0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৭১ হতো তখন হযরত উমর (রা) হযরত আব্বাস ইবৃন আবদুল মুত্তালিব (রা)-এর উছিলা দিয়ে আল্লাহ্র দরবারে বৃষ্টি কামনা করতেন। তিনি বলতেন- 2১575 | 1৮5 (5 08৮৯5 0 এল ০০৪ 0৪ 0111 _ 15803 “হে আল্লাহ্! আমরা আমাদের নবী এ্ -এর উছ্িলা দিয়ে আপনার দরবারে বৃষ্টি প্রার্থনা করতাম, আপনি আমাদেরকে বৃষ্টি দিতেন_ পানি দিতেন। এখন.আমরা আমাদের নবী 2 -এর চাচার উছিলা দিয়ে আপনার দরবারে বৃষ্টি কামনা করছি। আপনি আমাদের প্রতি বৃষ্টি নাযিল করুন ।' বর্ণনাকারী বলেন, তারপর তাদের প্রতি বৃষ্টি নাযিল করা হতো। আবূ বকর ইব্ন আবীদ দুনয়া “বৃষ্টি বিষয়ক অধ্যায়” এবং “দু'আ কবুল" বিষয়ক অধ্যায়ে উল্লেখ করেছেন যে, আবূ বকর নিশাপুরী .... খাওয়াত ইব্ন জুবায়র (রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, হযরত উমর (রা) তাদেরকে নিয়ে ইসতিস্কার নামাযের জন্যে বের হন। তারপর দু'রাকআত নামায আদায় করেন। এরপর বললেন, “হে আল্লাহ্! আমরা আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং পানি কামনা করছি। তারপর তিনি তার স্থান থেকে সরতে পারেন নি সবাই বৃষ্টিতে ভিজে গিয়েছিল । পরে জনৈক আরব বেদুঈন খলীফার দরবারে উপস্থিত হয়ে বলে, আমীরুল মু'মিনীন! একদিন অমুক সময় আমরা আমাদের মাঠে ছিলাম । হঠাৎ দেখলাম আমাদের মাথার উপর একটি মেঘখণ্ড। ওই মেঘ থেকে আমরা শুনতে পেলাম, “হে আবূ হাকম, আপনার নিকট আপনার কাম্যবস্তু এসে গিয়েছে, হে আবু হাকম! আপনার নিকট আপনার কাম্য বস্তু এসে গিয়েছে। ইব্ন আবীদ দুনয়া আরো বলেছেন, ইসহাক ইব্ন ইসমাঈল ..... শাঁবী (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন হযরত উমর (রা) লোকজন নিয়ে ইসতিস্কার নামাযের জন্যে বের হলেন । এ যাত্রায় তিনি ইসতিস্কার বা ক্ষমা প্রার্থনার অতিরিক্ত কিছু করেন নি। তিনি ফিরে এলেন। লোকজন বলল, আমীরুল মু*য়িনীন, আপনাকে বৃষ্টি কামনা করতে দেখলাম না! তিনি বলেন, আমি বৃষ্টি কামনা করেছি আকাশের সেই মাধ্যমগুলোর দ্বারা যেগুলোর মাধ্যমে বৃষ্টি কামনা করা হয়। _ এরপর তিনি পাঠ করলেন- টা ০০০4 4০৪15 55821781594 তোমাদের প্রতিপালকের নিকট তোমরা ক্ষমা প্রার্থনা কর, তিনি তো মহা ক্ষমাশীল । তিনি তোমাদের জন্যে প্রচুর বৃষ্টিপাত করবেন । (সূরা-৭১, নৃহ ৪ ১০-১১) এরপর তিনি তিলাওয়াত করলেন- ৪5৬5 চক পনির 15 8-2:58155553858 ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।