Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ১৫৪ আল-বিদায়া ওয়ান নিহায়া এবার মুগীরা বললেন, আমীরুল মু'মিনীন! এই গোলামদের হাত থেকে আপনি আমাকে মুক্তি দিন। খলীফা বললেন, চুপ থাকুন । আল্লাহ্‌ চিরদিনের জন্যে আপনার মুখ বন্ধ করে দিন। আল্লাহ্‌র কসম! যদি সাক্ষ্য পূর্ণ হতো তবে আপনার পাথর দ্বারা আমি আপনাকে হত্যা করতাম । আহওয়ায, মানাধির ও নাহার তায়রী বিজয় ইবন জাবীর রে) বলেছেন, এই বিজয় অর্জিত হয়েছে এই বছরে অর্থাৎ ১৭ হিজরী সনে। কেউ কেউ বলেছেন, এই বিজয় এসেছে ১৬ হিজরী সনে । ইব্‌ন জারীর উল্লেখ করেছেন সায়ফ সূত্রে তার শায়খদের থেকে যে পারসিক সেনাপতি হুরমুযান কাদেসিয়া যুদ্ধ শেষে পালিয়ে এসে এ শহরগুলোতে প্রাধান্য বিস্তার করে । সে এগুলো নিয়ন্ত্রণ করতে থাকে । তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে বসরা থেকে আবূ মূসা আশ'আরী একদল সৈন্য প্রেরণ করলেন আর উতবা ইব্‌ন গাযওয়ান কৃফা থেকে একদল সৈন্য প্রেরণ করেন। মহান আল্লাহ্‌ ওই সৈনিকদেরকে হুরমুযান ও তার বাহিনীর বিরুদ্ধে বিজয় প্রদান করেন । দাজলা হতে দাজীল পর্যন্ত বিস্তীর্ণ এলাকা তারা দখল করে নেন। তারা শক্রসৈন্য থেকে বহু গনীমতের মাল অর্জন করেন এবং ইচ্ছামত শত্রু পক্ষকে হত্যা করেছেন। এরপর সমঝোতা ও সন্ধি চুক্তির মাধ্যমে অবশিষ্ট শহরগুলোর দখল বুঝে নেয়ার প্রস্তাব আসে । সেনাপতি দু'জন এ বিষয়ে উতবা ইব্‌ন গাযওয়ানের সাথে পরামর্শ করেন এবং সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয় । গনীমতের $ অংশ এবং বিজয়ের সুসংবাদ প্রেরণ করেন খলীফার নিকট! তিনি একটি প্রতিনিধি দলও খলীফার নিকট প্রেরণ করেন। ওই দলে আহনাফ ইব্‌ন কায়সও ছিলেন । আহনাফের কথাবার্তা ও আচার-আচরণে খলীফা মুগ্ধ হয়েছিলেন। তিনি উতবাকে গুরুতৃপূর্ণ কাজে আহনাফের সাথে পরামর্শ করতে এবং তার মতামতের সহযোগিতা নিতে উপদেশ দিলেন। এরপর হুরমুযান তার অঙ্গীকার ও চুক্তি ভঙ্গ করে এবং কুদী জাতি-গোষ্ঠীর সাহায্য কামনা করে। সে নিজে প্রতারিত হয়। শয়তান তার কাজকে তার প্রতি সুশোভিত করে তোলে । এদিকে মুসলমান সৈন্যগণ হুরমুযানের সুকাবিলা করার জন্যে বের হয়। ওদের বিরুদ্ধে মুসলিম সৈন্যগণ বিজয়ী হয়। বহু পারসিক সৈন্যকে তারা হত্যা করে। ওদের হাতে ও দখলে থাকা তুসতার পর্যন্ত সবগুলো শহর ও রাজ্যের দখল ওদের হাত থেকে ছিনিয়ে নেয়া হয় ৷ হুরমুযান পরাজিত হয়ে তুসতার পালিয়ে যায় এবং সেখানে আত্মরক্ষা করে। মুসলমানগণ বিজয়ের ংবাদ জানালেন খলীফা উমর (রো)-এর নিকট । এ উপলক্ষে সাহাবী কবি আসওয়াদ ইব্‌ন ০৮০৪2 1১১৮০ ০৮১৪ 19৮৪৬৯ 503* (851 ৪৫৮ ৮ এ০৯]। আপনার জীবনের কসম আমার পূর্ব পুরুষগণ কোনকিছুই বিনষ্ট করেন নি। তারা বরং আনুগত্যশীলদের সবকিছু সংরক্ষণ ও নিরাপদ রেখেছেন। | - ৮১১4 ০০১৪ ১০০ 1১০০1 * (১৪ ১০০০১125 |১০151 আমার পূর্ব পুরুষের বংশধরেরা তাদের প্রতিপালকের আনুগত্য করেছে। অন্য একদল তার অবাধ্য হয়েছে এবং ধ্বংসকারীদের দলে গিয়ে আল্লাহ্র বিধান ধ্বংস করেছে। ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।