Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 হিজরী ১৭ সাল - এই সনের মুহাররম মাসে হযরত সাদ ইব্ন আবী ওয়াক্কাস (রা) মাদাইন থেকে কৃফায় চলে যান। কারণ এই সময়ে সাহাবিগণ মাদাইনে রোগাক্রান্ত হয়ে পড়েন। তাদের শরীরের রং বিবর্ণ হয়ে যায়। শরীর হয়ে পড়ে দুর্বল। ওখানকার মশা-মাছি ও ধুলো-বালির কারণে তা. হয়েছিল৷ হযরত সাদ (রা) বিষয়টি খলীফা উমর (রা)-কে জানালেন । খলীফা লিখলেন যে, যে স্থানটি উট বসবাসের উপযোগী নয় সে স্থান আরব লোকদের জন্যেও বসবাসের উপযুক্ত নয়। হযরত সা'দ (বা) হুযায়ফা সালমান ইব্‌ন যিয়াদ (রা)-কে প্রেরণ করলেন মুসলমানদের বসবাসের উপযোগী স্থান খুঁজে বের করার জন্যে ৷ খুঁজতে খুঁজতে তারা কৃফা গিয়ে পৌঁছলেন। তারা দেখলেন যে, ওখানটা কংকর ও লাল বালিময় জায়গা । জায়গাটি তাদের পছন্দ হয়। তারা সেখানে তিনটি যাজক নিবাস দেখতে পান। ১. হুরকা ইব্‌ন নু'মান যাজক নিবাস, ২. উম্ম আমর যাজক নিবাস এবং ৩. সিলসিলা যাজক নিবাস। এগুলোর মাধ্যমে কৃফার পরিবেশ ও পরিস্থিতি সম্পর্কে তারা অবগত হলেন। তারা সেখানে অবতরণ করে নামায আদায় করলেন। তাদের প্রত্যেকে বললেন, “হে আল্লাহ্‌, আসমান ও আসমানের ছায়ায় অবস্থিত সবকিছুর মালিক ! পৃথিবী ও পৃথিবীতে অবস্থিত সবকিছুর মালিক! বায়ু ও বায়ুতে ভাসমান সবকিছুর মালিক ! নক্ষত্ররাজি ও অস্তমান সবকিছুর মালিক ! সমুদ্র ও বহমান সবকিছুর মালিক! শয়তানগুলো ও তাদের মাধ্যমে পথভ্রষ্ট সবগুলোর মালিক ! হে সুরাখানা ও মদ্যপদের মালিক! এই কুফাতে আমাদের জন্যে বরকত নাযিল করুন এবং এটিকে আমাদের স্থায়ী বাসস্থানরূপে মঞ্জুর করুন৷ এরপর তারা হযরত সাদ রো)-কে এ বিষয়ে অবহিত করেন । হযরত সা'দ (রা) সকলকে কৃফা গমনের নির্দেশ দিলেন। এই বছর মুহাররম মাসে তিনি কৃফায় গিয়ে পৌঁছলেন। সেখানে সর্বপ্রথম যে গৃহ তৈরী করা হলো তা হলো একটি মসজিদ । হযরত সা'দ (রা) সেখানে দাড়িয়ে যেখানে তার তীর পড়েছে সেখানে লোকজন বাড়িঘর তৈরি করেছে। মসজিদের মিহরাবের পেছনের দিকে তিনি একটি প্রাসাদ নির্মাণ করলেন প্রশাসনিক কার্যালয় ও রাষ্ট্রীয় কোষাগার হিসেবে ব্যবহারের জন্যে । লোকজন প্রথমে তাদের ঘর-বাড়ি তৈরি করেছেন বাশ ও কাঠ দিয়ে। বছরের মাঝামাঝি একটি সময়ে ওই ঘরগুলো আগুনে পুড়ে যায় । তারপর খলীফা উমর (রো)-এর অনুমোদন নিয়ে তারা ইট দ্বারা ঘর তৈরি করেন। তবে তিনি এই শর্তে অনুমতি দিয়েছিলেন যে, অপচয় ও সীমালংঘন যেন না হয়। সেনাপতি সা'দ (রা) অন্যান্য গোত্র ও শাসনকর্তাদেরকে সংবাদ পাঠালেন কৃফা আগমনের জন্যে । তারা এলেন। তিনি তাদেরকে সেখানে বসবাসের অনুমতি দিলেন । হযরত সা'দ (রা) ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।