Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৩৭ হীত শহরে সমবেত হয়েছিল সেনাপতি সাদ রো) বিষয়টি খলীফা উমর (রা)-কে অবহিত করলেন। খলীফা ওদের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করার জন্য লিখলেন এবং উমর ইব্‌ন মালিক ইব্‌ন উতবা ইব্‌ন নাওফাল ইবৃন আবৃদ মানাফকে যেন ওই বাহিনীর সেনাপতি নিযুক্ত করা হয়। সেনাপতি উমর ইবৃন মালিক সেনাদল নিয়ে হীত শহরের. উদ্দেশ্যে যাত্রা করেন । তিনি গিয়ে দেখেন যে, ওরা শহরের চারদিকে পরিখা খনন করে রেখেছে । তিনি বেশ কিছু সময় ওদেরকে অবরুদ্ধ করে রাখেন । কিন্তু তখনও বিজয় লাভ করতে পারেন নি। এরপর তিনি হারিছ ইব্‌ন ইয়ামীদকে অবরোধ চালিয়ে যাওয়ার দায়িত্ব দিয়ে নিজে কিরকীসিয়্যা নগরীর উদ্দেশ্যে চলে যান। তিনি শক্তি প্রয়োগে কিরকীসিয়্যা দখল করে নেন। সেখানকার অধিবাসিগণ জিষ্য়া প্রদানে রাজী হয়। তিনি হীতে অবস্থানকারী তার প্রতিনিধি হারিছ ইব্‌ন ইয়াধীদকে লিখলেন যে, ওরা যদি সমঝোতায় ও সন্ধিতে না আসে তাহলে পরিখার বাইরে কতগুলো পরিখা খনন করবে এবং সেগুলোর দরজা রাখবে নিজেদের সুবিধা মত । অবরুদ্ধ হীতবাসিগণ এই পরিকল্পনার কথা অবগত হয় এবং স্বেচ্ছায় সন্ধিচুক্তি সম্পাদনে রাজী হয়। আমাদের শায়খ আবূ আবদুল্লাহ্‌ হাফিজ যাহাবী বলেছেন যে, এই হিজরী সনে অর্থাৎ ১৬ হিজরী সনে ইয়ারমুকের যুদ্ধ শেষে সেনাপতি আবূ উবায়দা (রা) আমর ইবৃনুল আস (রো)-কে কিন্নাসিরীন পাঠিয়েছিলেন । তিনি সেখানে হালাব, মানবাজ ও ইনতাকিয়্যার অধিবাসীদের সাথে জিষ্য়া কর প্রদানের শর্তে সন্ধি চুক্তি সম্পাদন করেন এবং কিন্নাসিরীনের সবগুলো শহর ও জনপদ তিনি শক্তি প্রয়োগে জয় করেন। হাফিজ যাহাবী আরো উল্লেখ করেছেন যে, এই বছরই ইয়াষ ইবৃন গানাম মারূজ এবং রুহা শহর জয় করেন। ইব্‌ন কালবী উল্লেখ করেছেন যে, এই হিজরী সনে অর্থাৎ ১৬ হিজরী সনে সেনাপতি আবৃ উবায়দা (রো) জেরুযালেম অবরোধ করেন। তার বাহিনীর অগ্রশাখার দায়িতে ছিলেন হযরত খালিদ ইব্‌ন ওয়ালীদ রো)। জেরুযালেমবাসিগণ প্রস্তাব দিয়েছিল যে, স্বয়ং খলীফা উমর (রা) জেরুযালেম আসবেন এবং তাদের সাথে সম্ধিপত্রে নিজে স্বাক্ষর করবেন । আবু উবায়দা (রা) প্রস্তাবটি হযরত উমর রো)-কে লিখে জানালেন। খলীফা নিজে জেরুযালেম এলেন এবং সন্ধি চুক্তি সম্পাদন করলেন। কয়েকদিন তিনি সেখানে অবস্থান করলেন। তারপর মদীনায় ফিরে গেলেন। ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি যে, এ ঘটনা ঘটেছিল পূর্ববর্তী বছর অর্থাৎ হিজরী ১৫ সনে । আল্লাহ্‌ ভাল জানেন। ওয়াকিদী বলেছেন, এই বছরেই হযরত. উমর রো) “রাবাযা' অঞ্চলকে. মুসলমানদের অশ্ব চারণভূমিরপে সংরক্ষণের ব্যবস্থা করেন। এই বছর খলীফা উমর (রো) আবূ মিহজান ছাকাফীকে “বাজি” এলাকায়১ নির্বাসনে পাঠান। এই বছরেই আবদুল্লাহ্‌ ইব্‌ন উ্বর রো) আবু শহীদ হন। তিনি ওই অভিযানে সেনাধ্যক্ষ ছিলেন। সাফিয়্যা হলেন পরবর্তীকালে ইরাকের শাসনকর্তা মুখতার ইব্‌ন আবূ উবায়দের বোন। তিনি একজন পুণ্যবতী মহিলা ছিলেন। তীর ভাই (মুখতার) ছিল একাধারে পাপাচারী ও কাফির । ১. ইযামান সাগরের একটি দ্বীপ আল-বিদায়া, - ১৮ ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।