0011191115 ১৪২ আল-বিদায়া ওয়ান নিহায়া ফেলল ৷ ওদিকে সিরিয়ার বিভিন্ন শহরে অবস্থানরত মুসলিম সৈনিকগণ নিজ নিজ শহরের আইন-শৃংখলা ও প্রশাসন স্বাভাবিক রাখতে ব্যস্ত থাকায় আবূ উবায়দা (রা)-কে সাহায্য করতে পারছিলেন না। তারা যদি ওই সময়ে নিজ নিজ শহর ছেড়ে চলে আসতেন তাহলে সমগ্র সিরিয়ার প্রশাসনে বিশৃংখলা ও বিপর্যয় সৃষ্টি হতো । খলীফা উমর (রা) সেনাপতি সাদ (রা)-কে লিখলেন, কাকা ইবৃন আমরের নেতৃতে একটি বাহিনী গঠন করতে এবং এই চিঠি পাওয়া মাত্রই তাদেরকে 'হিমৃসে' প্রেরণ করতে । তারা সেখানে অবিলম্বে আবু উবায়দা (রা)-কে সাহায্য করতে শুরু করবে। খলীফা আরো লিখলেন যে, জাযীরার অধিবাসিগণ আবু উবায়দা (রা)-এর বিরুদ্ধে রোমানদেরকে সাহায্য করেছে। সুতরাং ওদেরকে সমুচিত শিক্ষা দেয়ার জন্যে আরো একটি বাহিনী প্রেরণ করতে হবে। সেই বাহিনীর প্রধান হবেন ইয়া ইব্ন গানাম । উভয় দল কৃফা থেকে যাত্রা করল। চার হাজার সৈন্যের বাহিনী নিয়ে কাকা যাত্রা করলেন আবু উবায়দা (রা)-কে সাহায্য করার জন্যে । মদীনা শরীফ থেকে খলীফা উমর (রা) নিজে কতক সৈন্য নিয়ে যাত্রা করলেন আবু উবায়দা (রা)-এর সাহাব্যার্থে। তিনি জাবিয়া এসে পৌছলেন। মতান্তরে সারাত এসে পৌঁছলেন । দ্বিতীয় অভিমত এতিহাসিক ইবন ইসহাকের । এ অভিমত অধিকতর গ্রহণযোগ্য । আল্লাহ্ ভাল জানেন। ইতিমধ্যে জাযীরার অধিবাসিগণ জেনে যায় যে. রোমানদেরকে সহযোগিতা করার অপরাধে তাদের উপর আক্রমণ করার জন্যে মুসলিম সেনাবাহিনী এগিয়ে আসছে । তখন তারা অবরোধ ছেড়ে নিজ নিজ শহরে চলে যায় ৷ রোমানদেরকে রেখেই তারা ওই স্থান ত্যাগ করে। ওদিকে রোমানগণ জেনে যায় যে, নিজ প্রতিনিধিকে সাহায্য করার জন্যে স্বয়ং খলীফা সেনাদল নিয়ে যাত্রা করেছেন । তখন তাদের মন-মানসিকতা দুর্বল হয়ে পড়ে । তারা ভয় পেয়ে যায়। হযরত খালিদ (রা) আবূ উবায়দা (রা)-কে পরামর্শ দিলেন অবিলম্বে রোমানদের উপর আক্রমণ করার জন্যে । আবু উবায়দা রো) তাই করলেন । আল্লাহ্ তা'আলা তাদেরকে সাহায্য করলেন এবং বিজয় দান করলেন । রোমানগণ শোচনীয়ভাবে পরাজিত হয়। হযরত উমর (রা) ওখানে পৌঁছার এবং প্রেরিত সাহায্যসহ সেখানে মিলিত হবার তিনদিন পূর্বে বিজয় অর্জিত হয়ে যায়। হযরত উমর (রা) জাবিয়াতে অবস্থান করছিলেন। সেনাপতি আবূ উবায়দা (রা) খলাফাকে লিখলেন যে, প্রেরিত সেনা সাহায্য এখানে পৌঁছার তিনদিন পূর্বেই বিজয় অর্জিত হয়ে যায়। এখন সাহায্য-দলকে গনীমতের ভাগ দেয়া হবে কিনা ? খলীফার পক্ষ থেকে উত্তর এল যে, হ্যা ওদেরকে গনীমতের অংশীদার করতে হবে । কারণ এই সাহায্য-দল যাত্রা করেছে শুনেই শত্রু পক্ষ দুর্বল হয়ে পড়ে এবং ভীতসন্ত্রস্ত হয়ে অবরোধ স্থান ত্যাগ করে । ফলে আবু উবায়দা (রা) সাহায্য-দলকেও বিধিমত গনীমতের মাল প্রদান করেন । হযরত উমর (রা) বললেন, মহান আল্লাহ্ কৃফাবাসীদেরকে দয়া করুন, তারা তাদের ভূখণ্ড রক্ষা করে এবং অন্যান্য নগরবাসীকে সহযোগিতা করে। জাযীরা বিজয় ইব্ন জারীর বলেন, সায়ফ ইব্ন উমরের বর্ণনা অনুযায়ী এই হিজরী সনে জাযীরা জয় হয় তবে ইব্ন জারীর (র) বলেন, এই বিজয় অর্জিত হয় এই বছর যিলহজ্জ মাসে । এদিক থেকে ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।