Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ১৮ হিজরী সাল অধিকাংশ এতিহাসিকের মতে “তাউন-ই-আমওয়াস' বা “'আমওয়াসের প্লেগ মহামারীর' প্রাদুর্ভাব ঘটেছিল এই ১৮ হিজরীতে । তবে সায়ফ ইব্ন উমর ও ইব্ন জারীর বলেছেন, এটি ঘটেছিল ১৭ হিজরী সালে । তাদের অনুসরণে আমরা ওই প্রেগ মহামারীর বিবরণ ১৭ হিজরী সনের ঘটনায় উল্লেখ করেছি। তবে ওই প্রেগ রোগে আক্রান্ত হয়ে যারা মারা গিয়েছেন তাদের কথা আমরা এই হিজরী সনের আলোচনায় উল্লেখ করব ইনশাআল্লাহ্‌ । ইব্‌ন ইসহাক ও আবূ মাঁশার বলেছেন যে, আমওয়াসে প্রেগের মহামারী এবং ছাইয়ের (দুর্ভিক্ষের) বছর দু'টোই এই হিজরী সন অর্থাৎ ১৮ হিজরী সনের ঘটনা । এই দুই ঘটনায় বহু লোক মারা গিয়েছিলেন । আমি বলি, ছাইয়ের বছর মানে এমন দুর্ভিক্ষের বছর যা সমগ্র আরব অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। মানুষ সীমাহীন অভাব-অনটনের মুখোমুখি হয়েছিল । “সীরাত-ই-উমর" গ্রন্থে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই বছর ছাইয়ের বছর বলা হয় এজন্যে যে, অনাবৃষ্ঠির কারণে পথ-ঘাট ও সমগ্র ভূ-ভাগ কালো হয়ে ছাইয়ের রং ধারণ করেছিল। কেউ বলেছেন এজন্যে যে, তখন বাতাসের সাথে ছাইয়ের মত ধুলাবালি উড়ত। মরু, ঝড় ছাই-ঝড়ে পরিণত হয়েছিল। এও বলা যায় যে, উভয় দৃষ্টিকোণ থেকে বছরটিকে ছাইয়ের বছর নামকরণ করা হয়েছে। আল্লাহ্‌ ভাল জানেন। এই বছর আরবের সকল লোক প্রচণ্ড অভাবে পতিত হয়। গ্রাম-গঞ্জ থেকে সব লোক মদীনায় এসে একত্রিত হয় । কারো নিকট কোন খাবার কিংবা অর্থ-কড়ি ছিল না। খলীফা রাষ্ট্রীয় বায়তুলমালে যা খাদ্য ও ধন-সম্পদ মজুদ ছিল তা তাদের মধ্যে বন্টন করতে শুরু করেন। এক সময় তাও ফুরিয়ে যায়। খালি হয়ে যায় সরকারী গুদাম । খলীফা সিদ্ধান্ত নেন যে, মানুষের এই দুরবস্থা যতদিন লাঘব না হবে ততদিন তিনি কোন ঘি ও পুষ্টিকর খাবার খাবেন না। সচ্ছলতার সময় তিনি রুটি খেতেন শুধু দুধ আর ঘি দিয়ে, আর ছাইয়ের বছরে তিনি শুধু তেল আর সিরকা দিয়ে রুটি খেতেন । অনেক সময় শুধু যয়তুনের তেল দিয়েই রুটি খেতেন । তা-ও পেট ভরে খেতেন না। অভুক্ত থাকতে থাকতে খলীফার শরীরের রং কালো হয়ে যায়। দেহের অবস্থা পরিবর্তিত হয়ে যায়। তিনি এতই দুর্বল ও ক্ষীণ হয়ে পড়েন যে, তার জীবনহানির আশংকা সৃষ্টি হয়। একাদিক্রমে নয় মাস এই দুর্ভিক্ষ বিরাজমান ছিল। তারপর অবস্থার পরিবর্তন ঘটে । অভাবের পর সচ্ছলতা আসে। মানুষ মদীনা ছেড়ে নিজ নিজ গ্রামের বাড়িতে চলে যায়। 1... | ইমাম শাফিঈ (র) বলেন, লোকজন যখন মদীনা ছেড়ে নিজ নিজ বাড়ি ঘরে ফিরে যাচ্ছিল তখন জনৈক আরব হযরত উমর (রা)-কে বলেছিল, “আপনি স্বাধীন মহিলার ছেলে বলে ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।