Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ১৪৮ আল-বিদায়া ওয়ান নিহায়া হযরত মু'আয (রা)৯ মৃত্যুকালে আমর ইব্নুল “আস (রা)-কে তার স্থলাভিষিক্ত রেখে যান । তিনি একদিন জনগণের উদ্দেশ্যে এক ভাষণ দিলেন। তিনি বললেন, 'হে লোক সকল! এই রোগের যখন প্রাদুর্ভাব হয় তখন আগুনের ন্যায় লেলিহান শিখা ছড়িয়ে জ্বলতে থাকে । সুতরাং তখন তোমরা পাহাড়ে গিয়ে. তা থেকে,আত্মরক্ষা কর। তখন আবূ ওয়াইল হুযালী প্রতিবাদ করে বললেন, “আল্লাহ্‌র কসম, আপনি কথাটি ঠিক বলেন নি, আপনি রাসূলুল্লাহ্‌ ৪ এর সাহচর্য পেয়েছেন বটে কিন্তু আপনি আমার এই গাধার চেয়েও নিকৃষ্ট ।' তখন আমর ইব্নুল “আস বললেন, আপনি যা বললেন আমি তার প্রত্যুত্তর দিব না আর আল্লাহ্র কসম, আমরা এখানে থাকব না।" বর্ণনাকারী বলেন, তারপর তিনি ওই স্থান ত্যাগ করেন। লোকজনও সেখান থেকে বেরিয়ে যায়। তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে । এদিকে আল্লাহ্‌ তা“আলা ওই রোগ তাদের থেকে তুলে নেন। বর্ণনাকারী বলেন, আমর ইব্নূল আস (রা)-এর এই অভিমত ও পদক্ষেপ খলীফা উমর (রো)-এর নিকট পৌঁছেছে কিন্তু তিনি এটিকে অপছন্দ করেন নি। ইব্‌ন ইসহাক বলেন, হযরত আবূ উবাদয়া রো)-এবং হযরত ইয়াধীদ ইবৃন আবু সুফয়ান রো)-এর মৃত্য সংবাদ শোনার পর খলীফা উমর (রা) মু'আবিয়া (রা)-কে দামেশকের সেনাধ্যক্ষ ও খাজনা সংগ্রহের দায়িত্ দিলেন আর শুরাহবীল ইব্‌ন হাসানাকে জর্ডানের সেনাধ্যক্ষ ও খাজনা সংগ্রহের দায়িত্ব দিলেন। সায়ফ ইবৃন উমর তার শায়খদের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে, তারা বলেছেন আমওয়াস অঞ্চলে প্রেগ মহামারী রোগের প্রাদুর্ভাব ঘটেছিল দু'বার । তখন এত ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছিল যা ইতিপূর্বে কখনো দেখা যায়নি। এগুলো দীর্ঘদিন স্থায়ী ছিল। তাতে বহু লোকের মৃত্যু হয়। এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে, শক্রগণ মুসলমানদের উপর আক্রমণ চালাতে সাহসী হয়ে উঠে । জার মুসলমান ভীত সন্ত্রস্ত ও শংকিত হয়ে পড়েন। আমি বলি, এজন্যে খলীফা উমর রো) ওই রোগের বিপদ কেটে যাওয়ার পর নিজে সিরিয়া আসেন এবং মৃত লোকদের ত্যাজ্য সম্পত্তি নিয়মমত বণ্টন করে দেন। কারণ শাসনকর্তাদের জন্যে এটি খুব জটিল বলে বিবেচিত হয়েছিল । খলীফার আগমনে জনগণের মন-মানসিকতা চাঙ্গা ও শান্তিপূর্ণ হয়ে উঠে। পক্ষান্তরে শক্রপক্ষ ভয়ে গুটিয়ে যায়। মুসলমানদের উপর আক্রমণের পরিকল্পনা ত্যাগ করে । সকল প্রশংসা মহান আল্লাহ্‌র । ১৭ হিজরী সনের শেষ দিকে 'আমওয়াস-মহামারীর' পর হযরত উমর (রা)-এর সিরিয়া আগমনের ঘটনা উল্লেখ করার পর সায়ফ বলেছেন যে, তারপর খলীফা উমর (রা) মদীনা ফিরে যাবার সিদ্ধান্ত নিলেন। একই বছর যিলহজ্জ মাসে খলীফা যখন মদীনায় ফিরে যাওয়ার ইচ্ছা করলেন তখন তিনি জনগণের উদ্দেশ্যে একটি ভাষণ দিলেন । তিনি মহান আল্লাহ্‌র প্রশংসা ও গুণগান করার পর বললেন, শুনে নিন, আমাকে আপনাদের দায়িত্বশীল করা হয়েছে। মহান আল্লাহ্‌ আমাকে আপনাদের যে কাজের দায়িত্ব দিয়েছেন আমি তা পালন করে গেলাম । আমরা আপনাদের যুদ্ধলন্ধ সম্পদ বৃদ্ধি করেছি, আপনাদের বাসস্থান ও যুদ্ধক্ষেত্র বিস্তৃত করেছি। আমাদের যা শিক্ষা ও জ্ঞান ছিল তা আপনাদের নিকট পৌছিয়েছে। আপনাদের জন্যে সেনাবাহিনী গঠন করে দিয়েছি। আপনাদের জীবন যাত্রায় সচ্ছলতার ব্যবস্থা করেছি, ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।