Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ১৬ আল-বিদায়া ওয়ান নিহায়া মুহাম্মদ ইব্ন ইসহাক বলেছেন সালিহ্‌ ইব্‌ন কায়সান থেকে যে, হযরত আবূ বকর (রা) পায়ে হাটছিলেন আর ইয়াধীদ ইব্‌ন আবু সুফিয়ান অগ্রসর হচ্ছিলেন সওয়ারীতে আরোহণ করে । তিনি অনবরত উপদেশ দিচ্ছিলেন ইয়াধীদকে । সবশেষে তিনি বললেন, আমি তোমাকে সালাম জানাচ্ছি এবং তোমাকে আল্লাহ্‌র নিকট সোপর্দ করছি। হযরত আবূ বকর (রা) ফিরে এলেন । ইয়াষীদ দ্রুত অশ্ব চালিয়ে এগ্সিয়ে গেলেন। এরপর ইয়াধীদের সাহায্যার্থে বের হলেন শুরাহ্বীল ইব্‌ন হাসানাহ্‌ (রা) এবং আবু উবায়দাহ্‌ (রা) বের হলেন তাদের দুজনের সহায়তার জন্যে । তারা ভিন্ন পথে অগ্রসর হলেন! আমর ইব্নুল আস যাত্রা করে সিরিয়ার “আল আরামাত” নামক স্থানে গিয়ে যাত্রা বিরতি করেন। কেউ কেউ বলেছেন যে, ইয়াধীদ ইব্‌ন আবু সুফিয়ান প্রথমে অবতরণ করেছিলেন “বালকী' অঞ্চলে । শুরাহ্বীল তীবু খাটালেন ডানে । কেউ বলেছেন যে, শুরাহ্বীল শিরির স্থাপন করেছিলেন বুসরা নগরীতে । আবূ উবায়দা (রা) গিয়ে পৌঁছলেন “জাবিয়া” অঞ্চলে । খলীফা হযরত সিদ্দীক-ই-আকবর (রা) দলে দলে সৈন্য প্রেরণ করে তাদেরকে সাহায্য করছিলেন। পরবতীতে পাঠানো,সৈন্যদেরকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে, ওরা যেন ওদের পছন্দমত যে কোন সেনাপতির সাথে যোগ দেয়। বর্ণিত আছে যে, “বালকা” অঞ্চল অতিক্রম করার সময় আবু উবায়দাহ্‌ (রা) স্থানীয় লোকদের বিরুদ্ধে যুদ্ধ করেন। শেষ পর্যন্ত ওরা সন্ধি স্থাপন করে। সিরিয়া অঞ্চলে এটি প্রথম সন্ধি চুক্তি। ্‌ সিরিয়া অঞ্চলে সর্বপ্রথম সংঘটিত যুদ্ধ সম্পর্কে বলা হয় যে, রোমান সৈন্যগণ ফিলিস্তিনী এলাকা “আল আরয়াহ'তে সমবেত হয়েছিল । মুসলিম সেনাপতি আবু উসামা রো) বাহিনী অগ্রসর হলেন ওদেরকে মুকাবিলা করার জন্যে ৷ তাঁর সাথে ছিল একদল মুসলিম সৈনিক। রোমানদেরকে পরাজিত ও হত্যা করে মুসলমানগণ অনেক ধন-সম্পদ লাভ করেন। মুসলমানগণ শত্রুপক্ষের জনৈক প্রসিদ্ধ নেতাকে হত্যা করেন। এরপর ওই অঞ্চলে সংঘটিত হয় “আরজ আস সাফরা'-এর যুদ্ধ । ওই.যুদ্ধে খালিদ ইব্‌ন সাঈদ ইব্‌ন আস সহ বহু মুসব্মান শহীদ হন। কারো কারো মনে “মারজ আল সাফরা' যুদ্ধে খালিদের পুত্র নিহত হয়েছিলেন। খালিদ নিজে যুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়ে হিজায অঞ্চলে গিয়ে প্রাণ রক্ষা করেছিলেন ; আল্লাহ্‌ ভাল জানেন। এটি ইব্ন জারীর (র)-এর বর্ণনা । * ইব্ন জারীর (র) বলেন, খালিদ ইব্‌ন সাঈদ “তায়মা' পৌঁছলেন। আরব ্রিস্টানসহ বিপুল সংখ্যক রোমান সৈন্য তার মুকাবিলা করার জন্যে প্রস্তুত হয়। গায়রা, তানৃখ, বানু কালব, মুলায়হ, লাখম ও জুযাম এবং গাস্সান প্রমুখ আরব গোত্রের বহু খরিস্টান শক্র বাহিনীতে যোগ দিয়েছিল। খালিদ ইব্‌ন সাঈদ তাদেরকে প্রতিহত করার জন্যে এগিয়ে গেলেন। তিনি কাছে গিয়ে পৌঁছতেই তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল। ওদের মধ্য থেকে বহু লোক ইসলাম গ্রহণ করল । খালিদ ইব্‌ন সাঈদ খলীফা সিদ্দীক-ই-আকবর (রা)-এর নিকট বিজয়ের সুসংবাদ পাঠালেন । তিনি তাকে ফিরে না এসে সম্মুখের দিকে এশিয়ে যাবার নির্দেশ দিলেন । ওয়ালীদ ইবন উকবা, ইকরামা ইব্‌ন আবূ জাহলও একদল সৈনিক পাঠিয়ে খলীফা তার শক্তি বৃদ্ধি করলেন। তিনি যেতে যেতে “উঈলিয়া'-এর কাছাকাছি পৌঁছে গেলেন। সেখানে তিনি রোমান বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হন। ওই রোমান সেনাপতির নাম ছিল “মাহান'। খালিদ ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।