Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ১৪৪ আল-বিদায়া ওয়ান নিহায়া “সারা এসে পৌঁছেন । মুসলিম সেনাধ্যক্ষগণ সেখানে খলীফার সাথে সাক্ষাত করেন । তাঁদের মধ্যে ছিলেন আবু উবায়দা (রা), ইয়াধীদ ইব্‌ন আবী সুফয়ান (রা), খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা) প্রমুখ । তারা খলীফাকে জানান যে, এখন সিরিয়ায় মহামারী রোগের প্রাদুর্ভাব ঘটেছে । খলীফা উমর (রা) এ বিষয়ে মুহাজির ও আনসার সাহাবীগণের সাথে পরামর্শ করলেন ! তারা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করলেন । কেউ বললেন, আপনি একটি বিশেষ লক্ষ্য নিয়ে এদিকে এসেছেন, এখন ফিরে যাওয়া উচিত হবে না। অন্য কেউ বললেন যে, সাহাবী (রা)গণকে সাথে নিয়ে মহামারী রোগের মুখোমুখি হওয়া আমরা ভাল মনে করি না। বর্ণিত আছে যে, হযরত উমর (রা) এ যাত্রায় মদীনায় ফিরে যাবার সিদ্ধান্ত নিলেন এবং পরের দিনই মদীনায় ফেরত যাত্রার নির্দেশ দিলেন। তখন আবু উবায়দা (রা) বললেন, “আল্লাহ্‌র “তাকদীর ও নির্ধারিত বিষয়” থেকে পালিয়ে যাচ্ছেন ?' খলীফা উত্তরে বললেন, 'এক তাকদীর থেকে অন্য তাকদীরে ফিরে যাচ্ছি।" তিনি আরো বললেন, আচ্ছা দেখুন তো, আপনি যদি এমন দু'টো ভূমির নিকট অবতরণ করেন, যার একটি উর্বর অন্যটি অনুর্বর ৷ সেখানে আপনি যদি উর্বরটিতে পশু চরান তাও আল্লাহ্‌র তাকদীর অনুযায়ী আর যদি অনুর্বরটিতে পশু চরান তাও আল্লাহ্‌র তাকদীর অনুযায়ী, তাই নয় কি ?' তারপর খলীফা বললেন, “হে আবু উবায়দা (রা) এ মন্তব্যটি আপনি না করে অন্য কেউ করলে হয়ত মানাত । ইব্‌ন ইসহাক তার বর্ণনায় বলেছেন, অবশ্য এটি সহীহ বুখারীতেও আছে যে, আবদুর রহমান ইব্‌ন আওফু (রা) কোন কারণে সেখানে অনুপস্থিত ছিলেন । তিনি যখন এলেন তখন বললেন, “এ বিষয়ে আমার নিকট কিছু তথ্য আছে । আমি রাসূলুল্লাহ্‌ স্্ঃ -কে বলতে শুনেছি যে, তিনি বলেছিলেন- ১৪ (6১৯-১৩)১৯০৮ 8 131১ 4১1০ 1১০০৪ ১3 ১৬ ৯৯১, 4১1৯ ১ -১৯. ১1৯৪ ৬৯১৯২ - (যখন তোমরা শুনতে পাবে যে, কোন দেশে মহামারী রোগের প্রাদুর্ভাব ঘটেছে তখন তোমরা ওই দেশে যেও না। আর যখন দেখবে যে, তুমি যেখানে অবস্থান করছ সেখানে মহামারীর প্রাদুর্ভাব ঘটেছে তাহলে সেখান থেকে পালিয়ে যেও না।) এ হাদীস শুনে খলীফা উমর (রা) মহান আল্লাহ্‌র প্রশংসা করলেন । কারণ হাদীসটি তার অভিমতের অনুকূল হয়েছে। এরপর তিনি সাথী-সঙ্গীদেরকে নিয়ে মদীনা যাত্রা করলেন। | ইমাম আহমদ (র) বলেন ওয়াকী ..... সাদ ইব্‌ন মালিক ইব্‌ন আবী ওয়াক্কাস, খুযায়মা ইবৃন ছাবিত, ও উসামা ইব্‌ন যায়দ সকলে বলেছেন যে, রাসূলুল্লাহ্‌ গত বলেছেন- ্িরর্তাসিনু নদ রে রি ২৮:১৯ ০১০০০ 1০৯ ৩ ১ নিন টগর পর শাস্তির অবশিষ্টাংশ হলো তোমাদের উপর আগত এই প্রেগ রোগ । যখন এমন কোন স্থানে এই রোগের প্রাদুর্ভাব ঘটে যেখানে তোমরা আবস্থান করছ, তাহলে ওই রোগ থেকে বাচার জন্যে ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।