0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫৭ হিসেবে অগ্রসর হয় এবং চরম ধৈর্যের সাথে যুদ্ধ চালিয়ে যায়। এরপর তারা পারসিকদের বিরুদ্ধে বিজয় লাভ করে । বনু মুশরিককে তারা সেদিন হত্যা করে। এতে অসংখ্য লোক নিহত হয়। ্ র এরপর মুসলিম বাহিনী বসরার উদ্দেশ্যে যাত্রা করে । নদীতে তাদেরকে নিয়ে নৌযান ডুবে যায়, তীরে ওঠার কোন অবলম্বন তারা পায়নি । ইসতাখার অধিবাসীদের একজন শাহরাফ বরং রানির থেকে নিজেদেরকে রক্ষা করে। | আলা ইবৃন হাযরামী (রা)-এর পারস্য অভিযান ও তার পরবর্তী সকল কার্যক্রম সম্বন্ধে খলীফা অবহিত হন। শুনে তিনি ক্ষুব্ধ হন আলা ইব্ন হাযরামীর প্রতি । লোক পাঠিয়ে তিনি তাকে পদচ্যুত করেন এবং শাস্তির ধমক দেন। বস্তুত খলীফা তাকে এমন এক নির্দেশ দেন যা পালন করা তার জন্যে কষ্টকর ও কঠিন বটে আর তা হলো তার প্রতিদ্বন্দী হযরত সাদ ইব্ন আবী ওয়াক্কাস (রা)-এর অধীনে কাজ করা । খলীফা বললেন, আপনি সাদ ইব্ন আবী ওয়াক্কাসের নিকট গিয়ে পৌঁছুন। অতএব তার সাথে থাকা মুসলমানদেরকে নিয়ে তিনি হযরত সাঁদ (রা)-এর সাথে মিলিত হবার জন্যে যাত্রা করেন। এদিকে খলীফা উমর (রা) উতবা ইব্ন গাযওয়ানকে লিখলেন যে, আলা ইব্ন হাষরামী (রা) একদল সৈনিক নিয়ে অভিযানে বের হয়েছিল। তাতে আমার অনুমোদন ছিল না। আমার মনে হয়-তাতে মহান আল্লাহ্ও রাজী ছিলেন না। পারসিকগর্ণ ওই সেনাদলকে আটক করে রেখেছে । আমার আশংকা, ওরা কোন সাহায্য না পেলে পরাজিত হবে এবং পারসিকদের হাতে ধ্বংস হয়ে যাবে । আপনি তাড়াতাড়ি লোকজন নিয়ে ওদের সাহায্যের জন্য বেরিয়ে পড়্ন। ওরা নিশ্চিহ হবার আগে ওদের নিকট গিয়ে পৌঁছুন। খলীফার নির্দেশ পেয়ে উতবা জনগণকে অভিযানে অংশগ্রহণের আহ্বান জানালেন। তিনি খলীফার পত্রের উদ্ধৃতি দিলেন। নেতৃস্থানীয় ও সাহসী ব্যক্তিবর্গসহ অনেক লোক তার আহ্বানে সাড়া দিলেন। শীর্ষস্থানীয় লোকদের মধ্যে ইব্ন মুহসিন, আহনাফ ইব্ন কায়স। সব মিলিয়ে প্রায় ১২ হাজার সৈন্য একত্রিত হয়। অভিযানের সেনাধ্যক্ষ নিয়োজিত হয় আবূ সাবরা ইব্ন আবূ কুহম। তারা খচ্চরে চড়ে যাত্রা করলেন। তারা যাচ্ছিলেন নদীর তীর ধরে, উপকূলীয় পথে । কেউ বাধা দেয়নি / যেতে যেতে তারা “তাউস" গিয়ে পৌছেন। ওখানেই আলা ইবৃন হারামী ও পারসিকদের মধ্যে যুদ্ধ সংঘটিত ' হয়েছিল। তীরা গিয়ে দেখেন ওখানে খুলায়দ ইব্ন মুনযির ও তার সাথী কতক মুসলমান অবরুদ্ধ হয়ে আছেন । শক্রগণ চারদিক থেকে তাদেরকে ঘিরে রেখেছে। তাঁদেরকে স্যূলে ধ্বংস করে দেয়ার জন্যে পারসিকগণ তাদের আশেপাশের গোত্রগুলোকে সহযোগিতা করার আহ্বান জানায় । মুশরিকদের প্রস্তুতি প্রায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল । শুধু আক্রমণ শুরু করাটা বাকি ছিল। এই মুহূর্তে আবু সাবরার নেতৃতে মুসলিম সহযোগী বাহিনী ওখানে গিয়ে পোঁছে। এমন একটি সাহায্য বাহিনীর ভীষণ প্রয়োজন ছিল অবরন্ধ মুসলমানদের জন্যে । মুসলমানগণ সর্বশক্তি দিয়ে মুশরিকদের উপর আক্রমণ করে । আবূ সাবরার বাহিনী শক্রদেরকে ছত্রভঙ্গ করে দেয়। ওদের বহু লোক নিহত হয় । মুসলমানগণ শক্রদের অনেক ধন-সম্পদ দখল করে নেয় । ড/৬/৬/.91177001119..0017)
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।