Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ১৩৮ আল-বিদায়া ওয়ান নিহায়া ওয়াকিদী বলেন, এই বছরেই হযরত উমর লোকজনকে নিয়ে হজ্জ আদায় করেন। হজ্জের প্রাক্কালে তিনি মদীনার শাসনভার দিয়ে যান যায়দ ইবৃন ছাবিতের হাতে । মক্কায় দায়িত্বশীল ছিলেন আত্তাব । সিরিয়ায় আবূ উবায়দা, ইরাকের দায়িতে ছিলেন হযরত সা'দ (রা)। তায়েফে উসমান ইব্ন আবুল আ“স। ইয়ামানে ইয়ালা ইবৃন উমাইয়া । ইয়ামামা ও বাহরাইনে আলা ইবৃন হাযরামী । ওমানে হুযায়ফা ইব্‌ন মুহসান । বসরাতে মুগীরা ইব্‌ন শু'বা (রা)। মুসেলে রিবঈ ইবৃন আফকাল । আর জাধীরাতে দায়িতৃশীল ছিলেন ইয়া ইব্‌ন গানাম আশআরী। ওয়াকিদী বলেন, এই হিজরী সনের অর্থাৎ ১৬ হিজরী সনের রবিউল আউয়াল মাসে উমর ইবৃন খাত্তাব (রা) হিজরী সন প্রচলনের ব্যবস্থা করেন। তিনিই সর্বপ্রথম হিজরী সন প্রচলনের ব্যবস্থা করেন। আমি বলি, এই সন পরিচালনার কারণ ও রহস্য আমরা “উমর জীবনী' গ্রন্থে উল্লেখ করেছি। সেটি হলো, একদিন হযরত উমর (রা)-এর নিকট একটি দলীল উপস্থিত করা হলো। সেটিতে লেখা ছিল যে, আগামী শাবান মাসে অমুক ব্যক্তি অমুক ব্যক্তির নিকট খণের টাকা প্রাপ্যা হবে । হযরত উমর (রা) জিজ্ঞেস করলেন, দলীলে উল্লেখিত শাবান মাস বলতে কোন্‌ মাস বুঝানো হয়েছে ? চলতি বছরের শাবান মাস না গত বছরের শাবান মাস নাকি পরবর্তী বছরে শা'বান মাস ? এরপর তিনি লোকজনকে ডেকে দরবারে উপস্থিত করে বললেন, তোমরা এমন একটা বিষয় নির্ধারিত কর যাতে মানুষ খণ প্রাপ্তির সঠিক সময় জানতে পারে। কেউ কেউ বলল যে, পারসিকদের ন্যায় রাজাদের সিংহাসনে আরোহণের হিসাবে আমরা তারিখ গণনা শুরু করতে পারি। ওদের নিয়ম ছিল যে, এক রাজার মৃত্যুর পর নতুন রাজা সিংহাসনে আরোহণ করলে তখন থেকে নতুন বছর শুরু হতো । উপস্থিত লোকজন এটি পছন্দ করেনি। কেউ কেউ বলল, রোমানগণ যখন সেকান্দর রে)-এর সিংহাসনে অবস্থানের সময় থেকে তারিখ গণনা করে যাচ্ছে তখন আমরাও সেভাবে গণনা করে যাই। কণ্ঠভোটে এই প্রস্তাব নাকচ হয়ে যায়। কেউ কেউ বললেন, রাসূলুল্লাহ 2৮৮২ -এর জন্মের সময় থেকে সাল গণনা করা হোক । কেউ কেউ বললেন, নবুওয়াত প্রাপ্তির দিন থেকে তারিখ লেখা শুরু করা যায়। ইতিমধ্যে হযরত আলী (রো) এবং অন্যরা প্রস্তাব করলেন যে, রাসূলুল্লাহ্‌ শর -এর মন্কা থেকে মদীনায় যাবার দিন থেকে হিজরী সাল গণনা করা যায়। কারণ এই ঘটনা সবার জানা । তা ছাড়া রাসূলুল্লাহ্‌ হলঃ -এর জন্ম ও নবৃওয়াত প্রাপ্তির সময়ের তুলনায় এটি অধিকতর প্রসিদ্ধ । হযরত উমর (রা) এবং সাহাবীগণ এই প্রস্তাব ভাল মনে করলেন। তারপর হযরত উমর (রা) নিদের্শ দিলেন যে, রাসূলুল্লাহ্‌ শ্র্রঃ-এর হিজরতের তারিখ থেকে আরবী হিজরী সন গণনা করা হবে! ওই বছরের মুহাররম মাস থেকে বছর গণনা করা শুরু হয়। সুহায়লী প্রমুখ থেকে বর্ণিত আছে যে, ইমাম মালিক (রা)-এর অভিমত হলো, বিতর বছরের রবিউল আউয়াল মাস থেকেই বছরের সুচনা । কারণ ওই মাসেই রাসূলুল্লাহ্‌ ৪: মদীনায় এসেছিলেন । কিন্তু অধিকাংশ উলামা-ই-কিরামের মতে, বছরের শুরু হলো মুহাররম মাস। কারণ এটি অধিকতর সুসংহত উপায় এবং তাহলে মাসগুলো সম্বন্ধে কোন দ্বিধা-দন্দ থাকে না! কারণ আরবী চান্দ্র মাসের প্রথম মাস মুহাররম । ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।