0011191115 ১৬০ _ আল-বিদায়া ওয়ান নিহায়া কবুল হয় । তিনি দু'আ করে বললেন, “হে আল্লাহ্! আমাদের পক্ষে শক্রদেরকে পরাজিত কমে দিন। আর আমাকে শহীদ হিসেবে মঞ্জুর করে নিন।”. তারপর মুসলমানগণ শক্রদেরকে পরাজিত করলেন। তাদেরকে ওদের পরিখার মধ্যে ঢুকিয়ে দিলেন। ওদের উপর চড়াও হলো। মুশরিকগণ ওদের শহরে আশ্রয় নিল এবং সেখানে সুরক্ষার ব্যবস্থা নিল। কিন্তু সেখানে তাদের জীবনযাত্রা সংকটময় হয়ে উঠল । ওদের একজন সেখান থেকে বেরিয়ে এসে হযরত আবু মূসা রো)-এর নিকট নিরাপত্তা প্রার্থনা করে । তিনি তাকে নিরাপত্তা দেন। তারপর তাকে পাঠান মুসলমানদেরকে কেন্ার ভেতরে প্রবেশের পথ দেখানোর জন্যে । মূলত পানি প্রবেশের নালা দিয়ে ওই দুর্গের মধ্যে প্রবেশ করা যেত। সে ওই পথ দেখিয়ে দেয়। সেনাপতিগণ তাদের সৈন্যদেরকে ভেতরে প্রবেশের জন্যে আহ্বান জানান । কত সাহসী বীর সৈনিক এগিয়ে আসে। তারা হাসের ন্যায় পানির ভেতর দিয়ে শহরের অভ্যন্তরে প্রবেশ করে। এটি ছিল রাতের বেলার ঘটনা । কথিত আছে যে, সর্বপ্রথম ভেতরে প্রবেশ করেছিলেন আবদুল্লাহ্ ইব্ন মুগাফৃফাল মুযানী । ওরা প্রহরীদের নিকট এসে ওদের ঘুম পাড়িয়ে নেন এবং সবগুলো দরজা খুলে দেন। মুসলমান সৈন্যগণ গগনবিদারী-“নারায়ে তাকবীর" ধ্বনি দিয়ে ভেতরে প্রবেশ করেন । ফজরের সময় থেকে দিনের প্রথম প্রহর পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে । সেদিন তারা সময় মত ফজরের নামায আদায় করেন নি। বরং সূর্যোদয়ের পর আদায় করেছেন। ইমাম বুখারী রে) হযরত আনাস (রো) সুত্রে তা-ই উদ্ধত করেছেন। হযরত আনাস (রা) বলেছেন, আমি তুসতার বিজয়ের সময় উপস্থিত ছিলাম । এ বিজয় ঘটেছিল ফজরের নামাযের সময়। মুসলিম সৈন্যগণ বিজয় অর্জনের প্রচেষ্টায় ব্যস্ত ছিলেন। ফলে সূর্য উদয়ের আগে ফজরের নামায আদায় করতে পারেন নি। সূর্যোদয়ের পরে তা আদায় করেছেন । কিন্তু ওই নামাযের বিনিময়ে লাল লাল বড় বড় উট পাওয়াও আমার নিকট পছন্দনীয় ছিল না। এই হাদীস দ্বারা ইমাম বুখারী (র) মাকহুল ও আওযাঈ (র)-এর পক্ষে দলীল উপস্থাপন করেছেন যে, যুদ্ধের ওযরের কারণে নির্ধারিত ওয়াক্ত থেকে নামায বিলম্বিত করা জায়েয । ইমাম বুখারী (র)-ও ওই অভিমতের দিকে ঝুঁকেছেন। এ প্রসঙ্গে “তিনি খন্দকের যুদ্ধের ঘটনা উল্লেখ করেছেন। তখন রাসূলুল্লাহ বলেছিলেন 4111 ১, :৮৮--$]| ১৬/০। ০০ 0৯১০) ০ ১42১১ ১ ওরা আমাদেরকে মধ্যম নামায থেকে বিরত রেখেছে। আল্লাহ্ ওদের কবরগুলো ও ঘরগুলো আগুনে ভরে দিন।)। তিনি আরো প্রমাণ উপস্থাপন করেছেন যে, বানু কুরায়যা-যুদ্ধের দিন বাসূলুল্লাহ্ 33 বলেছিলেন :%3 %1 ১2017০১৯1১2) ২0% তোমাদের কেউ যেন বানূ কুরায়যা গোত্রের এলাকায় না গিয়ে আসরের নামায না পড়ে)। ফলে কেউ কেউ পথে আর নামায পড়েন নি। বরং বানু কুরায়যা এলাকায় গিয়ে সূর্যাস্তের পর আসরের নামায আদায় করেছেন। এই বিলম্বের কারণে বরাসূলুল্লাহ্ রঃ কাউকে দোষারোপ করেননি- মন্দ বলেন নি। মন্কা বিজয় অভিযান অধ্যারে আমরা এই মাসআলা বিস্তারিত আলোচনা করেছি। রর র বার িিন নিলা উরি আশ্রয় নিয়েছিল। তার সেনাদলের কিছু নেতৃস্থানীয় ব্যক্তিও তার সাথে ছিল । মুসলমানগণ ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।