0011191115 ১৬৪ আল-বিদায়া ওয়ান নিহায়া মাধ্যমে মুসলিম সাম্রাজ্য বিস্তার করা। কারণ সম্রাট ইয়াযদগির্দ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে তার অনুসারীদেরকে বরাবর প্ররোচনা দিয়ে যাচ্ছে। ওদেরকে যদি সমূলে উৎখাত করা না যায় তাহলে তারা ইসলাম ধ্বংস করা ও মুসলিম রাজ্যগুলো দখল করার লোভ করবে । আহনাফ ইব্ন কায়সের যুক্তি খলীফার পছন্দ হয় এবং তিনি যুক্তিটি সঠিক বলে বিবেচনা করেন। তারপর মুসলিম সৈন্যদেরকে অনারব রাজ্য জয় করে মুসলিম সাম্রাজ্য সম্প্রসারিত করার অনুমতি দিলেন। এই প্রেক্ষিতে মুসলমানগণ বহু রাজ্য জয় করেন। সকল প্রশংসা মহান আল্লাহ্র । অধিকাংশ রাজ্য জয় হয় হিজরী ১৮ সালে। তার বিবরণ শিগগিরই আসবে ইনশাআল্লাহ্ । আমরা আবার সুইস, জুন্দি সাবূর ও নিহাওয়ান্দ বিজয়ের আলোচনায় যাচ্ছি। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে, আবু সাবরা তার সাথে থাকা হ্রীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ ও একদল সৈনিক নিয়ে তুসতার থেকে সুইস অভিমুখে যাত্রী করেন। এক পর্যায়ে তারা সেখানে গিয়ে পৌঁছেন। উভয় পক্ষে তুমুল যুদ্ধ হয়৷ ওই যুদ্ধে দু'পক্ষেরই বহু লোক হতাহত হয়। এক সময় ওই দেশের বিজ্ঞজনেরা উপরে উঠে বলল, হে মুসলমানগণ! আপনারা লাগাতার এই শহর অবরোধ করে রাখবেন না। কারণ আমাদের এই শহরের প্রবীণ লোকদের মুখ থেকে আমরা বংশ পরম্পরায় যা শুনে এসেছি তা আমরা প্রাধান্য দিই । আর তা হলো দাজ্জাল নিজে কিংবা যে দলের সাথে দাজ্জাল থাকবে সে দল ছাড়া অন্য কেউ এই শহর জয় করতে পারবে না। ঘটনাক্রমে আবূ মূসা আশ'আরী (রো)-এর দলে সাফ ইব্ন সায়াদ ছিল। আবৃ মূসা রো) অবরোধকারীদের সহযোগিতার জন্যে তাকে পাঠালেন। সে ওদের দুর্গের দরজায় এসে এমন একটি লাথি মেরেছিল যে, লোহার শিকল-চেইন সব ছিড়ে ছিন্র-বিচ্ছিন্ন হয়ে যায় । তালাগুলো ভেঙ্গে ছিটকে পড়ে । মুসলমানগণ দলে দলে শহরের মধ্যে ঢুকে পড়েন এবং যাকে পেয়েছেন তাকেই কতল করেছেন। শেষ পর্যন্ত তারা নিরাপত্তা লাভ ও সন্ধি চুক্তির প্রস্তাব দেয়। মুসলমানগণ প্রস্তাব গ্রহণ করেন। তখন সুইস শহরের রাজা ছিল শাহরিয়ার, সে ছিল হুরমুযানের ভাই । মুসলমানগণ সুইস নগরীতে আধিপত্য বিস্তার করেন। এটি পৃথিবীতে একটি সুপ্রাচীন নগরী । কেউ কেউ বলেছেন যে, এটি পৃথিবীর সর্বপ্রথম শহর। আল্লাহই ভাল জানেন। ইব্ন জারীর €র) বলেন, মুসলমানগণ সুইস নগরীতে দানিয়ালের কবর খুঁজে পেয়েছিলেন । সেনাপতি মাবূ সাবরাহ জুনদি সাবূর চলে যাবার পর আবূ মৃসা (রা) সুইস নগরীতে আসেন! তিনি দানিয়েলের বিষয়টি খলীফাকে লিখে জানান । উত্তরে খলীফা লিখলেন যে, ওকে দাফন করে দাও এবং তার কবরের স্থানটি মানুষের নিকট অজ্ঞাত রাখে । আবু মুসা (রা) তাই করলেন । সীরাত-ই-উমর গ্রন্থের মধ্যে আমরা বিষয়টি বিস্তারিত আলোচনা করেছি। ইবৃন জারীর বলেছেন যে, ক্লারো কারো মতে সুইস, ও রাম হুরমুয বিজয় এবং হুরমুযানের তুসতার থেকে খলীফার দরবারে উপস্থিতি এসব ঘটনা ঘটেছে ২০ হিজরী সনে। আল্লাহ্ ভাল জানেন। | খলীফা উমর (রা) চিঠির মাধ্যমে নির্দেশ দিয়েছিলেন যে, নু“মান ইব্ন মুকাররিন . নিহাওয়ান্দের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করবেন। নির্দেশ অনুযায়ী তিনি যাত্রা করলেন। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।