0011191115 ১৫৬ আল-বিদায়া ওয়ান নিহায়া হুরমুযান দেখতে পায় যে, মুসলমানদের সার্বক্ষণিক অবস্থানের কারণে ওই স্থানে বসবাস করা তার জন্যে কষ্টকর হয়ে উঠেছে। তখন সে মুসলিম সেনাপতি জুয্ ইব্ন মুআবিয়ার নিকট সন্ধির প্রস্তাব দেয় । জুষ এই প্রস্তাবের কথা জানান তার উর্ধ্বতন সেনাপতি হারকৃসকে । হারকৃস বিষয়টি জানান তার উর্ধ্বতন সেনাপতি উতবা ইব্ন গাযওয়ানকে । উতবা বিষয়টি জানান খলীফা উমর (রা)-কে। খলীফা উমর (রা) উত্তরে লিখলেন, রাম হুরমুয, তুসতর, জুন্দি সাবুর, ও অন্য শহরগুলো মুসলমানদের দখলে ছেড়ে দিবে এই শর্তে সন্ধিচুক্তি সম্পাদন করা যায়। তারপর খলীফা উমর (রা)-এর পরামর্শ অনুযায়ী উল্লেখিত শর্তে সন্ধিচুক্তি সম্পাদন করা হয়। বাহরাইন অঞ্চলের শহরগুলো জয় করার জন্যে যুদ্ধ এ বিষয়ে সায়ফ সূত্রে ইব্ন জারীর উন্মেখ করেছেন যে, হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর শাসনামলে বাহরাইনের শাসনকর্তা ছিলেন আলা ইব্ন হাযরামী । হযরত উমর (রো) এক পর্যায়ে তাকে অপসারণ করে কুদাম ইব্ন মাযউনকে শাসনকর্তা নিয়োগ করেন। এরপর আবার আলা ইব্ন হাযরামীকে ওই পদে নিয়োগ দেন। মূলত আলা ইব্ন হাযরামী (রো) এবং সাদ ইব্ন আবী ওয়াক্কাস (রা)-এর মাঝে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতা ছিল। হযরত সাদ ইব্ন . আবী ওয়াককাস (রা) যখন কাদেসিয়া যুদ্ধে জয়লাভ করে পারস্য সম্টকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেন, সাওয়াদ ও তার আশে-পাশের অঞ্চল দখল করে আ'লা ইব্ন হাযরামীর বাহরাইন জয় অপেক্ষা বড় বিজয় অর্জন করেন তখন আলা ইব্ন হাযরামী চাইলেন পারসিকদের বিরুদ্ধে এমন একটি বিজয় অর্জন করবেন যা হযরত সাদ (রা)-এর বিজয় থেকে বড় হবে। শাসনাধীন এলাকার লোকজন তার ডাকে সাড়া দেয়। তিনি ওদেরকে কয়েকটি ইউনিটে বিভক্ত করেন। এক ইউনিটের দায়িত্ব দেন জারূদ ইব্ন মুআল্লাকে, এক ইউনিটের দায়িত্ দেন সওয়ার ইব্ন হাম্মামকে । এক ইউনিটের দায়িত্ দেন খুলায়দ ইব্ন মুনযির ইব্ন সাবীকে। এই খুলায়দ ছিলেন প্রধান সেনাপতি । তারা পারস্যের উদ্দেশ্যে সমুদ্র যাত্রা করলেন । এ অভিযানে খলীফা উমর (ো)-এর পূর্বানুমতি ছিল না। ব্যক্তিগতভাবে হযরত উমর (রা) এ অভিযানের বিরুদ্ধে ছিলেন। কারণ রাসূলুল্লাহ্ গশুত্ঃ নিজে এবং প্রথম খলীফা আবূ বকর (রো) কেউই মুসলমানদেরকে নৌপথের অভিযানে প্রেরণ করেন নি। বস্তুত মুসলিম সৈন্যগণ বাহরাইন অতিক্রম করে পারস্যে গিয়ে পৌঁছে । তারা ইসতাখার গিয়ে অবস্থান নেয়। পারসিকগণ মুসলমানদের নৌযানগুলো এবং মুসলিম সৈন্যদের মাঝখানে অন্তরায় সৃষ্টি করে। সেনাপতি খুলায়দ ইব্ন মুনধির মুসলমানদের উদ্দেশ্যে এক জ্বালাময়ী ভাষণ দিয়ে বললেন, হে লোক সকল! ওরা তো তাদের এই আচরণের মাধ্যমে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার ইঙ্গিত দিচ্ছে। আর তোমরাও তো এসেছ যুদ্ধ করতে । সুতরাং মহান আল্লাহ্র নিকট সাহায্য চাও এবং ওদের বিরুদ্ধে লড়াই শুরু কর। কারণ ওই নৌযান ও এই ভূমি তারাই পাবে যারা যুদ্ধে জয়ী হবে । তোমরা ধৈর্য ও নামাযের মাধ্যমে সাহায্য কামনা কর। এটি কঠিন হলেও খোদাভীরদের জন্যে কঠিন নয়। লোকজন তার আহ্বানে সাড়া দিল। তারা যোহরের নামায আদায় করলেন । তারপর ওদের উপর আক্রমণ করলে প্রচণ্ড যুদ্ধ সংঘটিত হয় “তাউস' নামক স্থানে। এরপর খুলায়দ মুসলমানদেরকে নির্দেশ দিলেন। তারা পদাতিক বাহিনী ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।