Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫৯ খলীফা উমর (রা) বসরার শাসনকর্তা আবূ মূসা আশ“আরী (রা)-কে সুহায়ল ইব্‌ন “আদীর নেতৃতে একটি বিশাল বাহিনী আহওয়াষে প্রেরণ করার জন্যে পত্র লিখলেন। ওই বাহিনীতে যেন বারা ইব্‌ন মালিক, আসিম ইব্‌ন আমর, মাজ্যাহ ইব্‌ন ছাওর, কাব ইব্‌ন ছাওর, আরফাজা ইব্ন হারছামা, হুযায়ফা ইব্ন মহসিন, আবদুর রহমান ইব্‌ন সাহ্‌ল, হুসায়ন ইব্‌ন মা'বাদ প্রমুখ ব্যক্তি অন্তর্ভূক্ত থাকেন। কৃফা থেকে প্রেরিত এবং বসরা থেকে প্রেরিত উভয় : বাহিনীর প্রধান সেনাধ্যক্ষ থাকবেন আবূ সাবরা ইব্ন আবু রুহম। পরবর্তীতে যে কোন সাহায্যকারী বাহিনীও তারই অধিনায়কতে কাজ করবে। কৃফা থেকে প্রেরিত বাহিনী নিয়ে নু'মান ইব্‌ন মুকাররিন অথ্ধসর হলেন। তিনি বসরা বাহিনী আসার আগে হুরমুযানের অবস্থান ক্ষেত্র রাম হুরমুয পৌঁছে যান। হুরমুযান তার সেনাবাহিনী নিয়ে বেরিয়ে আসে যুদ্ধের জন্যে এবং ইতিপূর্বে সম্পাদিত সন্ধিচুক্তি ভঙ্গ করে। হুরমুযান অবিলম্বে নু'মান বাহিনীর উপর আক্রমণ চালায়। সে মনে করেছিল পারস্য বাহিনীর সাহায্য সে পাবে এবং বসরার মুসলিম বাহিনী এসে পৌঁছার আগেই নু'মানের কৃফা বাহিনীকে পরাস্ত করে দিবে। আরবাল নামক স্থানে নু'মান বাহিনী ও হুরমুযান বাহিনী যুদ্ধে লিপ্ত হয়। সেখানে প্রচণ্ড যুদ্ধ সংঘটিত হয়। শেষ পর্যন্ত হুরমুযান পরাজয়বরণ করে এবং তুসতার পালিয়ে যায়। সে রাম হুরমুয ছেড়ে চলে যায় । এভাবে শক্তি প্রয়োগে নু'মান রাম হুরমুষ দখল করেন এবং সেখানকার ধন-সম্পদ ও অস্ত্রশস্ত্র যুদ্ধলব্ধ মাল হিসেবে হস্তগত করেন। হুরমুযানের বিরুদ্ধে কৃফা বাহিনীর বিজয়ের সংবাদ বসরায় পৌঁছে এবং হুরমুযানের তুসতার পালিয়ে যাবার সংবাদও তারা অবগত হয়। ফলে তারা তুস্তারের উদ্দেশ্যে যাত্রা করে। পথে তারা কুফা বাহিনীর সাথে মিলিত হয় । কৃফা ও বসরার সম্মিলিত বাহিনী তুসতার অবরোধ করে ! সম্মিলিত বাহিনীর অধিনায়কত্বে থাকেন আবু সাবরা। অবশ্য হুরমুযান ও তুস্তার ব্যাপক ও বিশাল সেনাবাহিনীর সমাবেশ ঘটায় । শত্র বাহিনীর এই বিশাল সমাবেশের সংবাদ খলীফাকে জানিয়ে মুসলিম অধিনায়ক অতিরিক্ত সেনা সাহায্য কামান করেন। খলীফা উমর (রো) আবূ মূসা আশ'আরী (রা)-কে অতিরিক্ত সৈন্যসহ অগ্রসর হবার নির্দেশ দেন। আবূ মুসা আশ“আরী (রা) তখনও বসরার শাসনকর্তার দায়িত্‌ পালন করছিলেন । খলীফার নির্দেশে তিনি সেনাদল নিয়ে যাত্রা করেন। সম্মিলিত বাহিনীর সাথে যোগ দেন তিনি। সম্মিলিত বাহিনীর প্রধান হিসেবে দায়িত্‌ অব্যাহত রাখেন আবু সাবরা । অরা কয়েক মাস পর্যন্ত অবরোধ করে রাখে হুরমুযান বাহিনীকে | মাঝে মাঝে প্রচণ্ড যুদ্ধ চলতে থাকে । বারা ইব্‌ন মালিক একাই একদিনে ১৪০ শক্র সৈন্যকে হত্যা করেন। এটি ছিল অন্যান্য দিনের হিসাবের অতিরিক্ত । বারা ইবৃন মালিক হলেন আনাস ইব্‌ন মালিকের ভাই । কাঁব ইবৃন ছাওর, মুজযাহ ইব্‌ন ছাওর, আবূ ইয়ামামা প্রমুখ বসরা বাহিনীর লোকজন অনুরূপভাবে শতাধিক করে আবূ আসওয়াদ প্রমুখ যোদ্ধাও প্রত্যেকে শতাধিক করে শক্র সৈন্য ধ্বংস করেন। ইতিমধ্যে বেশ কয়েকদিন সম্মুখ যুদ্ধ অনুষ্ঠিত হয়। শেষের দিকে মুসলমানগণ হযরত বারা ইব্‌ন মালিক (রা)-কে বললেন, হে বারা! আপনার প্রতিপালককে কসম দিয়ে বলুন আমাদের পক্ষে শত্রু সেনাদেরকে পরাজিত করে দিতে । হযরত বারা ইব্‌ন মালিক ছিলেন এমন ব্যক্তি ধার দু'আ ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।