Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৬১ কঠিনভাবে তাকে অবরোধ করে ফেলেন। এখন হয়ত তার মৃত্যু, না হয় অবরোধকারী মুসলমানদের মৃত্যু । তৃতীয় কোন বিকল্প নেই এমন পরিস্থিতি । ইতিমধ্যে তাদের হাতে বারা ইবৃন মালিক ও মুজযাহ্‌ ইব্‌ন ছাওর শহীদ হন। এ পর্যায়ে হুরমুযান বলল, আমার সাথে একটি থলে আছে। তাতে ১০০টি তীর আছে। তোমাদের যে কেউ আমার দিকে অগ্রসর হলে আমি তাকে লক্ষ্য করে একটি তীর নিক্ষেপ করব তাতে তার মৃত্যু হবে। আমার একটি তীরও লক্ষ্যচ্যুত হবে না। একে একে তোমাদের একশত লোক হত্যা করার পর তোমরা আমাকে হত্যা করতে পারবে । সুতরাং তোমাদের একশত লোক নিহত হবার পর আমাকে বন্দী করে তোমাদের কতটুকু লাভ হবে £ মুসলমানগণ বললেন, তবে তুমি কি করতে চাও ? সে বলল, আমি চাই যে, তোমরা আমাকে নিরাপত্তা দাও, আমি তোমাদের নিকট আত্মসমর্পণ করব । এরপর তোমরা আমাকে খলীফা উমর ইব্‌ন খাত্তাবের নিকট নিয়ে যাবে । তারপর তিনি যা ব্যবস্থা নেন নিবেন । মুসলমানগণ তার প্রস্তাবে রাজী হলো । সে তার তীর-ধনুক মাটিতে রেখে দিল। মুসলমানগণ তাকে বন্দী করে নিরাপত্তা রক্ষীদের তত্বাবধানে খলীফার নিকট প্রেরণ করলেন। ওখানে যত ধন-সম্পদ ও সোনা-দানা ছিল গনীমতের মাল হিসেবে মুসলিম সৈন্যগণ তা হস্তগত করলেন এবং বিধি মুতাবিক + অংশ নিজেদের মধ্যে বন্টন করে নিলেন। তাদের প্রত্যেক অশ্বারোহী পেলেন ৩০০০ দিরহাম। আর প্রত্যেক পদাতিক সেনা পেলেন এক ১০০০ দিরহাম করে। সুইস (সূস) বিজয় একদল সৈনা নিয়ে আবু সাবরা যাত্রা করলেন। সাথে গেলেন আবু মুসা আশ'আরী (রা) ও নু'মান ইব্‌ৃন মুকাররিন। সাথে নিয়ে গেলেন পারস্য সেনাপতি হরমুযানকে ৷ তারা পলাতক পারসিক সৈন্যদের খোঁজ করছিলেন । যেতে যেতে তীরা গিয়ে পৌঁছলেন সুইস শহরে । তীরা শহরটি ঘিরে ফেললেন । বিষয়টি জানিয়ে আবূ সাবরা খলীফা উমরের নিকট পত্র লিখলেন ! খলীফা উত্তরে লিখলেন যে,আবু মুসা আশ'আরী (রা) যেন বসরায় ফিরে যান। খলীফা উমর (রা) যিরর ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন কালীব আকীমী সাহাবীকে জুন্দিসাবুর -এর দিকে অভিযান চালানোর নির্দেশ দেন। যির্র যাত্র: করেন। এরপর সেনাপতি আবূ সাবরা গনীমতের মালের + অংশ এবং বন্দী হুরমুযানসহ একটি প্রতিনিধি দল খলীফার দরবারে প্রেরণ করেন। ওই দলে হযরুত আনাস ইবৃন মালিক ও আহনাফ ইবৃন কায়স অন্তর্ভুক্ত ছিলেন। মদীনার নিকটবর্তী স্থানে উপস্থিত হয়ে সেনাপতি হুরমুযান তার রাজকীয় পোশাক পরিবর্তনের অনুমতি চায় । তারপর সে তার রেশমী ও স্বরণ খচিত ইয়াকৃত ও মুক্তো জড়ানো জামা-কাপড় পরিধান করে । ওই অবস্থায় তারা মদীনায় প্রবেশ করেন । তারা খলীফার বাসগৃহে আসেন । বাড়িতে তিনি আছেন কিনা তা জিজ্ঞেস করেন । বলা হলো যে, কৃফা থেকে লোকজন আসবে বলে তিনি মসজিদে গিয়েছেন । তারা মসজিদে গেলেন কিন্তু মসজিদে কাউকে দেখলেন না। তাই তারা ফিরে আসছিলেন । কতক শিশু রাস্তায় খেলা করছিল । তাদেরকে জিজ্ঞেস করায় তারা বলল যে, খলীফা মসজিদেই আছেন। তিনি ঘুমোচ্ছেন টুপিকে বালিশ বানিয়ে । প্রতিনিধি দল পুনরায় মসজিদে গেলেন। তারা দেখতে পলেন যে, ইতিপূর্বে আগত প্রতিনিধি দলের সাথে সাক্ষাত করার জন্যে তিনি যে টুপি পরিধান করেছিলেন সেটিকে বালিশ বানিয়ে তিনি ঘুমোচ্ছেন। মসজিদে তিনি ছাড়া অন্য কেড ছিল না। তার চারুকটি তাঁর হাতে আটকানো ছিল। | আল-বিদায়া. - ২১ ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।