0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৬৫ নিহাওয়ান্দ পৌছার পূর্বে তারা “মাহ' নামের এক সুবিশাল নগরীতে গিয়ে পৌঁছলেন । তারা ওই নগরী জয় করলেন । তারপর নিহাওয়ান্দ গিয়ে সেটি দখল করলেন । আমি বলি, প্রসিদ্ধ অভিমত হলো নিহাওয়ান্দ বিজয়ের ঘটনা ঘটেছিল ২১ হিজরী সনে । তার বর্ণনা অচিরেই আসবে ইনশাআল্লাহ্ । এটি একটি বিরাট ঘটনা । এটি একটি বিশাল বিজয়, এক বিস্ময়কর ইতিহাস । যির্র ইব্ন আবদুল্লাহ্ ফরকীমী জুন্দী-সাবূর নগর অধিকার করেন এবং এই অঞ্চলের অন্যান্য শহরে-নগরে মুসলমানদের জোরালো কর্তৃত্ প্রতিষ্ঠা করেন। এদিকে মুসলমানদের একের পর এক রাজ্য জয়ে অস্থির হয়ে সম্রাট ইয়াযদগিরদ এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। এক পর্যায়ে সে ইস্পাহানে বসবাস করতে শুরু করে । তার শীর্ষস্থানীয় সাথীদের প্রা ৩০০ জনের একটি দলও তার সাথে সাথে দেশ থেকে দেশান্তরে পালিয়ে বেড়াচ্ছিল। ওদের নেতা ছিল “সিয়াহ' ৷ ইতিমধ্যে মুসলমানগণ তুসতার ও ইসতাখার জয় করে নেন। একদিন “সিয়াহ্' তার সহচরদেরকে বলল, ওই যে মুসলিম সম্প্রদায় তারা এক সময়ে অনেক অপমান ও লাঞ্কনা সহ্য করেছিল । এখন তো তারা প্রাচীন রাজা-বাদশাহদের সকল শহর-নগর ও রাজ্য দখল করে নিচ্ছে । যে কোন শক্রপক্ষের বিরুদ্ধে যুদ্ধে তারা প্রতিপক্ষকে অনায়াসে পরাজিত করে চলেছে । আল্লাহ্র কসম! এটি কোন বাতিল ও অসত্য মতবাদ নয়। বস্তুত তার অন্তরে ইসলামের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়েছিল । ইসলামের গুরুত্ব ও মাহাত্ম্য তার অন্তরে স্থান করে নিয়েছিল। তার সাথিগণ বলল, আপনার কথার সাথে আমরা একমত । ইতিমধ্যে আম্মার ইবৃন ইয়াসির ওদেরকে আন্মরাহ্র প্রতি আহ্বান জানিয়ে লোক পাঠালেন । তারা হযরত আবূ মুসা আশ'আরী (রা)-এর নিকট ইসলাম গ্রহণে সম্মতি জানিয়ে লোক পাঠান। আবূ মূসা (রা) তাদের ঘটনা খলীফাকে জানালেন । খলীফা ওদের প্রস্তাব গ্রহণ এবং ওদের প্রত্যেকের জন্যে দু'হাজার করে ভাতা মঞ্জ্ররের নির্দেশ দেন। এদের মধ্যে ছয়জনের জন্যে ২৫০০ দিরহাম করে ভাতা মঞ্জুর করা হয়। তারপর তারা সকলে সুন্দর ও পরিপূর্ণভাবে ইসলামের বিধানাবলী পালন করেন। ৃ নিজেদের গোত্রতুক্ত অগ্নি উপাসকদের বিরুদ্ধে একটি যুদ্ধ পরিচালনার ক্ষোভ তাদের মনে গুমরে মরছিল। একদিন তারা স্বগোত্রীয় অগ্নি উপাসকদের একটি দুর্গ অবরোধ করে । কিন্তু দুর্গটি ছিল খুবই সুরক্ষিত । কোনক্রমেই তারা ভেতরে প্রবেশ করতে সক্ষম হচ্ছিল না। তাদের একজন নিজের জামা-কাপড়ে রক্ত মেখে রাতের বেলা নিজেকে দুর্গের দরজায় ফেলে রাখে । দুর্গের অভ্যন্তরস্থ লোকেরা তাকে দেখে মনে করল যে, এই তো আমাদের লোক । তার ভেতরে প্রবেশের জন্যে তারা দুর্গের দরজা খুলে দেয় । সুযোগ পেয়ে অবিলম্বে সে দারোয়ানের উপর আক্রমণ করে তাকে হত্যা করে। ইতিমধ্যে তার অবশিষ্ট সাথিগণ সেখানে গিয়ে পৌঁছে। সে তাদের জন্যে দরজা খুলে দেয়। সকলে ভেতরে প্রবেশ করে এবং যত অগ্নি উপাসককে পেয়েছে সকলকে হত্যা করেছে । এমন আশ্চর্যজনক ঘটনাবলী সেখানে ঘটেছে । মহান আল্লাহ্ ' যাকে চান সরল পথের দিশা প্রদান করেন। ইব্ন জারীর উল্লেখ করেছেন যে, পারসিকদের বিরুদ্ধে যুদ্ধ করে ওদের দেশ জয় করে মুসলিম সাম্রাজ্য সম্প্রসারিত করার জন্যে খলীফা উমর (রা) ইরাকে ও খুরাসানে নিজ হাতে ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।