0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৭ তাকে পরাজিত করেন। সে দামেশকে পালিয়ে যায়। পেছন ধাওয়া করে দামেশকে পৌঁছে খালিদ ইবৃন সাঈদ “মাহানের' নিকট এসে যান । শক্রপক্ষের নিকট জিযৃয়া কর দাবি করেন। মুসলিম সৈন্যগণ “মারজ আস সাফরা" অঞ্চলে পৌঁছে যায়| মাহানের সৈন্যগণ মুসলমানদের উপর পাল্টা আক্রমণ করে । মাহান নিজে যুদ্ধে অংশ নেয়। খালিদ ইব্ন সাঈদ পালিয়ে যান । তিনি “যুল মারওয়া'তে আসতে পারেন নি। রোমান সৈনিকগণ প্রচণ্ড আক্রমণ পরিচালনা করে মুসলিম সেনাবাহিনীর উপর । তারা বিজয় লাভ করে । অশ্বারোহী মুসলিম সৈনিকগণ পালিয়ে যায়। ইকরামা ইবৃন আবূ জাহ্ল দৃঢ়ভাবে অবস্থান করেন । তিনি সিরিয়া থেকে সামান্য কিছুদূর পিছিয়ে আমেন। যে সকল মুসলিম সৈনিক পালিয়ে আসছিল তিনি তাদেরকে আশ্রয় ও বিশ্রামের ব্যবস্থা করছিলেন । শুরাহ্বীল ইবৃন হাসানাহ্ (রা) ইরাকে অবস্থানরত খালিদ ইব্ন ওয়ালীদের নিকট থেকে মদীনায় খলীফার নিকট ফিরে আসেন। খলীফা তাকে সংশিষ্ট সৈনিকদের সেনাপতি মনোনীত করে সিরিয়ার দিকে পাঠিয়ে দেন। যুল মারওয়াতে খালিদের সৈনিকদের নিকট যখন তিনি পৌঁছেন তখন পলাতক সকল সৈনিক তার সাথে যোগ দেয়। এরপর কতক লোক হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর নিকট একত্রিত হয়। তিনি মু'আবিয়া ইবৃন আবূ সুফিয়ানকে ওদের সেনাপতি মনোনীত করেন এবং তার সহোদর ইয়াধীদ ইবৃন আবু সুফয়ানের সহযোগিতার জন্যে প্রেরণ করেন। তিনি খালিদ ইব্ন সাঈদের পাশ দিয়ে যাবার সময় “যুল মারওয়া'তে অবস্থানকারী অন্যান্য সৈনিককে সাথে নিয়ে নেন এবং সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। এরপর হযরত আবু বকর সিদ্দীক (রা) খালিদ ইব্ন সাঈদকে মদীনায় প্রবেশের অনুমতি দেন। তিনি বলেন যে, খালিদ সম্পর্কে উমর (রা) অধিক অবগত ছিলেন । ইয়ারমুকের যুদ্ধ সায়ফ ইবৃন উমরের মতে এই বছরের দামেশক বিজয়ের পূর্বে এই যুদ্ধ সংঘটিত হয়। আবু জা“ফর ইবৃন জারীর তাবারী (র) এই মত সমর্থন করেছেন। অন্যদিকে ইয়াধীদ ইবৃন আবু উবায়দাহ্, ওয়ালীদ, ইব্ন লাহি'আ, লায়ছ ও আবু মা"শার প্রমুখের সূত্রে ইব্ন আসাকির রে) উল্লেখ করেছেন যে, এই যুদ্ধ সংঘটিত হয়েছিল ১৫ হিজরী সনে দামেশ্ক বিজয়ের পর। মুহাম্মদ ইবন ইসহাকের বর্ণনায় এটি সংঘটিত হয়েছে ১৫ হিজরী সনের রজব মাসে । খিয়াতের পুত্র খলীফা ইব্ন কালবী সুত্রে বলেন যে, ইয়ারমুকের যুদ্ধ সংঘটিত হয়েছিল ১৫ হিজরী সনের ৫ই রজব সোমবারে । ইব্ন আসাকির মন্তব্য করেছেন যে, এই অভিমত অধিকতর বিশুদ্ধ । সায়ফ (রা) বলেছেন যে, এটি সংঘটিত হয়েছে ১৩ হিজরী সনে দামেশ্ক বিজয়ের পূর্বে, অন্য কেউ তীকে এ বিষয়ে সমর্থন করেনি। আমি বলি, সায়ফ ও অন্যদের এসব বক্তব্য উদ্ধাতি করা হয়েছে ইব্ন জারীর ও অন্যান্যের অনুসরণে । ইব্ন জারীর (র) বলেছেন, এই মুসলিম সেনাবাহিনী যখন সিরিয়া অভিমুখে যাত্রা করে তখন রোমানগণ বিচলিত হয়ে পড়ে এবং ভীতসন্রস্ত হয়ে যায়। রোমান সম্রাট হিরাক্লিয়াসকে তারা ঘটনার বিস্তারিত বিবরণ জানায় । হিরাক্রিয়াস তখন হিমৃস রাজ্যে অবস্থান করছিলেন। বলা হয় যে, ওই বছর স্মরাট বায়তুল মুকাদ্দাসের হজ্জ পালন করেন। মুসলিম অভিযানের সংবাদ শুনে সম্রাট বললেন যে, ওরা নতুন ধর্মের অনুসারী । ওদেরকে প্রতিহত করার শক্তি কারো নেই । তোমরা আমার কথা শোন । তোমরা এই মর্মে ওদের সাথে সন্ধি করে আল-বিদায়া, - ৩ ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।