0011191115 ১৩২ আল-বিদায়া ওয়ান নিহায়া সকল চৌকিতে পাহারা দেয়। ওই যুদ্ধের ময়দানে প্রায় এক লাখ পারসিক সৈন্য নিহত হয়। নিহতদের লাশে ভূমির উপরিভাগ ঢাকা পড়ে যায়। এজন্যে ওই এলাকার নাম জালুলা অর্থাৎ আচ্ছাদিত রাখা হয়েছে। মুসলমনগণ মাদাইনে যে পরিমাণ শক্র সম্পদ হস্তগত করেছিলেন এই যুদ্ধেও প্রায় সে পরিমাণ শক্র সম্পদ অর্জন করেন। যে কয়জন পারসিক সৈন্য পালিয়ে গিয়ে সম্রাট ইয়াযৃদগির্দের কাছে পৌঁছেছিল ওদেরকে ধ্বংস করার জন্যে সেনাপতি হাশিম ইবৃন উতবা কাকা" ইব্ন আমরকে প্রেরণ করেন। কাকা ইবৃন আমর শক্রর খোজে অগ্রসর হন। তারা পারসিক সেনাপতি মাহরানকে পলায়ন চেষ্টারত অবস্থায় ধরে ফেলেন। তারপর কা'কা' ইব্ন আমর তাকে হত্যা করেন। পারসিকদের অন্য একজন সেনাপতি ফীরুযান মুসলমানদের হাত থেকে বেঁচে পালিয়ে যায় । অনেক পারসিক সৈন্য বন্দী হয়। তাদেরকে হাশিম ইব্ন উতবার নিকট প্রেরণ করা হয়, মুসলমানগণ বহু পশু-প্রাণী দখল করে নেয়। হাশিম ইব্ন উতবা গনীমতের মালামাল তার চাচা প্রধান সেনাপতি সাঁদ (রা)-এর নিকট প্রেরণ করেন। সেনাপতি সাদ বিধি মুতাবিক সেগুলো প্রাপকদের মধ্যে বন্টন করে দেন। শা'বী বলেন, জালুলা-এর যুদ্ধে প্রাপ্ত মালামালের মূল্য ছিল প্রায় তিন কোটি দিরহাম । তার ২ অংশ ছিল ৬০ লক্ষ দিরহাম প্রায়। অন্যরা বলেছেন যে, প্রত্যেক সৈন্য মাদাইন যুদ্ধে যে পরিমাণ গনীমতের মাল পেয়েছিল জালুলার যুদ্ধেও প্রায় সে পরিমাণ মালামাল পেয়েছিল । অর্থাৎ প্রত্যেক অশ্বারোহী পেয়েছিল ১২ হাজার মুদ্রা করে। কেউ কেউ বলেছেন, প্রত্যেক অশ্বারোহী যোদ্ধা পেয়েছিলেন ৯ হাজার দিরহাম ও নয়টি করে পশু । এগুলো সংগ্রহ ও বন্টনের দায়িতে ছিলেন হযরত সালমান ফারসী (রা)। এরপর সেনাপতি সাদ (রা) মালামাল, দাস-দাসী ও জীব-জন্তুর $ অংশ যিয়াদ ইব্ন আবৃ সুফয়ান, কুদা'আ ইবৃন আমর এবং আবু মুকাররিন আসাদীর মাধ্যমে খলীফা উমর (রা)-এর নিকট প্রেরণ করেন। তারা খলীফার দরবারে উপস্থিত হলেন। ূ খলিফা উমর (রা) যিয়াদ ইব্ন আবু সুফয়ানের নিকট যুদ্ধের বিবরণ শুনতে চাইলেন। যিয়াদ সবিস্তারে ওই বিবরণ পেশ করলেন । যিয়াদ খুব বিশুদ্ধভাষী ও বাগ্ী লোক ছিলেন। তার উপস্থাপনা ও বিবরণ খলীফার বেশ পছন্দ হয়। তিনি চাইলেন যে, মদীনার মুসলমানগণ যিয়াদের মুখে যুদ্ধের বিবরণ শুনুক । খলীফা যিয়াদকে ডেকে বললেন, “তুমি আমাকে যেভাবে ওই বিবরণ শুনিয়েছ উপস্থিত লোকজনকে কি তা শুনাতে পারবে ? যিয়াদ বললেন, “হে আমীরুল মু'মিনীন! হ্যা পারব। কারণ এই জগতে একমাত্র আপনিই আমার সবচেয়ে বেশি ভয়ের মানুষ । আপনার নিকট যখন বিবরণ দিতে পেরেছি তখন অন্যের নিকট পারব না কেন? যিয়াদ সবার সম্মুখে দাড়ালেন এবং যুদ্ধের বর্ণনা দিলেন। তিনি অত্যন্ত বিশুদ্ধ ও শ্রুতিমধুর ভাষায় নিহতের সংখ্যা, গনীমতের মালামালের পরিমাণসহ পুরো বৃত্তান্ত পেশ করলেন। তখন হযরত উমর (রা) বলেন, নিশ্চয়ই- এই লোক বিশুদ্ধ ভাষী ব্যক্তি । তখন যিয়াদ বললেন, আমাদের সৈন্যগণ বিজয় লাভের মাধ্যমে আমাদের জিহ্বা মুক্ত করে দিয়েছে । সাহসের সাথে কথা বলার সুযোগ করে দিয়েছে । এরপর খলীফা উমর রো) কসম করে বললেন যে, এই মালামাল যেন বণ্টনের পূর্বে কেউ গৃহে না ঢোকে। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।