Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫১ - ৮১০ 4105 013531 ৮০০ ৩৬ ৮১০০ 4৮৮০০ € ৮৮০০ ৯৪ ৩০৮১০ আপনি এমন কাজ করেছেন যা কখনো কেউ করেনি । লোকজন যা করে তার উপরে মহান আল্লাহ্‌ কর্মবিধায়ক আছেন। গর পরাকাাকে রান ছিল জর সা িারারর কজন যর করলেন। তিনি বললেন, এটি আমি দিয়েছি আমার প্রাপ্য যুদ্ধলব্ধ মালামাল থেকে । খলীফা বললেন, এখন আপনার নিকট ৬০ হাজার দিরহামের অতিরিক্ত যা থাকবে তা আপনি পাবেন। তারপর তার সাথে থাকা মালামাল ও আসবাবপত্রের মূল্য নির্ধারণ করা হলো । হযরত উমর (রা) বিশ হাজার দিরহাম গ্রহণ করলেন। তারপর খলীফা বললেন, “আপনি আমার নিকট অত্যন্ত শ্রদ্ধাভাজন । আপনি আমার পরম প্রিয় মানুষ । আমি আশা করি এরপর থেকে আপনি আমার কোন দায়িতে থাকবেন না।' অপর বর্ণনায় খালিদ বললেন, আর আমাকে কোন দোষারোপ করতে পারবেন না। সায়ফ আবদুল্লাহ্‌ থেকে আদী ইবৃন সাহ্‌্ল থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, খলীফা উমর (রা) সকল শহরে-নগরে বার্তা পাঠিয়ে দিলেন যে, আমি কোন অসস্তুষ্টি কিংবা খিয়ানতের কারণে খালিদ (রা)-কে বরখাস্ত করিনি । তবে কথা হলো তাকে উপলক্ষ করে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ছে। তাই আমি এটা জানিয়ে দিতে চাইলাম যে, সবাই জানুক সর্বকাজের কর্মবিধায়ক মহান আল্লাহ্‌ ।” এরপর সায়ফ মুবাশৃশির সুত্রে সালিম থেকে বর্ণনা করেছেন যে, হযরত খালিদ (রা) যখন খলীফা উমরের নিকট উপস্থিত হলেন তখন খলীফা উপরোক্ত মন্তব্য করেছিলেন । ওয়াকিদী বলেন, এই বছর রজব মাসে হযরত উমর (রা) উমরাহ আদায় করেন। তিনি মসজিদুল হারামে কিছু নির্মাণগত সংস্কার করেন। হারম শরীফের সীমানা খুঁটিগুলো নতুনভাবে তৈরির নির্দেশ প্রদান করেন। এ কাজের দায়িত্ব দেন মাখরামা ইব্‌ন নাওফাল, আযহার ইব্‌ন আব্দ আওফ, হুওয়াইতিব ইব্‌ন আবদুল উয্যা, সাঈদ ইবৃন ইয়ারবু' প্রমুখ ব্যক্তিকে । ওয়াকিদী বলেন, কাছীর ইব্‌ন আব্দুল্লাহ্‌ তার দাদা থেকে বর্ণনা করেন যে, ১৭ হিজরীতে হযরত উমর (রা) উমরাহ্‌ করতে মক্কা আগমন করেন রাস্তার জলাশয়ের মালিকরা মক্কা ও মদীনার মধ্যবর্তী স্থানসমূহে মনধিল তৈরির অনুমতি চান। পূর্বে সে সব স্থানে কোন ঘর ছিল না। খলীফা অনুমতি দিয়ে বলেন, তবে পথচারী মুসলিমদেরকে ছায়া ও পানির ব্যাপারে অগ্রাধিকার দিতে হবে। ওয়াকিদী বলেন, এই বছর অর্থাৎ ১৭ হিজরী সালে খলীফা উমর ইবৃন খাত্তাব (রো) হযরত ফাতিমা (রা)-এর ওরসজাত হযরত আলী (রা)-এর কন্যা উদ্মু কুলসুমকে বিয়ে করেন। যুলকাদা মাসে তাদের বাসর হয়। “সীরাতে উমর ওয়া মুসনাদহী” গ্রন্থে আমরা এই বিয়ের বর্ণনা উল্লেখ করেছি। এই বিয়েতে দেনমাহ্‌র ধার্য হয়েছিল ৪০ হাজার দিরহাম । খলীফা উমর (ব্রা) বলেছিলেন, আমি উন্মু কুলসুমকে বিয়ে করেছি শুধু এজন্যে যে, রাসূলুল্লাহ হর বলেছেন ঃ (০১৩ এ ২5080 152 55৪১০০৮৮১৩ সন ৪৫) (কিয়ামতের দিন সকল মাধ্যম ও বংশীয় সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে একমাত্র আমার মাধ্যম ও আমার বংশীয় সম্পর্ক ব্যতীত 1) ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।