Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৪৭ পথে। হযরত উমর রো) পাল্টা চিঠি লিখলেন, আবূ উবায়দা (রা)-এর নিকট-__ 'সালামুন আলাইকা, পর সংবাদ বাদ এই, আপনি লোকজন নিয়ে একটু নীচু অঞ্চলে অবস্থান করছেন, আপনি তাদেরকে নিয়ে এবার উচু ওঞ্রোগমুক্ত অঞ্চলে চলে আসুন।' আবু মুসা (রো) বলেন, খলীফার চিঠি পেয়ে তিনি আমাকে ডাকলেন এবং বললেন, এই দেখুন খলীফার চিঠি এসেছে, তাতে কি লেখা আছে তা তো দেখছেনই। আপনি বেরিয়ে পড়ুন, লোকজনের জন্যে উপযুক্ত জায়গা খোজ করুন । আমি ওদেরকে নিয়ে আপনার পেছনে পেছনে আসব । আবূ মূসা রো) বলেন, আমি জায়গার খোজে বের হবার জন্যে প্রথমে আমার বাড়িতে গেলাম । সেখানে দেখতে পেলাম আমার স্ত্রী অসুস্থ। প্লেগে আক্রান্ত হয়ে গিয়েছে । আমি আবু উবায়দা রো)-এর নিকট গেলাম এবং বললাম, আল্লাহ্‌র কসম, আমার ঘরে রোগের প্রকোপ শুরু, হয়ে গিয়েছে । আবূ উবায়দা রো) বললেন, সন্ভবত প্লেগ রোগে আক্রান্ত হয়েছে ? আমি বললাম তাই। তিনি একটি উট আনতে বললেন তাতে সওয়ার হবার জন্যে । তিনি সওয়ার হচ্ছিলেন। পা-দানিতে পা রাখার সাথে সাথে উবায়দা (রা). প্রেগে আক্রান্ত হয়ে পড়েন । তিনি বললেন, আল্লাহ্‌র কসম, আমি তো প্রেগে আক্রান্ত হয়ে পড়েছি। এরপর তিনি সাথী লোকদেরকে নিয়ে যাত্রা করলেন এবং জাবিয়া এসে শিবির স্থাপন করলেন। এখানে আগমনের পর রোগের প্রাদুর্ভাব কেটে যায় । রোগের প্রকোপ বন্ধ হয়ে যায়। মুহাম্মদ ইবৃন ইসহাক বর্ণনা করেছেন-__- আবান ইব্ন সালিহ সূত্রে শাহর ইব্‌ন হাওশাব থেকে তিনি তার সম্প্রদায়ের রাবাহ্‌ নামের এক লোক থেকে। লোকটি তার বাবার মৃত্যুর পর তার মায়ের দেখাশোনা করত। সে আমওয়াসের প্লেগ রোগের সময় স্খোনে ছিল । সে বলেছে যে,যখন গ্লেন রোগ মহামারী রূপ ধারণ করল, এই রোগের প্রকোপ আশংকাজনকভাবে বেড়ে গেল তখন সেনাপতি আবূ উবায়দা (রা) জনসাধারণের উদ্দেশ্যে এক ভাষণ দান করলেন । তিনি বললেন, 'হে লোক সকল! এই রোগ তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের দয়া । এটি তোমাদের প্রতি তোমাদের নবীর দু'আর ফলশ্রুতি এবং তোমাদের পূর্বে নেককার লোকদের মৃত্যুর বাহন। তিনি আল্লাহ্‌র দরবারে দু'আ করেছিলেন যেন এই রোগ ভোগ করে তিনি তার সুফল অর্জন করতে পারেনু। তারপর তিনি প্রেগে আক্রান্ত হলেন এবং মৃত্যুবরণ করলেন। তিনি হযরত মু'আয ইব্‌ন জীবাল রো)-কে তার স্থলাভিষিক্ত করে গেলেন। একদিন হযরত মু“আয (রো) জনগণের উদ্দেশ্যে এক ভাষণ দিলেন। তিনি বললেন, "লোক সকল ! এই রোগ তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের দয়া। এটি তোমাদের নবী করীম এট -এর দু'আর ফলশ্রুতি এবং তোমাদের আগে আগে নেককার লোকদের মৃত্যুর বাহন" হযরত মু'আয আল্লাহ্‌র নিকট প্রার্থনা করেছিলেন যেন এই রোগের কিছু সুফল তার পরিবারের লোকেরা অর্জন করতে পারে। একদিন তীর পুত্র আবদুর রহমান প্রেগে আক্রান্ত হয় এবং মারা যায়। তারপর হযরত মু'আয তার. নিজের জন্যে দু'আ করলেন যেন এই রোগের সুফল তিনিও : পান। একদিন তার হাতের তালুতে প্রেগ দেখা দেয়। আমি তাকে দেখেছি যে, তিনি মুগ্ধ নয়নে সেদিকে তাকাচ্ছেন আর ওই তালুতে চুমু খেয়ে বলছেন, তোমার বিনিময়ে দুনিয়ার কিছুই আমার কাছে পছন্দনীয় নয়। এক পর্যায়ে তার মৃত্যু হয়। ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।