Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৪৯ আপনাদের বসবাসের ব্যবস্থা করেছি। আপনাদের জন্যে পর্যাপ্ত যুদ্ধলন্ধ সম্পদের ব্যবস্থা করেছি অথচ আপনারা সিরিয়ায় যুদ্ধ করেননি । আমরা আপনাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আপনাদের জন্যে রাষ্ট্রীয় অনুদানের ব্যবস্থা করেছি। আপনাদের কারো নিকট যদি এমন কিছু জানা থাকে যা বাস্তবায়ন ও আমল করা দরকার তা আমাদেরকে জানাবেন। আমরা তা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ্‌, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ।' তখন নামাযের সময় হলো । লোকজন বলল, আমীরুল মু'মিনীন! যদি হযরত বিলাল (রা)-কে নির্দেশ দিতেন আযান দেবার জন্যে, তবে খুশি হতাম। তিনি বিলাল (রো)-কে নির্দেশ দিলেন। হযরত বিলাল (রা) আযান দিচ্ছিলেন। রাসূলুল্লাহ্‌ প্রহ্ুং-এর সাহচর্য পেয়েছেন এমন সকল সাহাবী হযরত বিলালের আযান শুনে আকুলভাবে কীদতে থাকেন। চোখের পানিতে দীড়ি ভিজিয়ে দেন। সবচাইতে বেশি কেঁদেছেন হযরত উমর রো)। যারা রাসূলুল্লাহ্‌ গ্র্ধং-কে দেখেননি সাহাবীদের কান্না দেখে আর রাসূলুল্লাহ্‌ এপরহুং -এর কথা স্মরণ করে তারাও কেঁদে কেঁদে বুক ভিজিয়েছে। ইব্‌ন জারীর (র) সায়ফ ইবৃন উমর সুত্রে আবু মুজালিদ থেকে বর্ণনা করেছেন যে, এই বছর অর্থাৎ ১৭ হিজরী সালে খলীফা উমর (রো) খালিদ ইবৃন ওয়ালীদের গোসলখানা বিষয়ক কাজটির প্রতিবাদ জানান । খালিদ ইবৃন ওয়ালীদ গোসলখানায় গিয়ে পাথরে হাত ঘসে মদ মিশ্রিত সাবান ব্যবহার করতেন । এ প্রসঙ্গে হযরত উমর (রো) চিঠিতে লিখলেন যে, আন্মাহ্‌ তা'আলা মদের জাহের ও বাতেন- প্রকাশ্য ও অপ্রকাশ্যরূপ দুটোই হারাম করেছেন । যেমন হারাম করেছেন পাপের জাহের ও বাতেন- প্রকাশ্য ও অপ্রকাশ্য রূপ । তিনি মদ স্পর্শ করাও হারাম করেছেন । সুতরাং শরীরের কোন অংশে যেন মদের ছোয়া না লাগে । এ কাজ যদি করেও থাকেন তবে পুনরায় তা করবেন না। উত্তরে হযরত খালিদ (রা) লিখলেন, আমরা প্রথমত পরিশোধনের মাধ্যমে মদের অস্তিত্ব বিনাশ করে দিই । তারপর সেটি মদ হিসেবে নয় বরং ধোয়ার উপকরণ হিসেবে বেরিয়ে আসে । জবাবে খলীফা উমর (রো) বললেন, আমি ধারণা করছি যে, মুগীরার বংশধরেরা অন্যায়কর্মে লিপ্ত হয়ে পড়েছে, আহ্‌! মহান আল্লাহ্‌ যেন ওদেরকে এই কাজের উপর মৃত্যু না দেন। ফলশ্রুতিতে খালিদ তা পরিহার করেন। সায়ফ বলেন, ওই বছর অর্থাৎ ১৭ হিজরী সনে বসরা নগরীতে প্রেগ রোগের প্রাদুর্ভাব ঘটে | তাতে বহু লোকের প্রাণহানি ঘটে, *- মানুষ মারা যায়। আল্লাহ্‌ তাআলা তাদের প্রতি দয়া করুন। বর্ণনাকারী বলেন, আপন পরিবারের ৭০ জন লোক নিয়ে হারিছ ইব্‌ন হিশাম বসরা থেকে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন । পথে প্রেগে আক্রান্ত হয়ে মাত্র ৪ জন ছাড়া বাকি সকলের মৃত্যু হয়। এ প্রসঙ্গে মুহাজির ইব্‌ন খালিদ নিম্নের কবিতা আবৃত্তি করেছেন ঃ ১৫ 08370 01 605119 ৯ 43০০০৯৪00০4 ০৮ যে ব্যক্তি সিরিয়ায় বসবাস করবে সে ওখানে ভয়ভীতি পাবে । সিরিয়া আমাদেরকে ধ্বংস ম্ম করলেও আসলে সেটি বড় কষ্টের স্থান । | -০১051 ৮০৪০৭ ১৮৮ 145০০ 4০৮ এ সিরিয়া ধ্বংস করে দিয়েছে বনু রীতা গোত্রের অশ্বারোহীদেরকে ৷ ওরা ছিল নওজোয়ান। তখনো গোফ কাটেনি । ৃ ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।