Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫৩ আপনাদের জন্যে যুদ্ধলন্ধ মালামালের আয়োজন করবেন এবং তা আপনাদের মাঝে বন্টন করবেন। মুগীরা “আকীলা" নামে তার তায়েফ বংশোদ্ভূত একটি ক্রীতদাসী আবূ মূসা (রো)-কে উপহার দিয়ে বললেন, আমি এটাকে আপনার জন্যে পছন্দ করেছি। মেয়েটি খুব সুন্দরী ও চালাক ছিল। মুগীরা এবং যারা তার বিরুদ্ধে সাক্ষী তারা খলীফার দরবারের উদ্দেশ্যে যাত্রা করলেন। সাক্ষী হিসেবে যাত্রা করলেন আবু বাকরা, নাফি ইব্‌ন কালদাহ, যিয়াদ ইব্‌ন উমাইয়া এবং শিব্ল ইব্‌ন মা'বাদ বাজালী। তারা খলীফা উমর (রা)-এর “দরবারে উপস্থিত হলেন। তিনি... উভয় পক্ষকে একত্রিত করলেন। মুগীরা বললেন, আমীরুল মু'মিনীন! ওই গোলামদেরকে জিজ্ঞেস করুন ওরা আমাকে কোন্‌ অবস্থায় দেখেছে ? আমি কি ওদের মুখোমুখি ছিলাম, না ওদেরকে পেছনে রেখেছিলাম ? ওরা মহিলাটি কেমন করে দেখল এবং চিনল ? ওরা যদি আমার মুখোমুখি থেকে থাকে তাহলে তারা পর্দা না করে থাকল কেমন করে ? আর যদি ওরা আমার পেছনে থেকে থাকে তাহলে আমার ঘরে আমার স্ত্রীর সাথে আমার মিলন দেখা তাদের জন্যে বৈধ হলো কেমন করে ? আল্লাহ্‌র কসম, আমি আমারই স্ত্রীর সাথে সহবাস করছিলাম । আমার স্ত্রীর সাথে উম্মু জামীলের কিছুটা সামঞ্রস্য আছে বটে। ৃ এবার খলীফা উমর (রা) প্রথমে আবু বাকরা রো)-কে জেরা করছিলেন । আবু বাকরা সাক্ষ্য দিয়ে বললেন যে, তিনি মুগীরাকে দেখেছেন উম্মু জামীলের দু'পায়ের মধ্যখানে, তিনি সুরমাদানিতে সুরমাকাঠির ন্যাস্ দ্ুকাচ্ছিলেন আর বের করছিলেন। খলীফা বললেন, আপনি ওদের দু'জনকে কোন্‌ অবস্থায় দেখলেন, আপনার প্রতি মুখ ফেরানো অবস্থায়, নাকি পিঠ ফেরানো অবস্থায় £ আবু বাকরা বললেন, ওরা দু'জন আমার দিকে পিঠ দিয়ে রেখেছিল । খলীফা বললেন, ত তাহলে আপনি মহিলার মাথা ও মুখ নিশ্চিত চিনলেন কী করে ? আবূ বাকরা বললেন, আমি উপরে উঠে তা দেখেছি । এরপর খলীফা শিব্ল ইব্‌ন মাঁবাদকে ভাকলেন। তিনিও আৰু বাকরা-এর ন্যায় সাক্ষ্য দিলেন। খলীফা বললেন, ওরা দু'জন কি আপনার মুখোমুখি ছিল, শা পিঠ ফেরানো ছিল £ শিব্ল বললেন, ওরা! আমার মুখোমুবি ছিল নাফি“ও সাক্ষ্য দিলেন আৰু বাকরা -এর সাক্ষ্যের ন্যায়। যিয়াদের সাক্ষ্য কিন্তু ওদের যত হলো না। যিয়াদ বললেন, আমি মুগীরাকে দেখেছি জনৈকা মহিলার দু'পায়ের মাঝখানে বসা অবস্থায় । আমি দু'টো রঙিন পা দেখেছি। সে পা দু'টো নড়াচড়া করছিল । আমি দু'টো উন্মুক্ত নিতম্ব দেখেছি! আমি চরম উত্তেজনাকর শব্দ শুনেছি। খলীফা বললেন, আপনি কি সুরমাদানিতে সুরমাকাঠি ঢুকানোর মত দেখেছেন ? যিয়াদ কললেন, না তেমনটি দেখিনি । খলীফা বললেন, আপনি কি ওই শ্রহিলাকে চিনতেন ? যিয়াদ . ৰললেন, না, তবে তার মত মনে হয়েছিল। খলীফা বললেন, ঠিক আছে আপনি সরে দীড়ান। বর্ণিত আছে যে, এ সময়ে হযরত উমর (রো) তাকবীর ধ্বনি দিয়ে উঠলেন, তারপর নিশ্চিতভাবে মুগীরার ব্যভিচার প্রমাণ করতে না পারায় এই তিনজনকে অপবাদের শাস্তিস্বরূপ কেব্রাঘাতের নির্দেশ দেন। প্রসঙ্গত খলীফা উমর (রা) এই আয়াত তিলাওয়াত করেন 1:13) (552540115 4011 5১০ 4৬৪ ০1451151550 যেহেতু তারা সাক্ষ্য উপস্থিত করেনি সে কারণে তারা আল্লাহ্‌র বিধানে মিথ্যাবাদী । (সূরা নূর-২৪ ৪ ১৩) আল-বিদায়া, - ২০ ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।