0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৪১ আবু হিয়াজকে১ নির্দেশ দিলেন লোকজনের ঘর-বাড়ি বানানোর ব্যবস্থা করে দেয়ার জন্যে। তবে ঘর-বাড়ি এভাবে বানাতে হবে যেন প্রধান সড়কের জন্যে ৪০ হাত জায়গা ছেড়ে দেয়া হয়। আর উপ-প্রধান সড়কগুলোর জন্যে যথাক্রমে ৩০ ও ২০ হাত করে জায়গা রাখা হয়। গলিপথের জন্যে ছাড়তে হবে ৭ হাত করে। বাজারের পাশে একটি প্রাসাদ নির্মাণ করা হয় হযরত সা'দের বাসস্থান হিসেবে। কিন্তু বাজারে আসা লোকজনের হৈ চৈ ও গুঞ্জনের কারণে তিনি স্পষ্টভাবে কথা বলতে ও শুনতে পারতেন না। এজন্যে তিনি নিজের দরজা বন্ধ করে রাখতেন এবং বলতেন, আহ্! শব্দ থেমে যাও, থেমে যাও । সেনাপতি সা'দ (রা)-এর দরজা বন্ধ করে রাখার বিষয়টি খলীফা উমর রো) অবগত হন। তিনি মুহাম্মদ ইব্ন মাসলামাকে এ নির্দেশ দিয়ে পাঠান যে, কৃফা গিয়ে আগুন জ্বালানোর ব্যবস্থা করবে । কাঠ সংগ্রহ করবে এবং আগুন প্রজ্লিত করে সা'দের প্রাসাদের দরজা পুড়িয়ে ফেলবে। তারপর সোজা মদীনায় ফিরে আসবে । মুহাম্মদ ইব্ন মাসলামা কৃফায় এলেন এবং খলীফার নির্দেশ অনুযায়ী যা যা করার তা করলেন। হযরত সা'দ (রা)-কে নির্দেশ দিয়ে গেলেন যেন মানুষকে তার নিকট প্রবেশে বাধা না দেন। দরজা বন্ধ না করেন এবং দরজায় কোন প্রহরী না রাখেন, যে জনসাধারণকে তার নিকট যেতে বাধা দিবে । হযরত সা'দ (রা) সব কিছু মেনে নিলেন। মুহাম্মদ ইবৃন মাসলামাকে কিছু উপহার দিতে চাইলেন। তিনি তা গ্রহণ করলেন না। মদীনায় ফিরে এলেন। এরপর হযরত সাদ (রা) শাসনকর্তা হিসেবে ৩খু-বছর কৃফায় ছিলেন। তারপর কোন প্রকারের অক্ষমতা কিংবা দোষের কারণ ব্যতীতই খলীফা উমর (রা) তাকে ওই ধার তি বরা বনে আবু উবায়দা (রা) ঃ রোমানণ কর্তৃক হিমূসে তার অবরুদ্ধ থাকা এবং খলীফা উমর (রা)-এর সিরিয়া আগমন সেনাপতি আবূ উবায়দা (রা) হিম্সে তার সেনাদলসহ অবস্থান করছিলেন। ইতিমধ্যে রোমানগণ সিদ্ধান্ত নিল তাদেরকে অবরুদ্ধ করে রাখার ৷ জাধীরার অধিবাসিগণ এবং আশেপাশে লোকদেরকে তারা এ ব্যাপারে প্ররোচিত ও উত্তেজিত করে তুলেছিল । তারা আবু উবায়দা (রা)-এর উদ্দেশ্য এগুচ্ছিল। সেনাপতি আবূ উবায়দা (রা) হযরত খালিদ ইব্ন ওয়ালীদের সাহায্য কামনা করলেন। তিনি সাহায্য করার জন্যে কিন্নাসিরীন থেকে এসে পৌঁছলেন। খলীফা উমর (রো)-কেও বিষয়টি জানানো হলো । হযরত আবূ উবায়দা (রা) তার সাথী মুসলমানদের সাথে পরামর্শ করলেন, সরাসরি রোমানদের প্রতিরোধ করবেন, না শহরে অবস্থান করে আত্মরক্ষামূলক ব্যবস্থা নিবেন, যতক্ষণ না কেন্দ্র থেকে খলীফার নির্দেশ থাকে । হযরত খালিদ (রা) ব্যতীত প্রায় সকলেই আত্মরক্ষামূলক ব্যবস্থা নেয়ার পক্ষে মত প্রকাশ করলেন। তিনি অভিমত ব্যক্ত করলেন সম্মুখ যুদ্ধের পক্ষে । হযরত আবূ উবায়দা রো) খালিদ (রা)-এর পরামর্শ গ্রহণ না করে অন্যদের প্রস্তাব গ্রহণ করলেন এবং হিমস নগরীর অভ্যন্তরে অবস্থান নিয়ে আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করলেন। রোমানগণ চারদিক থেকে তাদেরকে ঘিরে ১. তার নাম ছিল আমর ইব্ন মালিক ইব্ন জানাহা ৷ ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।