0011191115 ১৫৮ _ আল-বিদায়া ওয়ান নিহায়া অবরদ্দ্ধ খুলায়দ ও তার সাথী মুসলমানদেরকে মুক্ত করে। মহান আল্লাহ এভাবে ইসলাম ও মুসলমানদের মর্যাদা বৃদ্ধি করেন এবং শির্ক ও মুশরিকদেরকে লাঞ্ছিত ও অপমানিত করেন। সকল প্রশংসা মহান আল্লাহ্র । এরপর সকল মুসলমান বসরায় উতবা ইব্ন গাযওয়ানের নিকট ফিরে আসেন । ওই অঞ্চলে বিজয় সম্পন্ন করার পর উতবা ইব্ন গাযওয়ান খলীফার নিকট হজ্জে যাবার অনুমতি প্রার্থনা করেন। খলীফা তাঁকে অনুমতি দেন। তিনি হজ্জের জন্যে যাত্রা করেন। বসরার শাসনকর্তার দায়িত্ব দেন আবূ সাবরা ইব্ন আবূ রুহমকে । হজ্জে গিয়ে উতবা সাক্ষাত করেন খলীফার সাথে । খলীফার নিকট তিনি শাসনকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন । খলীফা তা মঞ্জুর করেন নি। বরং কসম দিয়ে বলেছিলেন যে, অবশ্যই পূর্ব দায়িত্বে ফিরে যেতে হবে। উতবা আল্লাহ্র দরবারে দু'আ করেছিলেন । বাতন-ই-নাখলাতে তার ওফাত হয় । তখন তিনি হজ্জ শেষে ফিরে যাচ্ছিলেন। তীর মৃত্যুতে খলীফা উমর (রা) দারুণভাবে মর্মাহত হন। এবং তার প্রশংসা করেন। এরপর বসরা ও এর নিকটবর্তী অঞ্চলে শাসনকর্তার দায়িত্ব দেন মুগীরা ইব্ন শু'বাকে। মুগীরা ওই বছরের বাকি সময় এবং তার পরবর্তী সময় শাসনকর্তার দায়িত্ব পালন করেন। এই মেয়াদে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই সময় শান্তি বিরাজমান ছিল। এরপর উম্মু জামীল নামের মহিলা সম্পর্কিত আবু বাকরার অভিযোগ ও সে সম্পর্কিত ঘটনা ঘটে। যা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। এই প্রেক্ষাপটে খলীফা মুগীরা (রা)-কে বরখাস্ত করে হযরত আবু মূসা আশ“আরী (রা)-কে বসরার শাসনকর্তা নিয়োগ করেন। দিতীয়বার তুসতার জয়, হুরমুষান বন্দী ও খলীফা উমর (রা)-এর দরবারে প্রেরণ ইব্ন জারীর বলেন, এ ঘটনা ঘটেছে এই হিজরী সালে অর্থাৎ ১৭ হিজরী সালে। সায়ফ ইব্ন উমর তায়মী তাই বলেছেন। এর কারণ ছিল এই যে, পারস্য সম্রাট ইয়াযদগিরদ সে ওদেরকে ভয় দেখাচ্ছিল যে, ওরা যদি যুদ্ধ না করে তাহলে আরব রাজাগণ তাদের উপর আক্রমণ করবে, তাদের অবরুদ্ধ করে হত্যা করবে । সে এ মর্মে আহওয়াষ অধিবাসী ও পারস্য অধিবাসীদেরকে চিঠি লিখে । তাতে তারা এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে প্ররোচিত হয় এবং যুদ্ধের জন্যে অঙ্গীকারাবদ্ধ হয়। তারা প্রথমত বসরায় অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। এই সংবাদ খলীফা উমর (রো)-এর দরবারে পৌঁছে। তিনি কৃফায় হযরত সা'দ (রা)-কে লিখলেন যে, একটি বিশাল বাহিনী খুব তাড়াতাড়ি নু'মান ইবৃন মুকাররিন-এর সেনাপতিতে আহওয়াষে প্রেরণ করুন। ওরা দ্রুত হুরমুযানের বাহিনীর সুকাবিলা করবে । খলীফা ওই সেনাদলে কয়েকজন শীর্স্থানীয় সাহসী যোদ্ধাকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। খলীফা ওদের নাম উল্লেখ করে দেন। তীরা হলেন জারীর ইব্ন আবদুল্লাহ্ বাজালী, জারীর ইব্ন আবদুল্লাহ্ হিমইয়ারী, নু'মান ইবৃন মুকাররিন, ০ সিসি ররর প্রমুখ । ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।