0011191115 ১৬৬ আল-বিদায়া ওয়ান নিহায়া মুসলিম বাহিনীর বড় বড় পতাকা বেঁধে দিয়েছিলেন । এই পরামর্শ দিয়েছিলেন আহনাফ ইব্ন কায়স। এই প্রেক্ষিতে পরবর্তী বছরে অর্থাৎ ১৮ হিজরী সনে বহু বিজয় সংঘটিত হয়। বহু দেশ, রাজ্য ও শহর-নগর মুসলমানদের অধিকারে আসে । আমরা শিগগিরই সেগুলো বর্ণনা করব। ইনশাআল্লাহ্, সকল প্রশংসা মহান আল্লাহ্র । ইব্ন জারীর বলেন, এই বছর অর্থাৎ ১৭ হিজরী সনে আমীরুল মু'মিনীন খলীফা উমর ইব্ন খাত্তাব রো) নিজে আমীরুল হজ্জ হয়ে লোকজন নিয়ে হজ্জ সম্পাদন করেন । তার হজ্জে শাসনকর্তা ছিলেন। তবে শুধু বসরাতে মুগীরার পরিবর্তে আবূ মূসা আশ“আরী শাসনকর্তার দায়িত্ পালন করেছিলেন। আমি বলি, এই বছরে কতক নামজাদা লোকের ওফাত হয়। কিন্তু তাদের ওফাতের সন সম্পর্কে দ্বিমত আছে। কেউ কেউ বলেছেন, তারা এর পুববর্তী বছর মারা গেছেন, কেউ কেউ বলেছেন তারা এর পূর্ববর্তী বছর মারা গেছেন। কেউ বলেছেন, পরবর্তী বছর মারা গেছেন। আমরা যথাস্থানে তাদের কথা উল্লেখ করব । আল্লাহ্ ভাল জানেন। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।