Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৪৩ তিনি সায়ফ ইব্‌ন উমরের সাথে এঁকমত্য পোষণ করেন যে, এই বছর জাযীরা বিজিত হয়েছে৷ ইব্‌ন ইসহাক বলেন, এই বিজয় এসেছে ১৯ হিজরী সালে। জাযীরা জয়ের উদ্দেশ্যে যাত্রা করেন ইয়ায ইবৃন গানাম | তার সহযোগিতায় ছিলেন হযরত আবু মূসা আশ“আরী (রা) এবং উমর১ ইব্‌ন সা“দ ইবৃন আবী ওয়াক্কাস। ইনি ছিলেন অল্পবয়সী বালক । যুদ্ধের কোন বড় দায়িতৃ তার হাতে ছিল না। তাদের সাথে ছিলেন উসমান ইবৃন আবুল আস। তারা “রাহা' নামক স্থানে গিয়ে শিবির স্থাপন করেন । সেখানকার লোক জিষ্য়া কর প্রদানের শর্তে সন্ধি চুক্তি সম্পাদন করে। “হাররান' শহরের লোকেরাও একই শর্তে সন্ধি করে। এরপর আবু মুসা আশ“আরী (রো)-কে প্রেরণ করা হয় নসীবীনের উদ্দেশ্যে । উমর ইব্‌ন সা“দকে প্রেরণ করা হয় “রাসুল “আয়ন*-এর উদ্দেশ্যে । আর ইয়ায ইব্‌ৃন গানাম নিজে যাত্রা করেন “দারা” অঞ্চলের উদ্দেশ্যে । এসব শহর তারা জয় করে নেন। উসমান ইবৃন আবিল “আসকে পাঠানো হয় আরমিনিয়ার উদ্দেশ্যে । সেখানে সামান্য যুদ্ধ হয় । ওই যুদ্ধে সাফওয়ান ইবৃন মুআত্তাল সুলামী শহীদ হন। এরপর জিযৃয়া কর প্রদানের শর্তে তারা উসমান ইবন আবিল “আসের সাথে সন্ধি চুক্তি স্বাক্ষর করে। সমঝোতা হয় যে, প্রতি পরিবার এক দীনার বা স্বর্ণমুদ্রা করে জিয্য়া কর পরিশোধ করবে। | সায়ফ বলেন, আবদুল্লাহ্‌ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন গাস্সান যাত্রা করে মুসেল পৌঁছেন । তারপর যেতে যেতে নসীবীন পর্যন্ত অগ্রসর হন। সেখানকার অধিবাসিগণ সন্ধি স্থাপনের প্রস্তাব দেয়। অতঃপর 'রিকা' অধিবাসিগণ যে শর্তে সন্ধি স্থাপন করেছে তারাও 'সেই শর্তে সন্ধি চুক্তি সম্পাদন করে। তিনি জাযীরার নেতৃস্থানীয় আরব খিস্টানদেরকে মদীনায় খলীফা উমর (রা)-এর নিকট পাঠিয়ে দেন। খলীফা উমর (রা) ওদেরকে বললেন, তোমরা জিযৃয়া কর প্রদান কর.। ওরা বলল, না, আপনি বরং আমাদেরকে আমাদের নিরাপদ স্থানে পৌছিয়ে দিন । আপনি যদি আমাদের উপর জিযৃয়া কর ধার্য করেন তাহলে আমরা রোম দেশে চলে যাব, ওদের সাথে মিলিত হব। আরব হিসেবে আমাদেরকে অপমান করা হচ্ছে। হযরত উমর (রা) বললেন, ইসলাম গ্রহণ না করে তোমরা নিজেরা নিজেদেরকে অপমানিত করেছ, তোমাদের মূলনীতির উল্টো কাজ করেছ। এখন তোমরা অবশ্যই নত হয়ে জিষ্য়া কর প্রদান করবে । আর যদি তোমরা রোম দেশে পালিয়ে যাও তাহলে তোমাদেরকে ধরে আনার জন্যে আমি সেনা অভিযান প্রেরণ করব । তারপর তোমাদের বন্দী করে নিয়ে আসব ।' তারা বলল, “তবে আপনি আমাদের থেকে কিছু অর্থ সম্পদ গ্রহণ করবেন কিন্তু তা 'জিযয়া কর' নামে নয়। খলীফা বললেন, “আমরা “জিযৃয়া কর' নামেই-তা গ্রহণ-করব, তোমরা দেয়ার'সময় যে নামেই দাও না কেন ?” তখন হযরত আলী ইবৃন আবী তালিব (রা) বললেন, “হযরত সাদ (রা) কি তাদের উপর দ্বিগুণ সাদকা ধার্য করেন নি ?” খলীফা বললেন, হ্যা, তাইতো, তারপর হযরত আলী (রা)-এর বক্তব্য মনোযোগ সহকারে শুনলেন এবং আরব খিিস্টানদের প্রস্তাব মেনে নিলেন । ইবৃন জারীর (র) বলেন, এই বছর অর্থাৎ ১৭ হিজরী সালে হযরত উমর (রা) সিরিয়া আগমন করেছিলেন। তিনি সারা এসে পৌঁছেন। মুহাম্মদ ইবৃন ইসহাক তাই বলেছেন। সায়ফ ইব্‌ন উমর বলেছেন যে, খলীফা জাবিয়া এসে পৌঁছেন । আমি বলি, প্রসিদ্ধ অভিমত হচ্ছে তিনি ১. ওয়াকিদীর মতে তার নাম ছিল উমায়র ইবৃন সা'দ ইব্‌ন উবায়দ। ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।