0011191115 ১৬৮ আল-বিদায়া ওয়ান নিহায়া আপনার থেকে এই বিপদ কেটে গেল।” অর্থাৎ আপনি জনসাধারণের প্রতি সহানুভূতি দেখিয়েছেন, তাদের প্রতি সদাচার করেছেন, ন্যায় বিচার করেছেন বলেই এই বিষাদ দূর হলো । আমরা বর্ণনা করেছি যে, ছাইয়ের বছরের এক রাতে হযরত উমর (রা) মদীনায় বের হন। তিনি কোন লোককে হাসতে দেখলেন না এবং নিত্যদিনের অভ্যাস অনুযায়ী কোন ঘরে গল্প-গুজবের শব্দও শুনেন না। তিনি কোন ভিক্ষুককে ভিক্ষা করতে দেখলেন না। তিনি কারণ জানতে চাইলেন । তাকে বলা হলো, আমীরুল মু'মিনীন! ভিক্ষুকগণ ইতিপূর্বে ভিক্ষা চেয়েছে কিন্তু কিছুই তারা পায়নি তাই তারা ভিক্ষা-করা বন্ধ করে দিয়েছে । আর লোকজন চরম দুঃখ-কষ্টে দিন গুজরান করছে এজন্যে তারা হাসে না গল্প-গুজব করে না। খলীফা উমর (রা) সরাতে আবু মূসা আশ'“আরীর নিকট লিখলেন, “ইয়া গাওছাহ লি উন্মাতি সুহাম্মদ! আহ্! হই -এর উম্মতের জন্যে সাহায্য চাই ।” তিনি মিসর আমর ইব্ন আসের নিকট পত্র লিখলেন, বললেন, “ইয়া গাওছাহ্ লি উম্মাতি মুহাম্মাদ গুহ ৮__ মুহাম্মাদ গং -এর উম্মতের জন্যে সাহায্য চাই । তারা দু'জনেই গম ও অন্যান্য খাদ্য বোঝাই করে বিশাল প্রতিনিধি দল মদীনায় প্রেরণ করেন৷ আমরের পাঠানো কাফেলা সমুদ্ব পথে জেদ্দা আসে এবং সেখান থেকে মক্কায় প্রেরণ করা হয় । এই বর্ণনাটির সন্দ খুব মজবুত ও সুদৃঢ় । কিন্তু ছাইয়েত্র বছরে আমর ইবনুল আসের সংশ্লিষ্টতা থাকার কথায় জটিলতা রয়েছে । কারণ বলা হয়েছে যে, মিসর থেকে আমর ইব্নুল “আস খাদ্য-পানীয় প্রেরণ করেছেন । অথচ মিসর তখনও অর্থাৎ ১৮ হিজরী সনে মুসলমানদের অধিকারে আসেনি । তাহলে বলতে হবে যে, হাইয়ের বছরের আগমন ঘটেছিল ১৮ হিজরীর পর অথবা এটা বলতে হবে যে. এই ঘটনায় আমর ইবনুল আসের উল্লেখ করা ভুল ও অনুমান ভিত্তিক ৷ মহান আল্লাহ্ ভাল জানেন। সায়ফ ইব্ন উমর উল্লেখ করেছেন যে, তার শায়খদের থেকে তারা বলেছেন যে, আবূ উবায়দা (রা) চার হাজার বাহনে খাদ্য বোঝাই করে মদীনায় নিয়ে আসেন । এগুলো মদীনার আশেপাশের গোত্রগুলোতে বন্টন করে দেবার জন্যে খলীফা নির্দেশ দেন। বন্টন শেষে খলীফা আবু উবায়দা রো)-কে ঢার হাজার দিরহাম নিজের জন্যে নেবার নির্দেশ দেন । আবু উবায়দা (রা) তা নিতে অসম্মতি প্রকাশ করেন । পরে খলীফার পীড়াপীড়িতে তিনি তা নিতে সম্মত হন। সায়ফ ইবন উমর আবদুর রহমান ইব্ৃন কা“ব ইবৃন মালিক (রা) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, ছাইযের বছরের দুর্ভিক্ষ ছিল ১৭ হিজরী সনের শেষ দিকে এবং ১৮ হিজরী সনের শুরুর দিকে । এই সময়ে মদীনা ও তার আশেপাশের লোকজন মারাত্মক খাদ্যাভাবে পতিত হয় । তাতে বহুলোক মারা যায়। পরিস্থিতি এত সংকটময় হয়ে পড়ে যে, বন্য জীবজন্তু পর্যন্ত মানুষের সাথে সখ্য গড়ে তোলে । এই সময়ে খলীফা উয়র (রা)সহ সকল জনসাধারণ অন্যান্য শহর নগর থেকে যেন বিচ্ছিন্ন হয়ে পড়েন। এমন এক সময়ে হযরত বিলাল ইব্ন হারিছ মুযানী মদীনায় আসেন । তিনি খলীফার সাথে দেখা করার অনুমতি চান। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ 22৪3 -এর দূত হিসেবে আপনার নিকট এসেছি। রাসূলুল্লাহ্ রঃ স্বপ্নে) আপনার উদ্দেশ্যে বলছেন- 4১৫2 ১81) (1১5 155 4১ 015 5১০3 054 আমি তো আপনাকে বুদ্ধিমান পেয়েছি, আর সব সময় বুদ্ধিমান ছিলেন, এখন আপনার কী হলো? খলীফা বললেন, এ স্বপ্ন আপনি কখন দেখেছেন? বিলাল বললেন, গতরাতে দেখেছি । ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।