Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ১৪৬ আল-বিদায়া ওয়ান নিহায়া আমওয়াসে প্রেগ রোগের প্রাদুর্ভাব ওই মহামারীতেঞ্জআবুূ উবায়দা (রা), মু'আয (রা), ইয়াধীদ ইব্‌ন আবী সুফয়ান (রা) ও অন্যান্য শীর্ষস্থানীয় সাহাবী ইনতিকাল করেন। ইবৃন জারীরের মতে এই রোগের প্রাদুর্ভাব ঘটেছিল এই বছর অর্থাৎ ১৭ হিজরী সালে। মুহাম্মদ ইবন ইসহাক শু“বা সূত্রে মুখতার ইব্‌ন আবদুল্লাহ্‌ বাজালী হতে এবং তিনি তারিক ইব্‌ন শিহাব বাজালী থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, আমরা আবু মুসা রো)-এর নিকট এলাম। তিনি তখন তার কৃফার বাসভবনে অবস্থান করছিলেন । আমরা এসেছিলাম তার সাথে হাদীস বিষয়ে আলোচনা করতে । আমরা বসলাম । তিনি বললেন, আপনারা এখানে ভিড় জমাবেন না। কারণ এই বাড়িতে একজন ওই রোগে আক্রান্ত হয়েছে । আপনারা যদি আপাতত এই জনপদ থেকে বেরিয়ে আপনাদের নিরাপদ শহরে ফিরে যান তাতে আপনাদের কোন দোষ হবে না। এই রোগ কেটে গেলে আপনারা আবার আসবেন । আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যা অপছন্দনীয় যা পরিত্যাজ্য-_ সেটি হলো যদি কেউ রোগাক্রান্ত এলাকা থেকে বেরিয়ে যায় এবং এই ধারণা করে যে, ওখানে থাকলে তার মৃত্যু হতো তবে সেটি অপছন্দনীয় । আবার যদি . কেউ ওই এলাকায় থেকে যায় এবং এক পর্যায়ে সে ওই রোগে আক্রান্ত হয়ে পড়ে তারপর ধারণা করে যে, সে যদি বেরিয়ে যেত তবে আক্রান্ত হতো না। এটাও অপছন্দীয় এবং বর্জনীয় । যদি কেউ এমন ধারণা পোষণ করা ব্যতীত ওই এলাকা থেকে বেরিয়ে রোগ মুক্ত এলাকায় চলে যায়, তাহলে তার কোন দোষ হবেনা। | আবূ মুসা (রা) আরো বলেন, আমওয়াস অঞ্চলে যখন প্লেগ রোগের প্রাদুর্ভাব ঘটে তখন আমি আবূ উবায়দা ইব্নুল জাররাহ্‌ (রা)-এর সাথে সিরিয়ায় ছিলাম । চারদিকে রোগ যখন গুরুতরভাবে ছড়িয়ে পড়ল, আক্রান্ত লোকদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠল এবং হযরত উমর (রা) এ বিষয়ে অবগত হলেন, তখন আবু উবায়দা (রা)-কে ওই স্থান থেকে বের করে নেয়ার জন্যে খলীফা লিখলেন, “সালামুন আলায়কা, পর সংবাদ, আপনার সাথে আমার একটি জরুরী প্রয়োজন রয়েছে। আমি চাই যে, আপনার সাথে মুখোমুখি আলাপ করি । আমার : দৃঢ় বিশ্বাস, এই চিঠি দেখার পর মুহুর্ত কালবিলম্ব না করে চিঠি হাত থেকে রাখার আগেই আপনি মদীনার উদ্দেশ্যে যাত্রা করবেন।” | চিঠি পাঠ করে হযরত আবূ উবায়দা (রা) বুঝতে পেরেছিলেন যে, এই মহামারী এলাকা থেকে তাকে বের করে নেয়ার জন্যে খলীফা এই কৌশল অবলম্বন করেছেন। উত্তরে আবূ উবায়দা (রা) লিখলেন, “মহান আল্লাহ্‌ আমীরুল মু'মিনীনকে ক্ষমা করে দিন। তারপর : লিখলেন, হে আমীরুল মু'মিনীন! আমার সাথে আপনার কী প্রয়োজন তা আমি উপলব্ধি করেছি। আমি তো একদল সৈন্যের মধ্যে আছি। ওদেরকে বাদ দিয়ে আমি শুধু আমার কল্যাণের কথা ভাবতে পারছি না। আমার এবং ওদের ব্যাপার মহান আল্লাহ্‌র চূড়ান্ত ফয়সালা ছাড়া আমি ওদেরকে ছেড়ে যেতে পারব না। সুতরাং আপনার যা ইচ্ছা তা থেকে আমাকে বাদ. দিন, আমাকে আমার সাথী সৈন্যদের সাথে থাকতে দিন।" হযরত উমর (রো) আবু উবায়দা (রা)-এর চিঠি পড়ে কেঁদে ফেললেন । লোকজন বলল, হে আমীরুল মু'মিনীন! কাদছেন কেন, আবূ উবায়দা (রা) কি মারা গেছেন ? খলীফা বললেন, না, মারা যায়নি । তবে যেন মারা যাবার ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।