Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৪৫ ওই স্থান ত্যাগ করো না। আর যখন শুনবে যে, অন্য কোন জনপদে এই রোগের প্রাদুর্ভাব ঘটেছে তখন ওই জনপদে তোমরা যেও না।” ইমাম আহমদ (র) এটি সাঈদ ইব্‌ন মুসায়্যাব (রা) এবং ইয়াহয়া ইব্‌ন সাঈদ সূত্রে সাদ ইব্‌ন আবী ওয়াকাস (রা) থেকেও বর্ণনা করেছেন। সায়ফ ইব্‌ন উমর বলেছেন, সিরিয়াতে মহামারী রোগের প্রাদুর্ভাব ঘটেছিল এই সনে অর্থাৎ ১৭ হিজরী সনের মুহাররম মাসে । তারপর এটি সরে গিয়েছিল। সায়ফ মনে করতেন যে, এই মহামারী হলো প্রসিদ্ধ “তাউন-ই আমওয়াস” বা “আমওয়াসের প্রেগ মহামারী” । যে রোগে বহু সেনাপতি ও নেতৃস্থানীয় মুসলমানের মৃত্যু হয়েছিল । অবশ্য সায়ফ যা মনে করতেন আসল ঘটনা তা নয়। কারণ আমওয়াসে প্লেগ রোগের প্রদুর্ভাব ঘটেছিল এর পরের বছর । আমরা শিগগিরই ভা আলোচনা করব । সায়ফ ইব্ন উমর আরো উল্লেখ করেছেন যে, আমীরুল মু'মিনীন হযরত উমর (রো) সিদ্ধান্ত নিয়েছিলেন যে, তিনি সশরীরে শহরগুলো ঘুরে দেখবেন, শাসনকর্তাদের সাথে সাক্ষাত করবেন, তাদের কাজকর্মের ভালমন্দ স্বচক্ষে দেখবেন । তার যাত্রার প্রান্কালে সাহাবিগণ ভিন্ন ভিন্ন মত প্রকাশ করলেন । কেউ বললেন, আগে ইরাক চলুন আর কেউ বললেন, আগে সিরিয়া চলুন। হযরত উমর (রা) প্রথমে সিরিয়া যাবার সিদ্ধান্ত নিলেন। কারণ ওখানে “তাউন-ই- আমওয়াস” বা আমওয়াসের প্রেগ মহামারীতে যারা মারা গেলেন তাদের ত্যাজ্য সম্পত্তি বন্টনে জটিলতা সৃষ্টি হয়েছিল। এটি নিরসনের জন্যে তিনি প্রথমে সিরিয়া যাবার সিদ্ধান্ত নিলেন। এতে বোঝা যায় যে, হযরত উমর (রা) সিরিয়া এসেছিলেন “তাউন-ই-আমওয়াসের” পর। অথচ “তাউন-ই-আমওয়াসের” প্রাদুর্ভাব ঘটেছিল ১৮ হিজরী সালে । সৃতরাং এটা বলা হবে যে, তার এই যাত্রায় সিরিয়ায় আগমন ১৮ হিজরীর পর অন্য একবার আগমন । “সারা” পর্যন্ত এসে ফিরে যাওয়ার আগমন নয়। আল্লাহ্‌ ভাল জানেন। আবু উছমান, আবু হারিছাহ্‌, ও রাবী ইব্‌ন নু'মান থেকে সায়ফ বর্ণনা করেন যে, তারা বলেছেন, খলীফা উমর (রো) বলেছিলেন, সিরিয়াতে মারা যাওয়া মানুষগুলোর ত্যাজ্য সম্পত্তি বিনষ্ট হচ্ছে, তাই আমি প্রথমে সিরিয়া যাব, সেখানে ত্যাজ্য সম্পত্তিগুলো রন্টঈন করব এবং আমার পরিকল্পনা বাস্তবায়ন করব। তারপর আমি বিভিন্ন শহরে যাব। শহরবাসী ও শাসনকর্তাদের নিকট আমার পরিকল্পনা পেশ করব। বর্ণনাকারিগণ বলেন, হযরত উমর (রো) সিরিয়া এসেছিলেন চার বার । ১৬ হিজরী সালে দুবার, ১৭ হিজরী সালে দু'বার । ১৭ হিজরী সালের ১ম বার তিনি সিরিয়ায় প্রবেশ করেন নি। এতে সায়ফের দেয়া তথ্যের সমর্থন পাওয়া যায় যে, “আমওয়াসের প্রেগ মহামারী” প্রাদুর্ভাব ঘটেছিল ১৭ হিজরী সালে। কিন্তু মুহাম্মদ ইব্‌ন ইসহাক, আবৃ মা'শার ও অন্যরা তার বিরোধিতা করে বলেছেন যে, “আমওয়াসের প্লেগ” মহামারীর প্রাদুর্ভাব ঘটেছে ১৮ হিজরী সালে । এই মহামারী রোগে হযরত আবু উবায়দা (রা), মু'আয রো), ইয়াীদ ইব্‌ন আবী সুফয়ান ও অন্যান্য নেতৃস্থানীয় আরব ব্যক্তিগণ মারা যান। এর বিস্তারিত বিবরণ অবিলঙ্কে আসবে ইনৃশাআল্লাহ্‌। আল-বিদায়া. - ১৯ ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।