Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ১৭০ আল-বিদায়া ওয়ান নিহায়া আপনারা অপছন্দ করেন £' তারা বলল, “হায় আল্লাহ্‌! না, তেমন কোন আচরণ আমরা দেখিনি । আর আপনি এমন কথা কেন বলছেন £' তিনি মুযানী গোত্রের লোকটির বক্তব্য তাদেরকে জানালেন । মূলত ওই লোক ছিলেন বিলাল ইব্‌ন হারিছ মুযানী। এবার সকলে মূল রহস্য উপলব্ধি করেন। কিন্তু খলীফা তা পারেন নি। তারা বলল, এতে রাসূলুল্লাহ্‌ আপনার ইসতিস্কা নামাযে বিলম্বের দিকে ইঙ্গিত করেছেন। আপনি আমাদেরকে নিয়ে ইসতিস্কা নামায আদায় করুন। তিনি লোকজনকে ইসতিস্কা নামাযে অংশগ্রহণের আহ্বান জানালন। লোকজন হাজির হলো । তিনি সংক্ষিপ্ত খুতবা দিলেন। তারপর সংক্ষেপে দু' রাকাত নামায আদায় করলেন, তারপর বললেন, “হে আল্লাহ! আমাদের সাহায্যকারীগণ অপারগ হয়ে পড়েছে। আমাদের নিজস্ব শক্তি ও সামর্থ্য অক্ষম হয়ে পড়েছে । আমরা নিজেরা ব্যক্তিগতভাবে অপারগ হয়ে পড়েছি। আপনার শক্তি ছাড়া আমাদের কোন উপায় নেই। হে আল্লাহ্‌! আমাদেরকে পানি দিন। মানব সমাজ ও শহর নগরে প্রাণচাঞ্চল্য দিন ।' হাফিজ আবু বকর বায়হাকী বলেন, আবূ নসর ইব্‌ন কাতাদাহ এবং আবূ বকর ফারসী আমাদেরকে জানিয়েছেন যে, ..... মালিক (র) থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, হযরত উমর ইবৃন খাত্তাব (রা)-এর শাসনামলে একবার মানুষ দুর্ভিক্ষে পতিত হয়েছিল! তখন জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ গ্র্ং-এর কবর শরীফের নিকট এসে বলেছিল, “ইয়া রাসূলাল্লাহ! আপনার উম্মতের জন্যে আল্লাহর কাছে পানি প্রার্থনা করুন। ওরা তো ধ্বংস হয়ে গেল। স্বপ্রে রাসূলুল্লাহ্ু্শ্ঃু তার নিকট এলেন এবং বললেন, “তুমি উমরের নিকট যাও । তাকে আমার সালাম জানাও । আর বলে দাও যে, লোকজন অবশ্যই পানি পাবে । তাকে এও বলে দিও যে, আপনার কর্তব্য হলো বুদ্ধিমত্তার পথে অগ্রসর হওয়া। লোকটি খলীফার নিকট এল এবং বিষয়টি তাকে জানাল । খলীফা মহান আল্লাহ্র দরবারে ওযর পেশ করে বললেন, “হে আল্লাহ্‌! হে রাবব্‌! ওরা কোন কসুরী করেনি । বরং যতটুকু কসুরী তা আমার । যত অক্ষমতা তা আমার। এই হাদীসের সনদ অত্যন্ত মজবুত ও বিশুদ্ধ। তাবারানী বলেন, আবু মুসলিম কুশী ..... আনাস (রা) থেকে বর্ণিত যে, হযরত উমর (রা) ইসতিস্কা নামাযের জন্যে বের হলেন, তার সাথে বৃষ্টির জন্যে দু'আ করতে হযরত আব্বাস (রা)-কে নিয়ে গেলেন। হযরত উমর (রো) মহান আল্লাহ্‌র দরবারে এভাবে মিনতি জানাচ্ছিলেন_ “হে আল্লাহ! আমাদের নবী দুনিয়ায় অবস্থানকালে আমরা যদি দুর্ভিক্ষে পতিত হতাম, তখন আপনার নিকট আমাদের নবী করীম এ্রস্্১-এর উছ্িলা পেশ করতাম । আমরা এখন আপনার নিকট আমাদের নবী করীমগ্রহ্রং_এর চাচার উছিলা পেশ করছি।" ইমাম বুখারী রে) এই হাদীস হাসান ইব্‌ন মুহাম্মদ সূত্রে মুহাম্মদ ইবৃন আবদুল্লাহ্‌ থেকে এবং তিনি আনাস (রা) থেকে বর্ণনা করেছেন যে, হযরত আনাস বলেছেন মানুষ যখন অনাবৃষ্টির শিকার হতো, দুর্ভিক্ষে পতিত ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।