Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৬৯ তারপর খলীফা বের হয়ে লোকজনের উদ্দেশ্যে ঘোষণা দিলেন “নামাযের জামাত অনুষ্ঠিত হবে ।” লোকজন উপাস্থিত হলো । তিনি তাদেরকে নিয়ে দু রাক'আত নামায আদায় করলেন। তারপর দীড়িয়ে বললেন, “হে লোক সকল! আমি আপনাদেরকে আল্লাহ্‌র দোহাই দিয়ে বলছি আপনারা কি আমার পক্ষ থেকে এমন কোন কাজ দেখেছেন যার বিপরীতটি অধিক ভাল?' তারা বললেন, 'হায় আল্লাহ্‌! না তো তেমন কোন কাজ তো দেখিনি ।' তারপর তিনি বললেন; এই ষে বিলাল ইব্‌ন হারিছ, তিনি তো এমন এমন কথা বলেছেন। এবার সকলে বলল, "হ্যা, বিলাল ঠিকই বলেছেন। আপনি মহান আল্লাহ্‌র দরবারে ফরিয়াদ করুন, তার সাহায্য কামনা করুন। তারপর অন্যান্য মুসলিমের নিকট সাহায্য কামনা করুন। এতদিন পর্যন্ত খলীফা উমর (রা) তা থেকে বিরত ছিলেন। তিনি বললেন, “আল্লাহু আকবার, বিপদ তার নির্ধারিত মেয়াদে পৌঁছে গিয়েছে । হে আল্লাহ্‌! এবার বিপদ প্রত্যাহার করুন। কোন সম্প্রদায়কে দু'আ ও প্রার্থনার অনুমতি দেয়া হলে ওদের বালা-মুসিবত দূর হয়েই যায়।” তিনি অন্যান্য শহরের শাসন কর্তাদেরকে লিখলেন যে, মদীনাবাসীকে এবং তার আশপাশের অধিবাসীদেরকে সাহায্য করুন। কারণ তারা দুপ্খের শেষ সীমায় পৌঁছে গিয়েছে। তিনি লোকজনকে ইসতিসকা-নামাযের জন্যে আহ্বান জানানো হলে লোকজন বেরিয়ে এল । তাদের সাথে পায়ে হেটে বেরিয়ে এলেন হযরত আব্বাস ইব্‌ন আবদুল মুত্তালিব (রা)। এরপর খলীফা একটি সংক্ষিপ্ত খুতবা দিলেন। তারপর নামায আদায় করলেন । তারপর হাটু গেড়ে বসে দু'আ করলেন, “হে আল্লাহ্‌, আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহয্য চাই। হে আল্লাহ্‌, আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদের প্রতি দয়া করুন, আমাদের প্রতি সন্তুষ্ট হোন।” তারপর তারা ফিরে গেলেন। ফিরতি পথে তীরা বাড়ি পর্যন্ত পৌঁছার পূর্বেই বৃষ্টি নামতে থাকে । এবং কুয়া-পুকুর পানিতে ভর্তি হয়ে যায়।' এরপর সায়ফ বর্ণনা করেছেন আসিম ইব্‌ন উমর ইবন খাত্তাব (রা) থেকে যে, ছাইয়ের বছরের ঘটনা । মুযায়না গোত্রের এক লোকের পরিবারবর্গ তাকে তাদের জন্যে একটি বকরী জবাই করার জন্য তাকে অনুরোধ করল । সে বলল, বকরীর গায়ে তো কোন গোশত নেই, জবাই করে কী লাভ হবে? ওরা পীড়া-পীড়ি শুরু করলে সে একটি বকরী জবাই করল । হায়! সে দেখতে পেল যে, বকরীর হাড়গুলো লাল হয়ে গিয়েছে । তখন সে বলল, ইয়া মুহাম্মাদাহ! হে মুহাম্মাদ! হু সে রাতে সে স্বপ্রে দেখতে পায় যে, রাসূলুল্লাহ্‌ প্রঃ তাকে বলছেন, জীবনের সুসংবাদ গ্রহণ কর, বেঁচে থাকার সুসংবাদ গ্রহণ কর। তুমি উমরের কাছে যাও, তাকে আমার সালাম জানাও । তারপর তাকে বল, “আমার সাথে আপনার চুক্তি তো পূর্ণ করতেই হবে। ওই চুক্তি তো সুদৃঢ়, সুতরাং হে উমর! বুদ্ধিমত্তার পথ অনুসরণ করুন, বুদ্ধিমত্তার পথ অনুসরণ করুন ।' রা মোক এরাও দাধারে পনির রলা। এনে বর “রাসূলুল্লাহ্‌ প্রঃ২এর একজনের দূতের জন্যে অনুমতি চাও।" সে উমর (রা)-এর নিকট এল এবং স্বপ্নের কথা জানাল। সব শুনে হযরত উমর (রা) অস্থির হয়ে পড়লেন। তারপর তিনি মিশ্বরে উঠে লোকজনের উদ্দেশ্যে বললেন, “যেই মহান আল্লাহ আপনাদেরকে ইসলামের পথ দেখিয়েছেন তার দোহাই দিয়ে বলছি, আপনারা কি আমার মধ্যে এমন কোন আচরণ লক্ষ্য করেছেন যা আল-বিদায়া, - ২২ ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।