0011191115 ১৬২ আল-বিদায়া ওয়ান নিহায়া হুরমুযান বলল, “খলীফা উমর কোথায় £" বলা হলো, “এই যে, তিনি।' সবাই কথা বলছিল, খুব নিম্নস্বরে যাতে খলীফা জেগে না উঠেন। তাঁর ঘুমের ব্যাঘাত না হয়। হুরমুযান বলছিল-__“তাহলে তার দারোয়ান, নিরাপত্তা রক্ষী এগুলো কোথায় ? লোকজন বলল, “তার কোন দারোয়ান ও নিরাপত্তা ব্রক্ষী নেই। তার কোন সচিবও নেই, দফতরও নেই। হুরমুযান বলল, “তাহলে তীর নবী হওয়াই উচিত ছিল।” বলা হলো যে, তিনি নবী হননি বটে কিন্তু কাজ করেন নবীদের কাজ। আস্তে আস্তে লোকজনের সংখ্যা বেড়ে গেল। হযরত উমর (রা) ঘুম থেকে জেগে উঠলেন । সোজা হয়ে বসলেন। তারপর হুরমুযানের দিকে তাকিয়ে বললেন, “এ কি হুরমুযান £' লোকজন বলল, হ্যা, তাই ।' তিনি হুরমুযান ও তার বহু মুল্যবান পোশাকের কথা চিন্তা করলেন । তারপর বললেন, “আমি জাহান্নামের আগুন থেকে আল্লাহ্র নিকট আশ্রয় কামনা করছি। আমি আল্লাহ্র সাহায্য কামনা করছি।" তারপর তিনি বললেন, “সকল প্রশংসা মহান আল্লাহ্র. যিনি ইসলাম দ্বারা এই ব্যক্তি ও তার মত অন্যদেরকে অবনত করেছেন। হে মুসলিমগণ: সুদৃঢ়ভাবে এই দীন পালন কর। তা আকড়ে ধরে রাখ। তোমরা তোমাদের নবীর পথে অগ্রসর হও । দুনিয়া ও পার্থিব জীবন যেন তোমাদেরকে দান্তিক ও অহংকারী করে না তোলে । কারণ দুনিয়া হলো গাব্দার-বেওফা-বিশ্বাসঘাতক। প্রতিনিধি দল বলল, “আমীরুল মু'মিনীন! এই লোক হুরমুযান, আহওয়াষের রাজা তার সাথে আলাপ করুন|" খলীফা বললেন, “না যতক্ষণ তার দেহে এসব বীনা পা না নাট ররর ররিসালানা সাজ-সঙ্জা খুলে তাকে সাধারণ পোশাক পরিয়ে দিল। খলীফা বললেন, হুরমুযান! রিও বিন্রিন্নিরিন রর কেমন বুঝলে ?' সে বলল, “হে উমর! যখন জাহেলী যুগ ছিল তখন আমাদের আর আপনাদের মাঝখানে কোন বাধা ছিল না। আমরা আপনাদের উপর বিজয়ী ছিলাম। প্রাধান্য বিস্তারকারী ছিলাম । তখন আল্লাহ আমাদের পক্ষেও ছিলেন না, আপনাদের পক্ষেও ছিলেন না, এখন আল্লাহ আপনাদের পক্ষে তাই আপনারা আমাদের উপর জয়ী হয়েছেন ।” উমর (রা) বললেন, 'জাহেলী যুগে তোমরা আমাদের উপর জয়ী হয়েছিলে তোমাদের এঁক্য ও আমাদের বিভেদের কারণে । তারপর খলীফা বললেন, “এক্ষণে তোমার বারবার চুক্তি ভঙ্গের যুক্তি কী £' হুরমুযান বলল, “আমি তো আশংকা করছি যে, আমার বক্তব্য শেষ করার আগেই আপনি আমাকে মেরে ফেলবেন ।” অভয় দিয়ে খলীফা বললেন, “না সে ভয় করো না।” হুরমুযান পানি পান করতে চাইল । একটি মোটা পাত্রে তার জন্যে পানি নিয়ে আসা হলো । সে বলল, “আমি যদি পিপাসায় মরেও যাই তবু এই মোটা পাত্রে তো আমি পানি পান করতে পারব না। তারপর তার পছন্দমত একটি পাত্রে পানি আনা হলো । সে পাত্র হাতে নিল। তার হাত' কাপছিল। সে বলল, “আমি ভয় পাচ্ছি যে, পানি পান করা অবস্থায় আমাকে হত্যা করা হবে ।* খলীফা বললেন, “সে ভয় করো না। পানি পান করে নাও।' সে পানি পান করল। খলীফা বললেন, “ওকে আরো পানি দাও। হত্যা এবং তৃষ্ঞা দুটো এক সাথে যেন তার উপর কার্ষকর না হয়।' সে বলল, না পানির আর প্রয়োজন নেই। পানি পানের মাধ্যমে আমি ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।