুরোধ জানালেন । খলীফা এ বিষয়ে আবূ জানদালের নিকট একটি চিঠি লিখলেন । তাতে তিনি লিখলেন, “উমর থেকে আবু জানদালের প্রতি । আল্লাহ্‌ তা'আলা তার শরীক করার অপরাধ ক্ষমা করেন না। এটি ব্যতীত অন্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। সুতরাং তওবা কর । মাথা উঠাও। বাইরে বের ০০ আল্লাহ্‌ তা'আলা তো বলেছেন- 0101- 4111 ২০১০ ১০19৮858180 ৮15 1১৪১. ০১311 ১৮৮2৩ €% ০ ঠ -৯১/১১১] 55 2 (51 ০১০৯ ০৮০৭। 58 বলুন, হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ__আল্লাহ্‌র অনুধহ হতে নিরাশ হয়ো না; চারার হা রাগ রানার নি রন রানির পরম দয়ালু। (সূরা- ৩৯, যুমার 8 ৫৩) ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।