Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৩৫ সম্পর্কে হযরত উমর (রা)-এর নির্দেশনামা সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। ইনতাকের নেতৃত্বে তিকরীত অঞ্চলে কাফিরদের সৈন্য সমাবেশ সম্পর্কে খলীফা লিখলেন যে, ওখানে অভিযান প্রেরণের জন্যে একদল সৈন্য বেছে নিন। আর তাদের সেনাপতি নিযুক্ত করুন আবদুল্লাহ্‌ ইব্‌ন মু'তামকে | অগ্রবাহিনীর দায়িত্বে থাকবেন রিবঈ ইবন আককাল গাযী। ডান পল বাহুর দায়িতে ফুরাত ইব্‌ন হাইয়ান আজালী। সপ ৫০০০ সৈন্যের বাহিনী নিয়ে আবদুল্লাহ্‌ ইব্‌ন মু'তাম মাদাইন থেকে যাত্রা করলেন । ৪দিন পথ চলার পর তিনি তিকরীত এসে পৌঁছেন। শক্র সেনাপতি ইনতাক সেখানে রোমান, শাহারিজী, আরব খরস্টান, ইয়াদ, তাগলিব ও নামির গোত্রসহ বহুগোত্র ও সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে একটি বিশাল বাহনী তৈরি করে । তারা শহরের চারদিকে নিরাপত্তা বেন্টনীর ব্যবস্থা করে। মুসলিম সেনাপতি আবদুল্লাহ্‌ ইব্‌ন মু'তাম ওদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেন । তিনি ওই শহর অবরোধ করেন। ৪০দিন পর্যন্ত ওই অবরোধ স্থায়ী হয়। এই মেয়াদে তারা প্রায় ২৪ বার মুসলিম সৈন্যদের উপর চোরাগোপ্তা হামলা চালায় । কিন্তু প্রতিবারেই তারা ব্যর্থ হয়। তাদের লোকবল নষ্ট হয়। পর্যায়ক্রমে তাদের অবস্থান দুর্বল হয়ে পড়ে । সাহন কমে যায়। রোমান সৈন্যগণ নৌকায় মালামাল ভর্তি করে শহর ছেড়ে পালিয়ে যাবার সিদ্ধান্ত নেয় । সেনাপতি আবদুল্লাহ্‌ ইব্‌ন মু'তাম স্থানীয় গোত্রসমূহ ও সম্প্রদায়গুলোর নিকট এই বলে লোক পাঠিয়ে দিলেন যে, আমরা এই শহরের অভ্যন্তরে প্রবেশ করব তোমরা আমাদেরকে সহযোগিতা কর। তার আহ্বানে সাড়া দিয়ে তারা সাহায্যের প্রতিশ্রুতি দিল। তিনি তাদের নিকট সংবাদ পাঠালেন যে, প্রদত্ত প্রতিশ্রতিতে যদি তোমরা সত্যবাদী হও তবে তোমরা সাক্ষ্য দাও যে, আল্লাহ্‌ ব্যতীত কোন ইলাহ্‌ নেই, মুহাম্মদ এ: আল্লাহ্‌র রাসুল! আর রাসূলুল্লাহ্‌ 2223 আল্লাহ্‌র পক্ষ থেকে যা এনেছেন তা সত্য বল মেনে নাও । দূতগণ সেনাপতির নিকট উপস্থিত হলো এবং তাকে জানাল যে, তারা ইসলাম গ্রহণ করেছে। সেনাপতি পুনরায় এই বলে দূত পাঠালেন যে, তোমরা যদি'সত্যবাদী হও তবে আমরা যখন তাকবীর ধ্বনি দিব এবং রাতের বেলা শহর আক্রমণ করব তখন তোমরা নৌকার দরজাগুলো বন্ধ করে রাখবে, ওদের কেউই যেন নৌকায় উঠতে না পারে সে ব্যবস্থা করবে । আর যাদেরকে পার ওই শক্রদেরকে হত্যা করবে। না নুররারান রনররান দল বান ররর র্রারালারের গগন বিদারী তাকবীর ধ্বনি দিলেন__-একযোগে এককণ্ঠে এবং শহরে হামলা চালালেন । তাদের তাকবীর ধ্বনি শুনে অন্যদিক থেকে বেদুঈনরাও তাকবীর ধ্বনি দেয়। সবদিক থেকে তাকবীর ধ্বনি শুনে শহরবাসীগণ হতচকিত ও উৎ্কপ্তিত হয়ে পড়ে । তারা দাজলা নদীর কাছাকাছি দরজাগুলো দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ইয়াদ তাগলিব ও নামিরা গোত্রের বেদুঈন লোকেরা ওদেরকে আটক করে এবং দ্রুত হত্যা করতে শুরু করে। সেনাপতি আবদুল্লাহ্‌ ইব্ন মু'তাম অন্য দরজা দিয়ে শহরে ঢোকেন। তারা শহর অভ্যন্তরে যাকেই পেয়েছেন তাকেই খুন ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।