0011191115 ১৫২ আল-বিদায়া ওয়ান নিহায়া ওয়াকিদী বলেছেন, এই বছর খলীফা উমর (রো) আবূ মূসা আশ'আরীকে বসরার শাসনকর্তা নিযুক্ত করেন এবং অবিলম্বে মুগীরা ইব্ন শু“বাকে খলীফার দরবারে ফেরত পাঠানোর নির্দেশ দেন। এই ঘটনা ঘটেছিল রবিউল আউয়াল মাসে । আবূ বাকরা, শিবল ইব্ন মা“বাদ বুজালী, নাফি' ইব্ন উবায়দ ও যিয়াদ যুগীরার বিরুদ্ধে সাক্ষ্য দেন। ওয়াকিদী সায়ফ এই ঘটনার উল্লেখ করেছেন । যা সংক্ষেপে এই £ তখন উন্মু জামীল বিনত আফকাম নামের এক মহিলা ছিল । সে ছিল বনু আমির ইবৃন সা“সা'আ গোত্রের মেয়ে । কেউ বলেছেন, বনু হেলাল গোত্রের মেয়ে । তার স্বামী ছিল ছাকীফ .গোত্রের লোক । তাকে রেখে স্বামী মারা যায়। নেতৃস্থানীয় ও সন্ত্ান্ত লোকদের স্ত্রীদের নিকট গিয়ে গিয়ে গল্প-গুজব করা তাঁর অভ্যাসে পরিণত হয়েছিল। তখন বসরার শাসনকর্তা ছিলেন মুগীরা ইব্ন শু“বা (রা)। ওই মহিলা তার বাড়িতেও যেত। মুগীরার ঘর ছিল আবূ বাকরা-এর ঘরের মুখোমুখি । উভয় ঘরের মধ্যখানে ছিল একটি রাস্তা । আবু বাকরা-এর ঘরের দেয়ালে একটি ছোট জানালা ছিল যা দিয়ে মুগীরার ঘরের একটি জানালা স্পষ্ট দেখা যেত। দীর্ঘদিন যাবত মুগীরা ও আবূ বাকরার মাঝে ছিল দ্বন্দ ও বিদ্বেষ। একদিনের ঘটনা । আবূ বাকরা তার ঘরে অবস্থান করছিলেন । ঘরের উপরের তলায় তিনি কয়েকজন লোকের সাথে কথা বলছিলেন । হঠাৎ দমকা হাওয়া এসে তীর ঘরের জানালার কপাট খুলে দেয়। তিনি দাড়ালেন কপাট বন্ধ করার জন্যে । ওই জানালার মধ্য দিয়ে তিনি দেখতে প্লেন যে, মুগীরা এক মহিলার বুকের উপর ও তার দু'পায়ের মাঝখানে উপুড় হয়ে আছেন। তিনি ওই মহিলার সাথে সহবাস করে যাচ্ছেন। আবূ বাকরা তার সাথীদেরকে ডেকে বললেন, আসুন, আসুন আপনাদের 'শাসনকর্তাকে দেখুন। তিনি উন্মু জামীলের সাথে ব্যভিচার করছেন। তীরা দীড়িয়ে দেখলেন যে, মুগীরা সত্যিই ওই মহিলার সাথে সঙ্গম করছেন। তারা আবূ বাকরাকে বলল, আপনি কীভাবে চিনলেন যে, মহিলাটি উম্ম জামীল ওদের দু'জনের মাথা তো অন্যদিকে? আবূ বাকরা বললেন, অপেক্ষা করুন। রতিক্রিয়া শেষে মহিলাটি দীড়াল। এবার তাকে দেখিয়ে আবূ বাকরা বললেন, এটি উম্মু জামীল? তাদের ধারণা যে, তারা উম্মু জামীলকে চিনেছে। গোসলশেষে মুগীরা বের হলেন নামাযে ইমামতি করার জন্যে । তখনই আবূ বাকরা দাড়িয়ে তাকে বাধা দিলেন এবং পুরো ঘটনা খলীফা উমর (রা)-কে লিখে জানালেন । খলীফা আবূ মূসা আশ'আরী (রো)-কে বসরার শাসনকর্তা নিয়োগ করে পাঠালেন এবং মুগীরাকে অপসারণ করলেন। আবূ মুসা রো) বসরা এলেন। তিনি 'আল বারদ'-এ পৌঁছলেন । আবু মূসা রো)-কে দেখে মুগীরা বললেন, ইনি ব্যবসায়ী হিসেবেও নয়, পর্যটক হিসেবেও নয় বরং শাসনকর্তা হিসেবে খলীফার দেয়া চিঠি মুগীরাকে হস্তান্তর করলেন। এটি একটি সংক্ষিপ্ত চিঠি। তাতে লেখা ছিল, পর সমাচার, আমার নিকট একটি গুরুতর অভিযোগ এসেছে । আমি আবু মূসা (রা)-কে শাসনকর্তারূপে প্রেরণ করলাম । সরকারী সকল দায়িত্ব আবু মুসা (রো)-কে বুঝিয়ে দিয়ে যথাশীঘ্ব খলীফার দররারে উপস্থিত হোন। খলীফা একই চিঠিতে বসরার অধিবাসীদেরকে লিখলেন, “আমি আপনাদের শাসনকর্তারূপে আবূ মূসা আশ'আরী (রা)-কে নিয়োগ দিয়েছি। তিনি আপনাদের শক্তিমানদের হাত থেকে দুর্বলের অধিকার রক্ষা করবেন। আপনাদেরকে সাথে নিয়ে শক্রর মুকাবিলা করবেন । আপনাদের দীনের হেফাজত করবেন। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।